এক্সপ্লোর

টিকাকরণের জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন কো-উইন অ্যাপে? জেনে নিন বিস্তারিত

প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথম সারির যোদ্ধাদের টিকাকরণ করা হবে। আর এই টিকাকরণের জন্য অ্যাপে নিজের নাম নথিভুক্ত করতে হবে। ওই অ্যাপের নাম কো-উইন (Co-WIN) তথা কোভিড ভ্যাকসিন ইন্টালিজেন্স নেটওয়ার্ক।

  নয়াদিল্লি: করোনা অতিমারী মোকাবিলায় ভারতে দুটি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে ডিসিজিআই। যে তালিকায় আছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন।  আর এর ফলে সিরাম ইন্সস্টিটিউট অফ ইন্ডিয়া ও ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিন আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথম সারির যোদ্ধাদের টিকাকরণ করা হবে। আর এই টিকাকরণের জন্য অ্যাপে নিজের নাম নথিভুক্ত করতে হবে। ওই অ্যাপের নাম কো-উইন (Co-WIN) তথা কোভিড ভ্যাকসিন  ইন্টালিজেন্স নেটওয়ার্ক। টিকাকরণের জন্য কীভাবে এই অ্যাপে নাম নথিভুক্ত করবেন? জেনে নিন বিস্তারিত- ১. কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন এই অ্যাপের মাধ্যমে সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন। স্থানীয় কর্তৃপক্ষ প্রথম সারির যোদ্ধাদের চিহ্নিত করলেই এই রেজিস্ট্রেশন করতে পারবেন তাঁরা। ২. এখনও চালু হয়নি এই অ্যাপ। ফলে পাওয়া যাবে না প্লে স্টোরেও। ৩. প্রি-প্রোডাক্ট স্তরে আছে এই অ্যাপ। আপাতত স্বাস্থ্য ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্তরা এই অ্যাপে কাজ করতে পারছেন। ড্রাই রান পর্বে ৭৫ লক্ষেরও বেশি মানুষ রেজিস্ট্রেশন করিয়েছেন। ৪. কিন্তু এখন অ্যাপ ব্যবহার করতে পারবেন না সাধারণ মানুষ। কোনও সেলফ রেজিস্ট্রেশনও করা যাবে না। ড্রাই রান পর্ব সহ আপাতত স্বাস্থ্য ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্তরাই কাজ করবেন। ৫. আনুষ্ঠানিকভাবে অ্যাপ চালু হলে দেখা যাবে চারটি মডেল আছে। ৬. কেউ রেজিস্ট্রেশন করতে চাইলে অ্যাপের রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। তার মধ্যে থআকবে ৩টি অপশন। বেছে নিতে হবে যে কোনও একটি। ৭. সেলফ রেজিস্ট্রেশনে সরাসরি নিজের নাম নাম নথিভুক্ত করা যাবে। ৮. মোবাইল অ্যাপ সহ কম্পিউটারের মাধ্যমেও এই  রেজিস্ট্রেশন করা যাবে। প্রমাণ হিসেবে দিতে হবে সচিত্র পরিচয়পত্র। ৯. যাঁরা সার্ভে করছেন তাঁরা এবং জেলা প্রশাসকরা রেজিস্ট্রেশন করতে পারবেন। ১০. কোনও স্পট রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে না। কীভাবে টিকাকরণ করা হবে? সূত্রের খবর, প্রথম সারির যোদ্ধাদের প্রথম দুই পর্যায়ে টিকা  দেওয়া হবে। এরপর দেওয়া হবে যাদের বয়স ৫০-এর বেশি। এরপর প্রাধান্য পাবেন ৫০ বছর কম বয়সি, যাদের কো-মর্বিডিটি আছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, প্রথম সারির যোদ্ধাদের জন্য বিনমূল্যে টিকাকরণ করা হবে। তবে ৫০ উর্ধ্ব এবং  কো-মর্বিডিটি যাদের আছে তাদের ক্ষেত্রে বিনামূল্যে টিকাকরণ করা হবে কি না তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
PoK Protest : পিওকে-তে গণ আন্দোলন, প্রায় ৪০ জনের মৃত্যু! 'এদের ভারতের মতোই শত্রু হিসেবে দেখি', জানালেন খোয়াজা আসিফ
পিওকে-তে গণ আন্দোলন, প্রায় ৪০ জনের মৃত্যু! 'এদের ভারতের মতোই শত্রু হিসেবে দেখি', জানালেন খোয়াজা আসিফ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget