এক্সপ্লোর

India Pakistan Tension : এবার আটকানো হল চেনাবের জলও, আরও প্যাঁচে পাকিস্তান, শুকিয়ে কাঠ হওয়ার আশঙ্কা

Pahalgam Attack : বাগলিহার বাঁধের গেট বন্ধ করে ভারত পাকিস্তানে চেনাব নদীর জলস্তর কমিয়ে দিয়েছে।  যার ফলে পাকিস্তানে চেনাবের জল প্রবাহ কার্যত ৯০% কমে গিয়েছে।

 

নয়াদিল্লি :  পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিয়েছে মোদি সরকার। পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিকাজই সিন্ধুর জলের উপর নির্ভরশীল। কারণ করাচি, লাহৌর, থেকে মুলতান, সব জায়গারই লাইফলাইন হল সিন্ধুর জল। ভারত জলচুক্তি সিন্ধু স্থগিত করতেই, পাকিস্তানের মাথায় হাত পড়েছে! আর এবার আবারও খাঁড়ার দিয়েছে ভারত। হেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে আবারও ওয়াটার স্ট্রাইক করেছে ভারত। জম্মু কাশ্মীরের রামবান জেলায় চেনাব নদীর জল আটকানোর সিদ্ধান্ত নেওয়া হয়।  বাগলিহার বাঁধ থেকে জলপ্রবাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর পরই উদ্বেগ ও অশান্তি সৃষ্টির আশঙ্কা করছে জম্মু - কাশ্মীর পুলিশ। 

সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের পর বাগলিহার বাঁধের গেট বন্ধ করে ভারত পাকিস্তানে চেনাব নদীর জলস্তর কমিয়ে দিয়েছে।  যার ফলে পাকিস্তানে চেনাবের জল প্রবাহ কার্যত ৯০% কমে গিয়েছে। পহেলগাঁও হামলার পর ভারতের এই পদক্ষেপকে একটি বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। কারণ এরপর কিষাণগঙ্গা বাঁধের ব্যাপারেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এতটা জলস্তর হ্রাসের ফলে পাকিস্তানের কৃষি ও পরিবেশের উপর তীব্র প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। এর ফলে পাকিস্তান আরও বিপাকে পড়তে পারে। 

এর আগে পহেলগাঁওকাণ্ডে ২৬ জনের মৃত্যুর পর সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারত। এর ফলে হায় হায় করছে পাকিস্তানের বস্ত্র, চিনি উৎপাদনকারী সংস্থাগুলো। এরপর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে লাগাতার গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে পাক সেনা। পাল্টা গুলির পাশাপাশি, এবার চেনাবের জল আটকে জবাব দিয়েছে ভারত। 

ভারত সিন্ধুর জলবণ্টন চুক্তি বাতিল করার পর শুরু হয়েছে পাকিস্তানের ফাঁপা হুমকি,হুঁশিয়ারি!পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ফাঁপা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভারত যদি সিন্ধুর জল আটকাতে কোনও নির্মাণ করে, পাকিস্তান তা ধ্বংস করে দেবে। এছাড়াও এনিয়ে হুমকির সুর শোনা গিয়েছে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্য়ান বিলাবল ভুট্টো জারদারির গলায়।  ফাঁকা হুঁশিয়ারি  দেন খোয়াজা আসিফও। এবার চন্দ্রভাগার জল আটকানোর পর কী করে পাকিস্তান সেটাই দেখার।  

অন্যদিকে ভারত পাকিস্তানের মধ্যে তীব্র টানাপোড়েনের প্রেক্ষাপটে জম্মু জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশকে বিশেষ করে সংবেদনশীল অঞ্চল, নির্মাণ এবং বিশেষত সংশোধনাগারের আশেপাশে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। শহরের সমস্ত চেকপোস্টে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।  

 

সেরা শিরোনাম

Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget