এক্সপ্লোর

Howrah-Puri Vande Bharat: সাড়ে ৬ ঘণ্টায় জগন্নাথ দর্শন, বুকিং শুরু হাওড়া-পুরী বন্দে ভারতের

Vande Bharat Express: শনিবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা। আজ থেকেই শুরু হয়েছে টিকিট বুকিং।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: এবার সাড়ে ৬ ঘণ্টায় জগন্নাথ-দর্শন। সকালে হাওড়া থেকে ট্রেনে উঠলে দুপুরের মধ্যেই পৌঁছনো যাবে পুরীতে। সৌজন্য়ে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আগামীকাল বৃহস্পতিবার, পুরী থেকে উদ্বোধনী যাত্রা শুরু করছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। শনিবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা। আজ থেকেই শুরু হয়েছে টিকিট বুকিং (Ticket Booking)।

সাড়ে ৭ ঘণ্টায় পাহাড় দর্শনের পর এবার সাড়ে ৬ ঘণ্টায় সমুদ্র দর্শন। এর আগে হাওড়া থেকে এনজেপি (HWH-NJP) বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু করা হয়েছে। এবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস চালু হল। বৃহস্পতিবার হাওড়া-পুরী রুটে উদ্বোধন হবে রাজ্যের দ্বিতীয় সেমি হাইস্পিড ট্রেন, বন্দে ভারত। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, ওইদিন পুরী (Puri) থেকে শুরু হবে প্রিমিয়াম ট্রেনের উদ্বোধনী যাত্রা। হাওড়া এবং পুরী থেকে যাত্রী পরিষেবা শুরু হবে শনিবার থেকে। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলবে বন্দে ভারত। 

২২৮৯৫ হাওড়া-পুরী ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সকাল ৬টা ১০ মিনিটে। পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। পুরী থেকে ওই দিনই দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে ২২৮৯৬ বন্দে ভারত। হাওড়া পৌছবে রাত ৮টা ৩০ মিনিটে।

কোন কোন স্টেশনে দাঁড়াবে ট্রেন:
হাওড়া থেকে ছেড়ে পুরীগামী বন্দে ভারত প্রথম দাঁড়াবে খড়্গপুর (Kharagpur Station) স্টেশনে। তারপরেই ঢুকে যাবে ওড়িশায় (Odisha)। তার পরে বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর স্টেশনে দাঁড়াবে হাওড়া-পুরী বন্দে ভারত। তারপরে খুরদা রোডে দাঁড়াবে ট্রেনটি।

১৬ কামরার বন্দে ভারতে দুইটি শ্রেণি থাকবে। একটি সাধারণ শ্রেণি এবং অপরটি এগজ়িকিউটিভ শ্রেণি। বন্দে ভারতের চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে খরচ পড়বে ১ হাজার ২৬৫ টাকা। এগজ়িকিউটিভ ক্লাসে সেই ভাড়া বাবদ খরচ পড়বে ২ হাজার ৪২০ টাকা। হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে যে সমস্ত দূরপাল্লার ট্রেন ছাড়ে তাতে পুরী যেতে এখব সময় লাগে প্রায় ৮ ঘণ্টা। ফলে বন্দে ভারত এক্সপ্রেসে সময় বাঁচবে অনেকটাই। 

গতি কত?
হাওড়া-পুরী (HWH-Puri) শাখায় বন্দে ভারতের গড় গতিবেগ হবে ঘণ্টায় ৭৭ কিমি। সর্বোচ্চ বেগ হবে ঘণ্টায় ১৩০ কিমি। ২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারতের টিকিট বুকিং শুরু হয়েছে বুধবার থেকেই।

আরও পড়ুন: মোবাইল হারিয়েছে? এক ক্লিকেই ব্লক ফোন! খুঁজেও পাবে পুলিশ!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কলকাতা পুরসভায় ফাইল লোপাটের চেষ্টা ! বড় অভিযোগ সন্তোষ পাঠকের, কী জানালেন ?
কলকাতা পুরসভায় ফাইল লোপাটের চেষ্টা ! বড় অভিযোগ সন্তোষ পাঠকের, কী জানালেন ?
US-India Relation: কলকাতা ছুঁয়ে দিল্লিতে আমেরিকার বিদেশসচিব, অর্থনীতির গতি বাড়াতে বৈঠক মোদির সঙ্গে
কলকাতা ছুঁয়ে দিল্লিতে আমেরিকার বিদেশসচিব, অর্থনীতির গতি বাড়াতে বৈঠক মোদির সঙ্গে
El Nino News: এল নিনোর ভ্রুকুটি, খরিফ চাষ বাঁচাতে কেন্দ্রের ‘অ্যাকশন প্ল্যান’; জেনে নিন বিশদে
এল নিনোর ভ্রুকুটি, খরিফ চাষ বাঁচাতে কেন্দ্রের ‘অ্যাকশন প্ল্যান’; জেনে নিন বিশদে
ABP Ananda Top 10,23 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,23 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget