এক্সপ্লোর

Lockdown: আচমকাই বাড়ল করোনা দাপট, ফের লকডাউন শুরু এই দেশে

Coronavirus Lockdown News: প্রাথমিকভাবে লকডাউউনের ভাবনা উড়িয়ে দিলেও ফের সেই নিষেধাজ্ঞাই আরোপ করতে চলেছে সেই দেশ।

নয়া দিল্লি: একদিকে রাশিয়া-ইউক্রেন সংঘাত। এরই মাঝে হংকংয়ে বাড়ল করোনা দাপট। সোমবার সে দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৪৬৬ জন। পাশাপাশি বেড়ে চলেছে মৃত্যুও। প্রাথমিকভাবে লকডাউউনের ভাবনা উড়িয়ে দিলেও ফের সেই নিষেধাজ্ঞাই আরোপ করতে চলেছে সেই দেশ। বর্তমানে হংকং করোনাভাইরাসের পঞ্চম ঢেউয়ের সঙ্গে লড়াই করছে। 

জানা গিয়েছে ডেল্টা নয়, ওমিক্রনে আক্রান্ত হয়েছে হংকং। সোমবারে ৩৪ হাজারের বেশি আক্রান্ত হয়েছে সে দেশে। যে পরিসংখ্যান এক সপ্তাহের আগের থেকে চারগুণ বেশি। আগের সপ্তাহে প্রায় ৭ হাজার ৫০০ জন ছিল আক্রান্ত সংখ্যা। দৈনিক ভাইরাস ব্রিফিংয়ের সময় শহরের স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্রের প্রধান চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা আলবার্ট আউ বলেছেন, "প্রতি তিন দিন অন্তর করোনা কেসের সংখ্যা দ্বিগুণ হবে। আমরা মনে করছি সংখ্যাটি আরও বাড়বে।"                                                                

সোমবার মৃত্যু হয়েছে ৮৭ জনের। এঁদের মধ্যে ৬৭ জন টিকাই নেয়নি। স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে যে সরকার বাধ্য হয়েই এই লকডাউন সিদ্ধান্ত নিতে চলেছে। এই ধরনের ব্যবস্থা আইন বা অন্যান্য উপায়ে করা হবে কিনা তা খতিয়ে দেখাও হবে। হংকংয়ের স্বাস্থ্যমন্ত্রী সোফিয়া চ্যান সোমবার একটি রেডিও প্রোগ্রাম চলাকালীন বলেছিলেন যে সরকার লকডাউনের বিষয় নিয়ে এখনও নিজেদের মধ্যে আলোচনা করছে সরকার।                                                              

করোনা পরীক্ষা বৃদ্ধির লক্ষ্য নিয়ে হংকংয়ের স্বাস্থ্য আধিকারিকেরা ৭ মিলিয়ন বাসিন্দার তিনবার করে কোভিড টেস্ট করিয়েছেন। এছাড়াও সামজিক দূরত্ববিধি, রেস্তোরাঁয় ডাইন-ইন নিষেধাজ্ঞা স্কুল-কলেজ বন্ধের সময়সীমা বৃদ্ধি করেছে। মেনল্যান্ড কর্তৃপক্ষ হংকং-এ বিশেষজ্ঞ দল এবং চিকিৎসা সংস্থানও পাঠিয়েছে। 

এদিকে,  বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৯ লক্ষ ৫৫ হাজার ২২ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৪৩ কোটি ৬২ লক্ষ ৩৬ হাজার ৩৭০।

সেরা শিরোনাম

RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
Sachin Tendulkar : মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
Kashmir Encounter: কাশ্মীরে বড়সড় সাফল্য সেনার! কুলগামে এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার, আরও একাধিক জঙ্গি খতম
কাশ্মীরে বড়সড় সাফল্য সেনার! কুলগামে এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার, আরও একাধিক জঙ্গি খতম
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

ISF News : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, বিকল্প প্রস্তাব ঘিরে রাজনৈতিক তরজা
Weather News: জগদ্ধাত্রী পুজোয় কি হবে ঝমঝমিয়ে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?
Sukanta Majumdar News :
Samik Bhattacharya : 'যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন', মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর
BJP-Congress News : কাটোয়ায় টাকা চেয়ে হুমকির অডিয়ো, BJP-র বিরুদ্ধে অভিযোগ দায়ের কংগ্রেসের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget