এক্সপ্লোর

বিতর্কে জড়ানোর সময় মিসোজিনিস্ট মানেই জানতাম না, সাফ জানালেন হার্দিক পাণ্ড্য

হার্দিকের কথায়, প্রথমবারের মতো মনে হচ্ছিল আমার নিজের জীবনের উপর আমার আর কোনও নিয়ন্ত্রণ নেই!

নয়াদিল্লি:   টেলিভিশন শোয়ে মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে কম ভুগতে হয়নি ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকে। সেই বিতর্কের প্রায় ২ বছরের মাথায় হার্দিক জানালেন মিসোজিনিস্টের মানেই জানতেন না তিনি।

২০১৯ সালের জানুয়ারিতে একটি টেলিভিশন শোয়ে মহিলাদের সম্পর্কে এমন কিছু মন্তব্য করেছিলেন হার্দিক পাণ্ড্য যা নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়। কোপে পড়েন বিসিসিআইউয়ের। অস্ট্রেলিয়া সিরিজ থেকে মাঝপথে বাড়ি ফিরে আসতে হয়। ২০ লক্ষ টাকা জরিমানা দিতে হয় বিসিসিআইকে। ওঠে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও। সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিচয় হয়ে ওঠে নারীবিদ্বেষী এবং যৌনতাবাদী। কিন্তু বিতর্কের সঙ্গে পাল্লা দিতে নিজের পারফরম্যান্সকে যেন হাতিয়ার করেছিলেন হার্দিক পাণ্ড্য। চলতি আইপিএল ও অস্ট্রেলিয়া সিরিজে ২২ গজই তার প্রমাণ। দু বছর আগের বিতর্ক হয়তো অনেকে ভুলে গিয়েছেন। কিন্তু হার্দিক পাণ্ড্যর কাছে সেই ক্ষত এখনও ’ টাটকা‘। ২৭ বছর বয়সি দুরন্ত অলরাউন্ডার জানিয়েছেন সেই সময়ে প্রায় গোটা বিশ্ব তাঁকে মিসোজিনিস্ট অ্যাখ্যা দিয়েছিল। কিন্তু হার্দিকের কথায়, ’’ আমি সত্যিই জানতাম না মিসোজিনিস্ট মানে কী?  প্রথমে ভেবেছিলাম আমাকে নিয়ে মজা করতে হয়তো এই শব্দ ব্যবহার করা হয়েছে। পরে আমাকে এক বন্ধু বলল, মিসোজিনিস্ট মানে যে প্রবল ভাবে নারীবিদ্বেষী।‘‘

এরপরে তাঁর সংযোজন, আমি কেন নারীবিদ্বেষী হতে যাব? মা, দিদি, বউদি, নাতাশা সবাই তো নারী। আমি তাঁদের শ্রদ্ধা করি। ওঁনারা আছেন বলেই আমরা আছি।

হার্দিক জানিয়েছেন, যখন চারদিকে আলোচনা-সমালোচনা, খুব খারাপ একটা সময় যাচ্ছে তখনও তিনি পাশে পেয়েছেন পরিবারকে। পরিবারের সাহস, সমর্থনের ফলেই তিনি ওই দিনগুলি কাটিয়ে উঠতে পেরেছিলেন বলে জানিয়েছেন।

হার্দিকের কথায়, প্রথমবারের মতো মনে হচ্ছিল আমার নিজের জীবনের উপর আমার আর কোনও নিয়ন্ত্রণ নেই! চারপাশের সব কিছু ভেঙে পড়তে শুরু করেছে। নিজেকে কার্যত বন্দি করে ফেলেছিলাম। কিন্তু সেদিনও আমার পাশে ছিল আমার মেরুদণ্ডের মতো ছিল আমার পরিবারের নারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran War : বিরাট সুখবর ! উঠল ইরানের বাধা ! হরমুজ দিয়ে চলবে ভারতীয় পতাকা লাগানো জাহাজ
বিরাট সুখবর ! উঠল ইরানের বাধা ! হরমুজ দিয়ে চলবে ভারতীয় পতাকা লাগানো জাহাজ
Farooq Abdulla: 'এত কড়া নিরাপত্তা পেরিয়ে বাবার কাছে পোঁছল কীভাবে?' আততায়ী প্রসঙ্গে প্রশ্ন ওমর আবদুল্লার
'এত কড়া নিরাপত্তা পেরিয়ে বাবার কাছে পোঁছল কীভাবে?' আততায়ী প্রসঙ্গে প্রশ্ন ওমর আবদুল্লার
Iran Israel US War: ইরাকের কাছে আমেরিকার তেলের ট্যাঙ্কারে ইরানের হামলা, মৃত্যু ১ ভারতীয়র
ইরাকের কাছে আমেরিকার তেলের ট্যাঙ্কারে ইরানের হামলা, মৃত্যু ১ ভারতীয়র
Cooking Gas Cylinder: LPG-র সাপ্লাই নেই, গ্যাসের পর্যাপ্ত যোগান না থাকায় ব্যহত কলকাতা পুরসভার মা ক্যান্টিনের রান্না!
LPG-র সাপ্লাই নেই, গ্যাসের পর্যাপ্ত যোগান না থাকায় ব্যহত কলকাতা পুরসভার মা ক্যান্টিনের রান্না!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget