এক্সপ্লোর

India-China Conflict: সংঘাতে ইতি, না কি কৌশলী অবস্থান? সীমান্তে নজরদারি চালানো নিয়ে একমত ভারত ও চিন

India-China Border Conflict: দেপসাং সমতল এলাকা এবং দেমচকে নজরদারি চালানো নিয়ে ঐক্যমত্যে এসে পৌঁছেছে ভারত এবং চিন।

নয়াদিল্লি: গালওয়ান সংঘর্ষের প্রায় চার বছর পর লাদাখ সীমান্তে নজরদারি চালানো নিয়ে ঐক্যমত্যে পৌঁছল ভারত ও চিন। সেখানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় নজরদারি চালানো নিয়ে সমঝোতায় পৌঁছনো গিয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের সচিব বিক্রম মিসরি। এর ফেল সীমান্ত সংঘাত নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা খানিকটা প্রশমিত হবে বলে আশাবাদী দিল্লি। পাশাপাশি, অরুণাচল প্রদেশ নিয়েও দু'পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর। (India-China Conflict)

দেপসাং সমতল এলাকা এবং দেমচকে নজরদারি চালানো নিয়ে ঐক্যমত্যে এসে পৌঁছেছে ভারত এবং চিন। দুই দেশের সেনাই সেখানে টহল দিতে পারবে। গালওয়ান উপত্যকা এবং প্যাংগং হ্রদ অঞ্চল থেকে দু'বছর আগেই সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশ।  বাফার জোন তৈরি করা হয়েছিল। সেখানকার পরিস্থিতি বদলাবে না। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েনসেনার সংখ্যা কমবে। শীত নামার আগে বিষয়টি নিয়ে মীমাংসায় পৌঁছনো লক্ষ্য ছিল দুই দেশেরই। (India-China Border Conflict)

লাদাখের উত্তরে অবস্থিত দেপসাং,দক্ষিণে দেমচক। দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে যে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর যে পয়েন্ট থেকে আগে নজরদারি চলত, আগামী দিনেও তা বহাল থাকবে। অর্থাৎ দেপসাংয়ে প্যাট্রোলিং পয়েন্ট ১০ থেকে ১৩ পর্যন্ত টহল দিতে পারবে ভারতীয় সেনা। দেমচকের শার্দিং নুল্লাতেও টহল দেওয়া যাবে। ২০২০-র আগে মাসে দু'বার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল চলত।

দুই দেশের এই সমঝোতায় আশা দেখছে কূটনৈতিক মহল। বিশেষজ্ঞদের মতে,

১) দুই দেশেই সেনার সংখ্যা কমাবে, যাতে ফের সংঘর্ষ না বাধে। সাধারণত ১৩ থেকে ১৮ বাহিনী মোতায়েন থাকে, তবে এখন থেকে ১৪ থেকে ১৫ বাহিনী মোতায়েন থাকবে। যদি গন্ডগোল, ঝামেলা সম্পর্কে পরস্পরকে ওয়াকিবহাল রাখবে দুই পক্ষই।

২) সেনার সংখ্যা কমিয়ে পরস্পরের বিশ্বাস অর্জনের চেষ্টা হবে,  যাতে ভবিষ্যতেও আলোচনার পথ সুগম হয়। দিল্লি সূত্রে খবর, সীমান্ত নিয়ে মাসে অন্তত একবার দুই পক্ষ বৈঠকে হবে। 

৩) দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতিসাধনের চেষ্টা।  আগামী দিনে আন্তর্জাতিক স্তরে আলাপ-আলোচনা হতে পারে। 

৪) এই সমঝোতার ফলে সীমান্তের পরিকাঠামো উন্নয়নে সময় পাবে ভারত। এখনই কোনও বিপদ নেমে আসার সম্ভাবনা কম। আবার রাশিয়া বনাম ইউক্রেন এবং পশ্চিম এশিয়া যখন যুদ্ধে তপ্ত, সেই সময় এই সমঝোতা আন্তর্জাতিক মহলের জন্যও আশাব্যাঞ্জক।

পূর্ব লাদাখে এমন সাতটি জায়গা রয়েছে, যা নিয়ে ২০২০ সাল থেকে ভারত এবং চিনের মধ্যে সমস্যা চলে আসছে। গালওয়ানের প্যাট্রোলিং পয়েন্ট ১৪, হট স্প্রিংয়ের প্যাট্রোলিং পয়েন্ট ১৫, গোগরার প্যাট্রোলিং পয়েন্ট ১৭-এ, প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ তীর, দেপসাং সমতল এবং শার্দিং নুল্লা। এর মধ্যে প্রথম ছয়টি প্যাট্রোলিং পয়েন্টে ভারতের ঢোকা বন্ধ হয়ে গিয়েছিল। 

এর মধ্যে দেপসাংয়ে টহল দেওয়া ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারাকোরাম পাসের ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত দেপসাং পার্বত্য এলাকার মধ্যে একমাত্র সমতল ভূমি। সেখান থেকে হামলা চালাতে পারে যে কোনও দেশ, একেবারে চুসুলের মতোই। তবে পুরোপুরি উদ্বেগ কাটছে না বলে মত কূটনীতিকদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget