এক্সপ্লোর

কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না, বললেন সঞ্জয় দত্ত

সঞ্জয়ের বাবা সুনীল দত্ত কংগ্রেস নেতা ও মন্ত্রী ছিলেন। সঞ্জয়ের বোন প্রিয়াও কংগ্রেসের সাংসদ ছিলেন

মুম্বই: মহারাষ্ট্রের মন্ত্রী দাবি করেছিলেন, শীঘ্রই রাজনীতিতে প্রবেশ করবেন সঞ্জয় দত্ত। সেই দাবি উড়িয়ে দিলেন সঞ্জয় দত্ত স্বয়ং। সোমবার তিনি জানালেন, এরকম দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। রবিবার মহারাষ্ট্রের পশুকল্যাণ ও দুগ্ধজাত পণ্যের উন্নয়ন মন্ত্রী মহাদেব জানকর ঘোষণা করেছিলেন, আগামী ২৫ সেপ্টেম্বর তাঁর দল রাষ্ট্রীয় সমাজ পক্ষ (আরএসপি-তে যোগ দেবেন সঞ্জয়। ৬০ বছর বয়সী অভিনেতা বলেছেন, তিনি জানকরকে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না। প্রয়াত অভিনেতা ও রাজনীতিবিদ সুনীল দত্তর পুত্র বলেছেন, ‘কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না। জানকর আমার প্রিয় বন্ধু, ভাইয়ের মতোই। ওর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই।’ রবিবার জানকর বলেছিলেন, ‘আমরা আমাদের দলকে সিনেমার জগতেও ছড়িয়ে দিতে চাই। যার প্রথম ধাপ হিসাবে সঞ্জয় দত্ত আগামী ২৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সমাজ পক্ষ দলে যোগ দিচ্ছে।’ ২০০৯ সালে লখনউ থেকে সমাজবাদী পার্টির টিকিটে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন সঞ্জয়। পরে অবশ্য অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলা থাকায় আদালত তাঁকে ভোটে লড়ার অনুমতি দেয়নি। পরে দল ছাড়েন সঞ্জয়। তারপর গত লোকসভা ভোটের আগেও তাঁর রাজনীতিতে প্রবেশ নিয়ে জল্পনা ছড়িয়েছিল। সঞ্জয়ের বাবা সুনীল দত্ত কংগ্রেস নেতা ও মন্ত্রী ছিলেন। সঞ্জয়ের বোন প্রিয়াও কংগ্রেসের সাংসদ ছিলেন।

সেরা শিরোনাম

West Bengal Weather Update : নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি সাগরে, আজ তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা? বড় আপডেট
নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি সাগরে, আজ তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা? বড় আপডেট
Strait of Hormuz : 'হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও রফতানি করা হবে না, যদি...', এবার চরম সতর্কবার্তা ইরানের
'হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও রফতানি করা হবে না, যদি...', এবার চরম সতর্কবার্তা ইরানের
Nagpur Chlorine Gas Leak: ক্লোরিন গ্যাস লিকে বহু মানুষ অসুস্থ, হাসপাতালে বাড়ছে ভিড়, এলাকায় পৌঁছল NDRF-এর উদ্ধারকারীরা
ক্লোরিন গ্যাস লিকে বহু মানুষ অসুস্থ, হাসপাতালে বাড়ছে ভিড়, এলাকায় পৌঁছল NDRF-এর উদ্ধারকারীরা
সেপ্টেম্বরে এই ৪ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, এই দাবি না মানলে অক্টোবরে লাগাতার বন্ধ থাকবে ব্যাঙ্ক?
সেপ্টেম্বরে এই ৪ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, এই দাবি না মানলে অক্টোবরে লাগাতার বন্ধ থাকবে ব্যাঙ্ক?

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget