এক্সপ্লোর

India Covid Update: দেশে দৈনিক সংক্রমণ দেড় হাজারের নীচে, গত ২৪ ঘণ্টায় মৃত ১৪৯

Covid Update: ক্রমশ নিম্নগামী ভারতের কোভিড গ্রাফ। ২৭ মার্চ, রবিবার প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা দেড় হাজারেরও কম।

নয়াদিল্লি: ক্রমশ নিম্নগামী ভারতের (India) কোভিড গ্রাফ (covid)। ২৭ মার্চ, রবিবার প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা দেড় হাজারেরও কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১৪২১ জন।

কমেছে অ্যাক্টিভ কেস:
দৈনিক কোভিড সংক্রমণ ক্রমশ কমতে থাকায় তার ছবি ধরা পড়েছে দেশের অ্যাক্টিভ (active case) কেস লোডেও। গত ২৪ ঘণ্টায় ভারতে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যা নেমেছে কুড়ি হাজারেরও নীচে। শেষ বুলেটিন অনুযায়ী, এখন ভারতে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১৬ হাজার ১৮৭। আগেরদিনের চেয়ে একধাক্কায় কমেছে ৫৫৪টি করোনা কেস। গত ২৪ ঘণ্টায় সারা দেশে কোভিড সংক্রমণ মুক্ত হয়েছেন ১৮২৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর (death) সংখ্যা একশো পেরিয়েছে। শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৯ জনের। গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ৬ লক্ষ ২০ হাজার ২৫১টি করোনা পরীক্ষা হয়েছে। 

 

India Covid Update: দেশে দৈনিক সংক্রমণ দেড় হাজারের নীচে, গত ২৪ ঘণ্টায় মৃত ১৪৯

বাড়ছে টিকাকরণ:
দেশে পাল্লা দিয়ে বাড়ছে কোভিড টিকাকরণও (vaccination)। এখনও পর্যন্ত ভারতে মোট ১৮৩ কোটিরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ভারতে কোভিড টিকাকরণ শুরু হয়েছিল। সাবালকদের (adult) কোভিড টিকাকরণ প্রায় শেষের পথে। চলতি বছরের ১৬ মার্চ থেকে ১২ থেকে ১৪ বছরের নাগরিকদের টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই এক কোটিরও বেশি নাবালক কোভিড টিকার প্রথম ডোজ পেয়েছে। 

দেশে কোভিড সংক্রমণ (covid infection) ক্রমশ কমতে থাকা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সবকিছুই। ২৭ মার্চ থেকেই স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক উড়ান (international flight) চলাচল। সূত্রের খবর, ৩১ মার্চের পর থেকে কোভিড কড়াকড়িও তুলে নেওয়া হতে পারে। তবে মাস্ক (Musk) পরা এবং দূরত্ববিধি বজায় রাখার নিয়ম চালু থাকবে। 

আরও পড়ুন: আজ থেকে স্বাভাবিক আন্তর্জাতিক বিমান চলাচল 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget