এক্সপ্লোর

London School : কপালে তিলক কেন? শিক্ষকদের চরম হেনস্থা,মানসিক বিপর্যস্ত হয়ে লন্ডনে স্কুল ছাড়ল হিন্দু ছাত্র

অভিযোগ, স্কুলে তিলক কাটার অনুমতি দেওয়া যায় না। কিন্তু ওই স্কুলেই মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরার অনুমতি দেওয়া হয়।

'অপরাধ' ছিল কপালে তিলক কাটা। সারা ভারতে হিন্দু সম্প্রদায়ভুক্ত বহু মানুষের কাছে এটা সংস্কার। ঈশ্বরের নামে তিলক এঁকে কোনও শুভ কাজে বের হওয়ার রীতি বহু পরিবারে। লন্ডনে গিয়েও এই পারিবারিক প্রথা মানাই কার্যত 'কাল হল' ৮ বছরের ছাত্রের। অভিযোগ এই তিলকের জন্য তাকে টিটকিরি, হেনস্থা সহ্য করতে হয়। সমস্যা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছায়, শেষমেষ স্কুল ছাড়তে বাধ্য হয় ছোট্ট ছেলেটি। এই ঘটনায় তীব্র উষ্মা প্রকাশ করেছেন ব্রিটিশ হিন্দু এবং ভারতীয়রা। 

তিলক লাগানোর জন্য ছাত্র-'হেনস্থা' 
ঘটনাটি ভিকার্স গ্রিন প্রাইমারি স্কুলের। সেখানে বেশিরভাগ ছাত্রই ব্রিটিশ।  সেই স্কুলেই পড়াশোনা করতে গিয়ে রীতিমতো মানসিক চাপে পড়তে হয় ওই হিন্দু ছাত্রকে। শুধুমাত্র কপালে তিলক কাটার জন্য রীতিমতো টিটকিরি শুনতে হয় তাকে।  অভিযোগ, স্কুলে  ধর্মীয় প্রতীক নিয়ে তাকে বারবার প্রশ্ন করা হয় এবং তার সঙ্গে আপত্তিকর আচরণ করা হয়। এতে শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

প্রধান শিক্ষকের আচরণে বাড়ে আতঙ্ক
এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে যখন স্কুলের প্রধান শিক্ষক ছুটির সময়ে শিশুটিকে বকাঝকা শুরু করেন। শিশুটি এই আচরণে ভয় পেয়ে যায় বলেই অভিযোগ।  এছাড়াও, অভিযোগ তার ধর্মীয় বিশ্বাসের জন্যই স্কুলে বিভিন্ন বিষয় থেকে তাকে বাদ দেওয়া হতে থাকে। 

অভিভাবকদের অভিযোগ কী কী
এই ঘটনায় মর্মাহত হয়ে পড়ে ছাত্রের পরিবারও ।  ছাত্রের বাবা-মা অন্যান্য হিন্দু অভিভাবকদের সঙ্গে মিলিত হয়ে স্কুল প্রশাসনের সঙ্গে কথা বলেন এবং হিন্দু রীতিনীতির ধর্মীয় গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। যদিও, স্কুল কর্তৃপক্ষ এই আপত্তিগুলি সব কথায় কান দেয়নি বলেই জানা যায়।  স্কুল প্রশাসনের যুক্তি, হিন্দু ধর্মে তিলক দেওয়া বাধ্যতামূলক নয়। তাই এর অনুমতি দেওয়া যায় না। অভিযোগ, স্কুলে তিলক কাটার অনুমতি দেওয়া যায় না। কিন্তু ওই স্কুলেই মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরার অনুমতি দেওয়া হয়।

সাম্য আইনের লঙ্ঘনের অভিযোগ
সামাজিক সংগঠন INSIGHT UK এই ঘটনাকে ধর্মীয় বৈষম্য হিসেবে চিহ্নিত করেছে। সংস্থাটির মতে, এই ঘটনাটি ব্রিটেনের সাম্য আইন ২০১০-এর লঙ্ঘন করে। এই আইন ধর্ম-এর ভিত্তিতে কারও সঙ্গে বৈষম্য মূলক আচরণ করার পরিপন্থী। 

শিক্ষা কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বিষয়টি
INSIGHT UK-র বক্তব্য, কোনও শিশুকে তার ধর্মের কারণে একঘরে বা অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলা উচিত নয়। সংস্থার মতে, এই ধরনের বৈষম্যের জন্যই স্কুল থেকে কমপক্ষে চারজন হিন্দু শিশুকে ছাড়তে হয়েছে। 

```

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget