এক্সপ্লোর

রামমন্দির ভূমিপূজায় অভিনন্দন জানিয়ে টুইট, ধর্ষণের হুমকি পেলেন হাসিন জাহান

যদিও এখনও কাউকে গ্রেফতার করেনি কলকাতা পুলিশ।

কলকাতা: একাধিক ধর্ষণ ও খুনের হুমকি পেয়েছেন মডেল ও ক্রিকেটার মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান। তাঁর অপরাধ, অযোধ্যায় রাম মন্দির ভূমি পূজা সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। মহম্মদ সামির স্ত্রী হলেও তাঁর সঙ্গে হাসিনের বেশ কয়েক বছর ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে রাম মন্দির ভূমি পূজায় অভিনন্দন জানিয়ে পোস্ট করেন তিনি।
View this post on Instagram

💐💐💐🙏🙏🙏😃😃😃💃💃💃🧚‍♀️🧚‍♀️🧚‍♀️ श्री राम मंदिर के भूमि पूजन की सभी को मुबारकबाद,और अब सब देशवासियों को मिलजुलकर भाईचारे के संकल्प के साथ,देश को विश्व शक्ति बनाना है।ईनशाअल्लाह 🙏🙏🙏😊😊😊

A post shared by hasin jahan (@hasinjahanofficial) on

হাসিনের অভিযোগ, এরপরই একাধিক ব্যক্তি তাঁকে খুন-ধর্ষণের হুমকি দিয়েছে। হাসিব খান নামে একজন তাঁকে জঘন্য ভাষায় গালিগালাজ করেছে, তারপর ধর্ষণের হুমকি দিয়েছে। অনেকে আবার খুনও করতে চেয়েছে। যাবতীয় হুমকির স্ক্রিনশট নিয়ে তিনি লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি লিখেছেন, ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দির ভূমি পূজায় হিন্দু ভাইবোনদের অভিনন্দন জানানোর জন্য এক শ্রেণির নীচ মানসিকতা যুক্ত ব্যক্তি তাঁকে নাগাড়ে নিগ্রহ করে চলেছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। হাসিন জাহান বলেছেন, তাঁকে ধর্ষণ, শ্লীলতাহানির হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে অসহায় লাগছে তাঁর, মেয়ের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত। ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটারে এই টানা আক্রমণ তাঁকে বিব্রত করে তুলেছে, প্রতি মুহূর্তে নিজেকে নিরাপত্তাহীন বলে মনে হচ্ছে তাঁর। এমন চলতে থাকলে তিনি অবসাদের শিকার হবেন। মেয়েদের নিয়ে তিনি একা থাকেন, বলেছেন হাসিন। তাই তাঁর অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হলে কৃতজ্ঞ থাকবেন তিনি। এখন প্রতিটি মুহূর্ত তাঁর কাছে দুঃস্বপ্নের মত, হাসিন লিখেছেন। যদিও এখনও কাউকে গ্রেফতার করেনি কলকাতা পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: ‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
ABP Ananda Top 10,3 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,3 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?
Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget