এক্সপ্লোর

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় টি২০ জিতে নিল টিম ইন্ডিয়া

৪ মাস পর আজ আন্তর্জাতিক টুর্নামেন্টে ফেরেন জসপ্রীত বুমরাহ। কিন্তু তেমন পারফর্ম করতে পারেননি তিনি, ১ উইকেট নেন, দেন ৩২ রান।

ইন্দোর: শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ইন্দোরে দ্বিতীয় টি২০ ম্যাচে জয় পেল ভারত। এর ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল তারা। প্রথমে ব্যাট করে ৯ উইকেট খুইয়ে ১৪২ রান করে শ্রীলঙ্কা। জবাবে ১৭.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মেন ইন ব্লু। প্রথমে ব্যাট করার ডাক পেয়ে ৯ উইকেটে মাত্র ১৪২ রান তুলতে পারে শ্রীলঙ্কা দল। কুশল পেরেরা করেন সর্বোচ্চ ৩৪। শার্দুল ঠাকুর ২৩ রানে নেন ৩ উইকেট ও নবদীপ সাইনি ১৮ রানে ২। অপেক্ষাকৃত কম টার্গেট থাকায় প্রথম থেকেই হাত খুলে খেলে টিম ইন্ডিয়া। লোকেশ রাহুলের ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল, দ্রুত ম্যাচ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে দল। শ্রীলঙ্কার অধিনায়ক লসিথ মালিঙ্গার বলে বলে বাউন্ডারি মারেন তিনি। রাহুল ৩২ বলে করেন ৪৫ ও শিখর ধবন ২৯ বলে ৩২। দুই ওপেনারের সুবাদে ৭১ রান উঠে যায় স্কোরবোর্ডে। এরপর শ্রেয়স আয়ার করেন ২৬ বলে ৩৪ ও অধিনায়ক বিরাট কোহলি ১৭ বলে অপরাজিত ৩০। ৬ মেরে দলকে ১৪৪-এ পৌঁছে দেন কোহলি। রাহুল অবশ্য অর্ধশতকে পৌঁছনোর আগে আউট হয়ে যান। বাহিন্দু হাসরাঙ্গার (২  উইকেটে ৩০) গুগলি বুঝতে না পেরে বোল্ড হয়ে যান তিনি। এরপর হাসরাঙ্গা এলবিডব্লিউ করেন ধবনকে। কিন্তু শ্রেয়স আয়ারের হাতে তিনি মার খেয়ে যান। শ্রেয়স হাসরাঙ্গাকে ২ বাউন্ডারি ও লং অনের ওপর দিয়ে বিরাট এক ওভার বাউন্ডারি মারেন। জয় থেকে ৬ রান দূরে থাকা অবস্থায় লাহিরু কুমারার শর্ট পিচ বলে ক্যাচ তুলে আউট হয়ে যান শ্রেয়স। কিন্তু কোহলি ওই ওভারেরই তৃতীয় বলে লং লেগের ওপর দিয়ে মেরে দেন জয়ের ছক্কা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ ম্যাচে এটি ভারতের দ্বাদশ জয়। ৪ মাস পর আজ আন্তর্জাতিক টুর্নামেন্টে ফেরেন জসপ্রীত বুমরাহ। কিন্তু তেমন পারফর্ম করতে পারেননি তিনি, ১ উইকেট নেন, দেন ৩২ রান। ভারত-শ্রীলঙ্কা প্রথম টি২০ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়।

সেরা শিরোনাম

Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget