এক্সপ্লোর

Gujarat Election Results 2022: মোদি-শাহের রাজ্য়ে গেরুয়া ঝড়ের ইঙ্গিত, গুজরাতে শুরু সেলিব্রেশন

Gujarat Results 2022: রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে ফলের ট্রেন্ড সামনে আসতেই বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে সেলিব্রেশন। গেরুয়া আবিরে উদযাপন শুরু দলীয় কর্মী সমর্থকদের।

নয়াদিল্লি: টানা সপ্তমবার ভোটে জিতে গুজরাতে (Gujarat Election Results 2022) তিন দশক ক্ষমতা ধরে রাখার পথে বিজেপি (BJP)। ৮০ শতাংশের বেশি আসন জিততে চলছে পদ্ম ব্রিগেড। এই ট্রেন্ড সামনে আসতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে সেলিব্রেশন। গেরুয়া আবিরে উদযাপন শুরু দলীয় কর্মী সমর্থকদের।

ক্ষমতা ধরে রাখার পথে বিজেপি: গুজরাতে টানা ৩ দশক শাসনের পথে বিজেপি। ১৪৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ২০টি আসনে এগিয়ে কংগ্রেস। আপ এগিয়ে রয়েছে ৮টি আসনে। অন্যান্যরা এগিয়ে ২টি আসনে। গুজরাতে এখনও পর্যন্ত বিজেপির ভোটপ্রাপ্তির হার ৫৩ শতাংশ। কংগ্রেসের ভোটপ্রাপ্তির হার ২৭ শতাংশ। নির্বাচনের ফলের এই ট্রেন্ড সামনে আসতেই উচ্ছ্বাস দেখা যায় কর্মী সমর্থকদের মধ্যে। বাদ্যি বাজিয়ে নাচের তালে পা মেলান কর্মী সমর্থকরা। জয়ের ইঙ্গিত মিলতেই শঙ্খ বাজিয়ে বিজয় উৎসবেও সামিল হন কেউ কেউ। মহিলা কর্মীরা গাঁধীনগরে নাচের ছন্দে পা মেলান এদিন। অন্যদিকে, আপের ভোটপ্রাপ্তির হার ১৩ শতাংশ। ঘাটলোদিয়া কেন্দ্র থেকে জয়ী গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। সন্ধে ৬টায় বিজেপির সদর দফতরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। 

সপ্তমবার কি গুজরাতে মসনদে বসবে বিজেপি (BJP)? কাজ করবে মোদি (Narendra Modi) ম্যাজিক?এদিন সকাল ৮টা থেকে শুরু হয়েছে গুজরাত-হিমাচলের ভোটগণনা। ১৮২ আসনের গুজরাত বিধানসভায় দুই দফায় ভোটগ্রহণ হয়। গত ১ এবং ৫ ডিসেম্বর সেখানে ভোটগ্রহণ হয়। বৃহস্পতিবার মোট ৩৭ কেন্দ্রে ভোটগণনা শুরু হয়েথে। আঞ্চলিক দলগুলি থাকলেও, এ বারে গুজরাতে মূলত বিজেপি-কংগ্রেস-আপ— ত্রিমুখী লড়াই। বুথফেরত সমীক্ষায় যদিও বিজেপি-রই প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে।                                                                                                                          

হিমাচল প্রদেশে বিজেপি-কংগ্রেস জোর টক্কর। শেষ পাওয়া খবর অনুযায়ী, হিমাচলে ৩৩টি আসনে এগিয়ে কংগ্রেস। হিমাচলে ৩২টি আসনে এগিয়ে বিজেপি। অন্যান্যরা এগিয়ে ৩টি আসনে। দল ভাঙানোর আশঙ্কায় বিধায়কদের একজোট থাকার বার্তা কংগ্রেসের। রিসর্ট-রাজনীতির আশঙ্কা কংগ্রেসের। সেরাজ কেন্দ্র থেকে জয়ী হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। প্রাপ্ত ভোটের হারেও বিজেপি-কংগ্রেস জোর টক্কর। ৪৩.৬ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। ৪৩.৩ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস। 

আরও পড়ুন: Gujarat Election Result: এখনও তাড়িয়ে বেড়াচ্ছে সেতু বিপর্যয়ের বিভীষিকা, মোরবিতে এগিয়ে বিজেপি প্রার্থীই

সেরা শিরোনাম

Vande Bharat Express: পুরোনো ট্রেনের একটা বিরাট সমস্যা মিটিয়ে দিল বন্দে ভারত স্লিপার, খুশি স্লিপারে ওঠা যাত্রীরা
পুরোনো ট্রেনের একটা বিরাট সমস্যা মিটিয়ে দিল বন্দে ভারত স্লিপার, খুশি স্লিপারে ওঠা যাত্রীরা
Blast on Railway Track: রেললাইনে তীব্র বিস্ফোরণ, ভারত-পাক সীমান্তের কাছে, ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা কি?
রেললাইনে তীব্র বিস্ফোরণ, ভারত-পাক সীমান্তের কাছে, ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা কি?
NEET PG Admission: আগামী বছর থেকে বদলাতে পারে NEET-PG-তে ভর্তির পদ্ধতি, পার্সেন্টাইল নয়, মেধাতালিকার ভিত্তিতে মিলবে সুযোগ
আগামী বছর থেকে বদলাতে পারে NEET-PG-তে ভর্তির পদ্ধতি, পার্সেন্টাইল নয়, মেধাতালিকার ভিত্তিতে মিলবে সুযোগ
Voter ID: আর চলবে না আধার, সরকারি প্রকল্পে টাকা পেতে দিতে হবে ভোটার আইডি, বায়োমেট্রিকস, জানালেন মন্ত্রী
আর চলবে না আধার, সরকারি প্রকল্পে টাকা পেতে দিতে হবে ভোটার আইডি, বায়োমেট্রিকস, জানালেন মন্ত্রী

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget