এক্সপ্লোর

Independence Day 2021 : ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি-র সঙ্গে মিষ্টি-শুভেচ্ছা বিনিময় বিএসএফের

আজ ১৫ অগাস্ট। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে পেট্রাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে মিষ্টি বিনিময় করল বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার।

কলকাতা : আজ ১৫ অগাস্ট। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে পেট্রাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে মিষ্টি বিনিময় করল বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার। এর পাশাপাশি একে অপরকে অভিবাদন জানান জওয়ানরা। সীমান্তের অন্য আউটপোস্টেও বিএসএফ ও বিজিবি-র জওয়ানদের মধ্যে এই আদান-প্রদান চলে।

এই উপলক্ষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ এবং সৌজন্যমূলক সম্পর্ক বিনিময় করেছে। দুই বাহিনীর মধ্যে মিষ্টির আদান -প্রদান হয়। চলে শুভেচ্ছা বিনিময়। যা পারস্পরিক সুসম্পর্কের প্রতিফলন। 

শুভেচ্ছা বিনিময়ের পর বিএসএসফের তরফে বলা হয়েছে, এটি সৌহার্দ্যপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। তা ছাড়া দুই বাহিনীর মধ্যে উৎসব উপলক্ষে মিষ্টি আদান-প্রদানের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে।

এদিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বিএসএফ সতর্কতা এবং কড়া নজরদারি বজায় রেখে চলেছে। স্বাধীনতার ৭৫তম বছর উপলক্ষে 'আজাদি কা অমৃত মহোৎসব' উদযাপন করা হচ্ছে।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়া দিল্লির লাল কেল্লা থেকে স্বাধীনতা দিবস উদযাপনের নেতৃত্ব দেবেন। তিনি জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই উপলক্ষে দেশজুড়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে সারা বছর যাঁরা দেশের সেবায় বীরত্বের সঙ্গে কর্মরত তাঁদের মধ্যে থেকে বেছে নিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে পুরস্কৃত করা হচ্ছে অনেককে। বীরত্বের জন্য এবার মোট ১ হাজার ৩৮০ পুলিশকর্মীকে পুরস্কৃত করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানান হয়েছে, প্রাপকদের বীরত্বের জন্য রাষ্ট্রপতি পুলিশ মেডেল (PPMG),বীরত্বের পুলিশ মেডেল (PMG), রাষ্ট্রপতির পুলিশ মেডেল ফর ডিস্টিঙ্গুইসড সার্ভিস (PPMDS) এবং পুলিশ মেডেল ফর মেরিটরিয়াস সার্ভিসেস (PMMS)-এর মতো পুরস্কার দেওয়া হবে।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অধিকাংশই  ১ টি PPMG জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)কে দেওয়া হচ্ছে। জম্মু ও কাশ্মীর অঞ্চলে তাঁদের সাহসিকতার জন্য প্রায় ৩৯৮ জন, বাম চরমপন্থী প্রভাবিত এলাকায় তাঁদের বীরত্বপূর্ণ কর্মের জন্য ১৫৫ জন এবং উত্তর-পূর্বে তাঁদের বীরত্বপূর্ণ কর্মের জন্য ২ জনকে সম্মানিত করা হয়েছে।

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Meerut Case: পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget