এক্সপ্লোর

সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান, আধিকারিককে ডেকে নাগরোটা সংঘর্ষের প্রেক্ষিতে কড়া বার্তা দিল্লির

গত শনিবারই এ নিয়ে নিজেদের বক্তব্য পাকিস্তানকে জানিয়েছিল মোদি সরকার। সপ্তাহখানেকের মধ্যে ফের সন্ত্রাস ইস্যুতে স্পষ্ট ভাষায় ইসলামাবাদকে বক্তব্য জানাল বিদেশমন্ত্রক।

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের নাগরোটায় সংঘর্ষের ঘটনায় পাক আধিকারিককে তলব করল দিল্লি। পাক হাইকমিশনের ভারপ্রাপ্ত আধিকারিককে ডেকে পাঠিয়ে উদ্বেগের কথা জানিয়েছে বিদেশমন্ত্রক। কড়া ভাষায় সাউথ ব্লক বলেছে, সন্ত্রাসবাদী ও জঙ্গি গোষ্ঠীগুলিকে মদত দেওয়া বন্ধ করতে পাক মাটিতে থাকা জঙ্গি ঘাটিগুলিকে গুঁড়িয়ে দিতে পদক্ষেপ করুক ইসলামাবাদ।

শুক্রবার নাগরোটায় ট্রাকে করে যাওয়ার সময় চার জঙ্গিকে বাধা দেয় জম্মু-কাশ্মীর পুলিশ ও আধা সেনা। সংঘর্ষে খতম হয় চারজনই। উদ্ধার হয় গোলাবারুদ, গ্রেনেড সহ প্রচুর অস্ত্র। নয়াদিল্লির দাবি ২৬/ ১১ ধাঁচে হামলার পরিকল্পনা ছিল ওই জইশ ই মহম্মদ জঙ্গিদের। এই ঘটনার পরে ট্যুইটে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেও প্রধানমন্ত্রী পাক ভূখণ্ডে সক্রিয় জইশ জঙ্গি গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল তুলে পাকিস্তানকে বার্তা দিয়েছিলেন। আজ বিদেশমন্ত্রকের বার্তাতেও ধরা পড়েছে চড়া সুর। সূত্রের খবর, ভারতে নিযুক্ত পাক হাইকমিশনের ভারপ্রাপ্ত আধিকারিককে তলব করে বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, সন্ত্রাস নির্মূলের প্রশ্নে দ্বিপাক্ষিক প্রতিশ্রুতি ও আন্তর্জাতিক মঞ্চে দেওয়া প্রতিশ্রুতি পালন করুক ইসলামাবাদ। পাক মাটি থেকে ভারত বিরোধী সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করা হোক। পাক ভূখণ্ডে জঙ্গি ঘাঁটি ধ্বংসে পাক সরকার যথাযথ পদক্ষেপ করুক বলেও ফের দাবি করেছে ভারত।

এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার পাক আধিকারিককে তলব করে নিজেদের অসন্তোষ প্রকাশ করল নয়াদিল্লি। গত কয়েকদিনে একাধিকবার উত্তপ্ত হয়েছে ভারত-পাক নিয়ন্ত্রণ রেখা বরাবর কয়েকটি এলাকা। বিনা প্ররোচনায় পাক গোলাবর্ষণে মারা গিয়েছেন কয়েকজন জওয়ান। এ নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট নয়াদিল্লি। গত শনিবারই এ নিয়ে নিজেদের বক্তব্য পাকিস্তানকে জানিয়েছিল মোদি সরকার। সপ্তাহখানেকের মধ্যে ফের সন্ত্রাস ইস্যুতে স্পষ্ট ভাষায় ইসলামাবাদকে বক্তব্য জানাল বিদেশমন্ত্রক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Priyanka Gandhi Vadra: কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়ঙ্কা, মমতাকে ‘তাড়ানো’র প্রসঙ্গে বললেন…
কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়ঙ্কা, মমতাকে ‘তাড়ানো’র প্রসঙ্গে বললেন…
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget