এক্সপ্লোর

Narendra Modi and Joe Biden: বিশ্বের শান্তির জন্য একসঙ্গে কাজ করবে ভারতে-আমেরিকা : নরেন্দ্র মোদি

PM Modi At White House: হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নরেন্দ্র মোদি।

Narendra Modi US Visit: 'বিশ্বের মঙ্গল, শান্তি এবং স্থিতিশীলতার জন্য আমরা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ' তিনদিনের মার্কিন সফরে প্রেসিডেন্ট জো বাইডেনের (US President Joe Biden) সঙ্গে সাক্ষাতের পর একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হোয়াইট হাউসের (White House) আতিথেয়তায় অভিভূত তিনি। রাজকীয় অভ্যর্থনার পাশাপাশি এদিন হোয়াইট হাউসে জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সেরেছেন মোদি। মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী এদিন বলেছেন, 'ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের উপর নির্ভরশীল। দুই দেশের সংবিধানই শুরু হয় 'উই দ্য পিপল' শব্দবন্ধ দিয়ে। দুই জাতিই নিজেদের বৈচিত্র্যের জন্য গর্ব অনুভব করে। কোভিড পরবর্তী সময়ে বিশ্বের অনেক পরিবর্তন হয়েছে। বিশ্বের মঙ্গল, শান্তি এবং স্থিতিশীলতার জন্য আমরা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

এদিন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর মার্কিন কংগ্রেসের দু'টি হাউসের সামনেও বক্তব্য পেশ করেছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, 'এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সুযোগ হয়েছে। এর জন্য আমি কৃতজ্ঞ। আমি চাই ভারতের তেরঙ্গা এবং আমেরিকার তারা এবং স্ট্রাইপস (দুই দেশের জাতীয় পতাকা প্রসঙ্গে) নতুন উচ্চতা স্পর্শ করুক'। এরপর হোয়াইট হাউসে ছিল এলাহি নৈশভোজের আয়োজনও। মার্কিন কংগ্রেসের সঙ্গে দ্বিতীয়বার 'জয়েন্ট অ্যাড্রেস' এই প্রথম করলেন কোনও ভারতীয় নেতা। বিশ্বের দরবারেও এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম। হোয়াইট হাউসে ১৯টি গান স্যালুটের সঙ্গে অভ্যর্থনা জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, তিনি ভাইস প্রেসিডেন্ট থাকার সময় থেকেই একসঙ্গে সময় কাটানো, সাক্ষাতের সুযোগ হয়েছে তাঁদের। বিশ্বের বর্তমান পরিস্থিতির নিরিখে আমেরিকা এবং ভারতের একত্রিত হয়ে কাজ করার বিষয়টিকে গুরুত্বপূর্ণও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

জো বাইডেনের কথায়, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দারিদ্র্য দূরীকরণ, জলবায়ু পরিবর্তনের ব্যাপারে নজর দেওয়া, স্বাস্থ্যসেবার প্রসারণ, খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা- এইসব প্রক্রিয়ার মধ্যে রয়েছে... এই সমস্ত বিষয় আমেরিকার জন্য, ভারতের জন্য এবং বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। তিনি এও বলেছেন, 'আজ আমরা যে সিদ্ধান্তগুলি নিচ্ছি তা সুদূরপ্রসারী প্রভাব ফেলতে চলেছে ভবিষ্যতে'। চলতি মার্কিন সফরে প্রেসিডেন্ট বাইডেনের এবং হোয়াইট হাউসের অভ্যর্থনায় অভিভূত মোদি। তিনি বলেছে, ১.৪ বিলিয়ন ভারতবাসীর জন্য এটা গর্বের বিষয়। নরেন্দ্র মোদি জানিয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার পর একাধিকবার হোয়াইট হাউসে এসেছেন তিনি। তবে এই প্রথমবার এত বিপুল সংখ্যক ইন্দো-আমেরিকার কমিউনিটির জন্য হোয়াইট হাউসের প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে। শুধু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নন, ফার্স্ট লেডি জিল বাইডেনও একই ভাবে অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

আরও পড়ুন- তাজা আনাজ ঠিক কী? 'ফ্রোজেন' সব্জি কি সত্যিই খারাপ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Tamil Nadu News : অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget