এক্সপ্লোর

Iran Blast:জোড়া বিস্ফোরণে রক্তাক্ত ইরান, 'কঠিন সময়ে' পাশে থাকার বার্তা ভারতের

India Extends Solidarity:জোড়া বিস্ফোরণে শতাধিক মানুষের মৃত্য়ুর  ঘটনায় ইরানের পাশে থাকার বার্তা দিল ভারত।

নয়াদিল্লি: জোড়া বিস্ফোরণে শতাধিক মানুষের মৃত্য়ুর  ঘটনায় ইরানের পাশে থাকার বার্তা দিল ভারত। এ দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল X-এ লেখেন, 'ইরানের কেরমান শহরের ভয়ঙ্কর বিস্ফোরণে আমরা স্তম্ভিত ও শোকার্ত। এই কঠিন সময়ে ইরানের সরকার ও সাধারণ মানুষের পাশে রয়েছি আমরা।'

যা ঘটেছিল,...
২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় মারা যান ইরানের IRGC-QF কম্যান্ডার কাসেম সোলেইমানি। গত কাল, বুধবার, তাঁর স্মৃতিতে কেরমানি শহিদ গোরস্থানে কাতারে কাতারে মানুষ জড়ো হন। ইরানের সরকারি সংবাদসংস্থা জানাচ্ছে, গোরস্থানের দিকে যাওয়ার রাস্তার দু'ধারে আগে থেকেই বোমা বসানো ছিল। এমন দু-দুটি বোমার, রিমোটে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা, দাবি তেহরানের। হলে শতাধিকের মৃত্য়ু হয়, অসংখ্য মানুষ জখম হন। বুধবারের ঘটনার পর তীব্র আলোড়ন শুরু হয়েছে তেহরানে। ইরানের বিখ্যাত 'রেভোলিউশনারি গার্ড' এবং প্রথম ভাইস প্রেসিডেন্ট মহম্মদ আখবারের হুঙ্কার, এই রক্তপাতের যোগ্য জবাব দেওয়া হবে। যে হাসপাতালে জখমদের চিকিৎসা চলছে, তার সামনে দাঁড়িয়েই বৃহস্পতিবার আখবার বলেন, 'যারা এই হামলা চালিয়েছে, সোলেইমানির সেনাদের হাতে তারা উপযুক্ত জবাব পাবে।' এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই সন্ত্রাসবাদী হামলার দায়স্বীকার করেনি। তবে মার্কিন প্রশাসন সূত্রে এর মধ্যেই দাবি করা হচ্ছে, সাধারণ ভাবে ইসলামিক স্টেটের মতো জঙ্গিগোষ্ঠী এই ধরনের হামলা চালায়। যদিও অন্য একটি সূত্রে খবর, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই ঘটনার জন্য ইজরায়েলের দিকে আঙুল তুলেছেন। বলেছেন, 'জায়নবাদীদের সতর্ক করছি, এই অপরাধ ও বাকি সমস্ত অপরাধের জন্য যে তোমাদের কড়ায়-গণ্ডায় মূল্য দিতে হবে  তা নিয়ে কোনও দ্বিধা রেখো না।' সেই 'শাস্তি' যে অত্যন্ত কড়া হবে, সেটা মনে করিয়েও হুঁশিয়ারি দিয়েছেন রাইসি।

প্রেক্ষাপট...
গত ৭ অক্টোবর, ইজরায়েলের মাটিতে হামাসের হামলার পর থেকে সংঘর্ষের আগুন জ্বলছে পশ্চিম এশিয়া। ইজরায়েলের জবাবি হামলা ও অবরোধের জেরে গাজা ভূখণ্ডের সাধারণ মানুষের জীবন যে 'নরকসম' হয়ে উঠেছে, তা নিয়ে বার বার সতর্ক করেছে আন্তর্জাতিক সংগঠনগুলি। তার পরও যুদ্ধ থামার লক্ষণ নেই। বরং ইজরায়েলের অভিযোগ, হামাসের লড়াইয়ে নানা ভাবে মদত জোগাচ্ছে ইরান। তেহরানও তেল আভিভের বিরুদ্ধে সুর চড়িয়ে কথা বলে চলেছে। সব মিলিয়ে এমনিতেই পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ অত্যন্ত টলোমলো। এবার, গত কাল কেরমানি শহরে জোড়া বিস্ফোরণে কোথাকার জল কোথায় গড়াবে, বোঝা কঠিন। 

 

আরও পড়ুন:‘বাচ্চা মেয়ে’ পছন্দ ক্লিন্টনের! চাঞ্চল্যকর দাবি, যৌনদাসী কেনাবেচা মামলায় নাম তাবড় প্রভাবশালীর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget