এক্সপ্লোর

Haiti earthquake Update : ধ্বংসাবশেষ থেকে এখনও মিলছে মৃতদেহ, হাইতি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,২০৭

হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়ল। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ২০৭ জন।

হাইতি : হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়ল। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ২০৭ জন। এখনও পর্যন্ত নিখোঁজ ৩৪৪ জন। রবিবার একথা জানায় সেদেশের সিভিল প্রোটেকশন এজেন্সি। 

শনিবার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে হাইতি। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.২। তার পর থেকে ক্রমশ বেড়ে চলেছে মৃতের সংখ্যা। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়ে। সেই সব ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকাজ চলছে। প্রবল এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সে দেশে। এখনও পর্যন্ত প্রায় ২ হাজার ২০৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অনেকে নিখোঁজ।

ভূমিকম্পের পর একাধিক আফটার শকে কেঁপে ওঠে হাইতির একাধিক এলাকা। মৃতের সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ২০১০-র শক্তিশালী ভূমিকম্পের ক্ষতি এখনও সামলে উঠতে পারেনি হাইতি। তারই মধ্যে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে এই দেশ। দেশের দক্ষিণ-পশ্চিম তিবুরন উপদ্বীপের সেন্ট-লুই দ্যু সুদ শহরে উত্তর-পূর্বে ভয়ঙ্কর ভূ-কম্প অনুভূত হয়।

জনবহুল এই এলাকায় কম্পনের ফলে আতঙ্কিত বাসিন্দারা সুরক্ষার জন্য ত্রস্ত হয়ে ওঠেন। ঘন জনবসতিপূর্ণ হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্স থেকে ১৬০ কিলোমিটার দূরে ছিল কম্পনের উৎসস্থল। দীর্ঘ ও প্রাথমিক কম্পন বেশিরভাগ ক্যারিবিয়ানই বুঝতে পেরেছিলেন। হাইতির দক্ষিণ-পশ্চিম উপদ্বীপে প্রচুর ঘরবাড়ি, স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পনের পর সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে মৃতের সংখ্যা।

সিভিল প্রোটেকশন এজেন্সি ট্যুইটারে জানিয়েছে, ভূমিকম্পের এক সপ্তাহ পর দেখা গেছে ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ৭৭ হাজার ছাড়িয়ে গেছে। যারা মধ্যে ৫৩ হাজার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আহত ১২ হাজার ২৬৮ জন।  

ভূমিকম্পের পর প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি জানিয়ে দেন, ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য প্রশাসনের তরফে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, ২০১০ সালের জানুয়ারি মাসে ৭ মাত্রার ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল পোর্ট অব প্রিন্স শহর। সে সময় দু'লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। 

সেরা শিরোনাম

PM Modi: 'ওঁনার আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত পদকজয়ীরা
'ওঁনার আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত পদকজয়ীরা
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা
Accident News : দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মিনিবাসের, ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, গুরুতর আহত ১৯
দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মিনিবাসের, ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, গুরুতর আহত ১৯
ABP Ananda Top 10, 16 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget