এক্সপ্লোর

Bihar News: মদ্যপানের অভ্যাস থাকলে বিহারে আসার প্রয়োজন নেই, বার্তা নীতীশের

Bihar News: রকারি ভাবে মদ নিষিদ্ধ হলেও, দিব্যি বিহারে মদের কারবার চলছে বলে অভিযোগ। এ বছর অক্টোবরের শুরুতে বিষমদ (Hooch Tragedy) খেয়ে আট জনের মৃত্যু হয় সেখানে।

পাটনা: সরকারি নজরদারি দিব্যি চলছে মদের ব্যবসা বলে অভিযোগ বিরোধীদের। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar() তা মানতে নারাজ। তাঁর দাবি, বিহারে মদ নিষিদ্ধ (Alcohol Ban) এবং আগামী দিনেও নিষিদ্ধ থাকবে। নীতিশের পরামর্শ, যাঁদের মদ্যপানের অভ্যাস রয়েছে এবং মদ্যপান না করলে সমস্যা হয়, তাঁদের বিহারে (Bjhar) না আসাই ভাল।  

সরকারি নিষেধাজ্ঞা এড়িয়ে, নিয়মের বেড়াজাল পেরিয়ে বিহারে দিব্যি মদের কারবার চলছে বলে একাধিক বার খবর উঠে এসেছে। কিন্তু সোমবার পাটনায় সব অভিযোগ খারিজ করে দেন নীতীশ। বলেন, “কেউ কেউ বলেন, বাইরে থেকে এলে নাকি একটু আধটু মদ্যপানে আমরা ছাড় দিই!তা কি আদৌ সম্ভব? অন্য রাজ্য থেকে এসে এখানে মদ্যপান চালানো যাবে বলেলই হল? বিহারে আসতেই হবে না। পরিষ্কার ভাবে বলছি, যদি কেউ মদ্যাপন করেন এবং বিহারে এসে মদ না পেয়ে সমস্যায় পড়বেন, তাঁদের বিহারে আসারই প্রয়োজন নেই।”

আরও পড়ুন: Uttar Pradesh Election: বিরোধীদের অভিধানে শুধু পরিবারবাদ, মাফিয়াবাদ, বারাণসীতে বললেন মোদি

ভিন্ রাজ্য থেকে আসা নাগরিকদের মদ্যপানে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন নীতীশ। তাঁর সাফ যুক্তি, যত শিক্ষিতই হন, যত জ্ঞানীই হন, মদ্যপানের অভ্যাস রয়েছে যাঁর, তাঁকে মোটেই যোগ্য বলে মনে করেন না তিনি। তাঁর কথায়, “নিজের উপর নিয়ন্ত্রণ নেই যাঁর, তিনি কখনওই যোগ্য নন। মহাত্মা গাঁধীর আদর্শ, ভারতীয় সমাজের পক্ষে উপযুক্ত নন তিনি।”

২০১৬ সালে মদ নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েই কার্যত ক্ষমতায় আসেন নীতীশ। মহিলা ভোটের একটা বড় অংশ তাঁর দিকে যায়। ক্ষমতায় এসেই সে বছর এপ্রিলে রাজ্যে মদ নিষিদ্ধ করেন তিনি।

কিন্তু সরকারি ভাবে মদ নিষিদ্ধ হলেও, দিব্যি বিহারে মদের কারবার চলছে বলে অভিযোগ। এ বছর অক্টোবরের শুরুতে বিষমদ (Hooch Tragedy) খেয়ে আট জনের মৃত্যু হয় সেখানে। এ বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিষমদ কাণ্ডে বিহারে কমপক্ষে ৭০ জন মারা গিয়েছেন। ভেজাল মদ পান করে নওয়াড়া, পশ্চিম চম্পারণ, মুজফফরপুর, সিওয়ানে অনেকের দৃষ্টিশক্তি হারানোর খবরও এসেছে।  

সেরা শিরোনাম

Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
MK Stalin: ডিলিমিটেশন বিল: মরিয়া চেষ্টা I.N.D.I.A শিবিরের, স্ট্যালিনের বাড়িতে সনিয়া-মমতা-রাহুল-বেবিরা, বরফ গলবে কি?
ডিলিমিটেশন বিল: মরিয়া চেষ্টা I.N.D.I.A শিবিরের, স্ট্যালিনের বাড়িতে সনিয়া-মমতা-রাহুল-বেবিরা, বরফ গলবে কি?
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Embed widget