এক্সপ্লোর

HighCourt On FireCrakers: সবুজ বাজিতে ছাড় হাইকোর্টের, পোড়ানোর সময় মনে করিয়ে রাজ্যকে উপযুক্ত ব্যবস্থার নির্দেশ

Green Fire Crackers: নিষিদ্ধ বাজির ব্যবহার রুখতে রাজ্যকে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত।

সৌভিক মজুমদার, কলকাতা : কালীপুজোয় রাত ৮টা থেকে রাত ১০টা অবধি পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে। এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশই চূড়ান্ত। জানাল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে নিষিদ্ধ বাজির ব্যবহার রুখতে রাজ্যকে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে, গ্রিন ক্র্যাকার বা সবুজ বাজি নিয়ে ধন্দ কাটাতে নির্দেশিকা জারি করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

কালীপুজোয় পোড়ানো যাবে পরিবেশবান্ধব বাজি। সোমবার এই নির্দেশই দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর এই সংক্রান্ত মামলায় বুধবার কলকাতা হাইকোর্ট  জানাল, বাজি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশই চূড়ান্ত। এই পর্যায়ে আর হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট।তাই নতুন কোনও নির্দেশিকাও দেওয়া হচ্ছে না। তবে বাজির অপব্যবহার রুখতে ব্যবস্থা নিতে হবে রাজ্যকে।

কালীপুজোর আগের দিন বাজি সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজশেখর মান্থা ও বিচারপতি কে ডি ভুটিয়া-র বেঞ্চের পর্যবেক্ষণ, এখন নতুন করে কোনও নির্দেশিকা দিলে রাজ্য সরকারের পক্ষে তা বাস্তবায়িত করা সম্ভব নয়। তাই সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, সেটাই বহাল থাকবে। রাজ্যের সর্বত্র পরিবেশবান্ধব বাজিই ব্যবহার হবে, তা নিশ্চিত করা রাজ্যের পক্ষে সম্ভব নয়। এরপরই হাইকোর্ট নির্দেশ দেয়, বাজির অপব্যবহার বন্ধ করতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে। হাইকোর্ট এও মনে করিয়ে দেয়, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ অনুযায়ী, রাত ৮টা থেকে রাত ১০টা অবধি পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে।

আরও পড়ুন- কালীপুজোতেও মণ্ডপে 'নো এন্ট্রি' দর্শকদের , নির্দেশ কলকাতা হাইকোর্টের

অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় হাইকোর্টকে জানান, রাজ্যে শব্দবাজি ফাটবে কি না, তার কোনও নিশ্চয়তা নেই। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিষিদ্ধ বাজি যাতে ব্যবহার না করা হয়, সে জন্য আপ্রাণ চেষ্টা করছে পুলিশ ও প্রশাসন। ইতিমধ্যেই প্রচুর নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অনেককে। এর আগে গত শুক্রবার, দূষণ ও করোনা আবহের কথা বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, এ’বছরের জন্যও রাজ্যের সর্বত্র, সবরকম বাজি নিষিদ্ধ। বাজির কেনাবেচা, প্রদর্শন বা ব্যবহার, কোনওটাই করা যাবে না। সোমবার কলকাতা হাইকোর্টের এই নির্দেশ খারিজ করে এ এম খানউইলকর ও অজয় রাস্তোগির ভ্যাকেশন বেঞ্চ নির্দেশ দেয়, দীপাবলিতে পোড়ানো যাবে বাজি। তবে তা হতে হবে পরিবেশ-বান্ধব।

আরও পড়ুন- সবুজ বাজি কী? আদৌ কি এই বাজি পরিবেশবান্ধব?

তবে গ্রিন ক্র্যাকার বা পরিবেশবান্ধব সবুজ বাজি কোনগুলো, কীভাবে তা চেনা সম্ভব? এই নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে এদিনই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নির্দেশিকা দিয়েছে, পরিবেশ-বান্ধব বাজির বাক্সের ওপরে Petroleum And Explosives Safety Organisation বা PESO national environmental engineering research institute বা NEERI-র লোগো দিতে হবে। বাজির বাক্সে থাকবে QR CODE। সেই QR CODE স্ক্যান করলে মিলবে সবুজ বাজি বা গ্রিন ক্র্যাকারের তথ্য। QR CODE স্ক্যান করার জন্য অ্যাপ ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোর থেকে। এদিন আদালতের নির্দেশ মেনে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে বাজি সংক্রান্ত সচেতনতামূলক অভিযান।

সেরা শিরোনাম

TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Accident News : গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু
গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget