এক্সপ্লোর

Nitish Kumar Corona Positive : এবার করোনায় আক্রান্ত বিহারের মুখ্যমন্ত্রী

Nitish Kumar tests positive for COVID-19 : অফিসিয়াল এক বিবৃত জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী।

পটনা : এবার করোনায় আক্রান্ত হলেন বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) নীতিশ কুমার (Nitish Kumar)। আজ তাঁর অফিস থেকে একথা জানানো হয়। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর। অফিসিয়াল এক বিবৃত জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন (isolated himself at his residence)  বিহারের মুখ্যমন্ত্রী।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী (Defense Minister) রাজনাথ সিংও (Rajnath Singh)। এদিন ট্যুইটারে নিজের কোভিড আক্রান্ত হওয়ার খবর দেন। বর্ষীয়ান বিজেপি (BJP) নেতা লেখেন, "আজ করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মৃদু উপসর্গ রয়েছে। এখন আমি বাড়িতেই নিভৃতবাসে আছি। সম্প্রতি যাঁরা আমার সন্নিকটে এসেছিলেন তাঁদের বলব টেস্ট করিয়ে নিন এবং আইসোলেট থাকুন।"

এদিকে, করোনাযুদ্ধে নতুন অস্ত্র বুস্টার ডোজ। আজ থেকে দেশজুড়ে বুস্টার অথবা প্রিকশন ডোজ দেওয়া শুরু হল। প্রথমে দেওয়া হচ্ছে স্বাস্থ্য কর্মী ও প্রথম সারির করোনা-যোদ্ধারা।ষাটোর্ধ্বদেরও দেওয়া হচ্ছে বুস্টার ডোজ।  ককটেল নয়, আগে যে ভ্যাকসিন পেয়েছেন, বুস্টার ডোজের ক্ষেত্রেও সেই ডোজই মিলবে। মূলত সেকেন্ড ডোজ নেওয়ার ২৭৫ দিনের মাথায় বুস্টার ডোজ নেওয়া যাবে। বুস্টার ডোজ দেওয়ার জন্য কোনও নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়নি। চাহিদা থাকলে কেন্দ্রগুলিতে রাত দশটা পর্যন্তও চলতে পারে টীকাকরণের কাজ। রাজ্যগুলিকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব মনোহর আগনানি।

আরও পড়ুন ; করোনা আক্রান্ত রাজনাথ সিং, বাড়িতেই নিভৃতবাসে প্রতিরক্ষা মন্ত্রী

দেশে কোভিডের তৃতীয় ঢেউ বদলে গেল সুনামিতে। গতকালের তুলনায় ১২ শতাংশ বেড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা সাড়ে ৫০০-র বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৮৫।   

সেরা শিরোনাম

Cyclone Akvan : কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? জানাল IMD
কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? জানাল IMD
Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
App Cab Ban Demands: বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget