এক্সপ্লোর

Bipin Rawat Last Rites: ১৭টি তোপধ্বনিতে চিরবিদায় জেনারেল রাওয়াতকে, কেন জানেন ?

Bipin Rawat Last Rites: বুধবার তামিলনাড়ুতে হেলিকপ্টার ভেঙে পড়ে (Tamil Nadu Helicopter Crash) মৃত্যু হয় জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত (Madhulika Rawat) এবং আরও ১১ জনের।

নয়া দিল্লি : সেনার উর্দি গায়ে চাপিয়েই কেটেছে জীবনের চার দশক। ইহজীবনের সমাপ্তিও ঘটল সেনার মর্যাদাতেই। শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতের (CDS Bipin Rawat)। ১৭ টি (17 Gun Salute) তোপধ্বনিতে তাঁকে বিদায় জানাল গোটা দেশ। শেষকৃত্য সম্পন্ন হল দুই মেয়ের হাতেই।

বুধবার তামিলনাড়ুতে হেলিকপ্টার ভেঙে পড়ে (Tamil Nadu Helicopter Crash) মৃত্যু হয় জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত (Madhulika Rawat) এবং ১১ জন সেনাকর্মীর। শুক্রবার দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়্যার শ্মশানে একসঙ্গেই শেষকৃত্য সারা হল রাওয়াত দম্পতির। সেখানে ১৭টি তোপধ্বনিতে শ্রদ্ধা জানানো হয় তাঁদের। আর তাতেই প্রশ্ন উঠছে, ২১টির (21 Gun Salute) পরিবর্তে ১৭টি তোপধ্বনি কেন ?

সম্মানীয় ব্যক্তির মৃত্যুতে সেনাবাহিনীর কামান থেকে তোপ দেগে সেলাম জানানোর প্রথা আসলে ব্রিটেনের। পরবর্তী কালে ভারত-সহ কমনওয়েলথ দেশগুলি এই প্রথা আপন করে নেয়। ভারতে সাধারণত রাষ্ট্রপতি, প্রশাসনিক প্রধান এবং বর্ষীয়ান রাজনীতিকদের মৃত্যুতে ২১ তোপের সেলাম বা তোপধ্বনি জানানো হয়। সেনা, নৌসেনা এবং বায়ুসেনা প্রধানদের শ্রদ্ধা জানানো হয় ১৭টি তোপধ্বনিতে।

এপ্রসঙ্গে উল্লেখ্য, বিদেশি রাষ্ট্রনেতা অথবা রাজনীতিকদের আগমনে সাধারণত ১৯টি তোপধ্বনিতে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। মার্চ মাসে বাংলাদেশ সফরে গিয়ে এই সম্মান পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাজনীতি, আইনব্যবস্থা, বিজ্ঞান, শিল্পকলার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদেরই সাধারণত তোপধ্বনি দেওয়া হয়। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের ক্ষেত্রে গান স্যালুট, পতাকা অর্ধনমিত রাখা, শোকপালন দিবস এবং ছুটি ঘোষণার নিয়ম রয়েছে। শুধু শেষকৃত্যের সময়ই নয়, তোপধ্বনির প্রথা রয়েছে প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস উদযাপনেও। যুদ্ধকালীন সময়ে দেশের জন্য অবদান থাকা সেনানায়কদেরও গান স্যালুট দেওয়া হয়।

একইভাবে, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেন্দ্রীয়মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের। প্রশাসনিক পদে না থাকলেও, মহাত্মা গাঁধীর শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছিল। মাদার টেরেসা, বাল ঠাকরে, সর্বজিৎ সিংহ, হিন্দুস্তানি সঙ্গীত শিল্পী গাঙ্গুবাঈ হাঙ্গল, পণ্ডিত ভীমসেন জোশী, প্রবীণতম সেনানায়ক অর্জন সিং, পদ্মশ্রীপ্রাপ্ত অভিনেত্রী শ্রীদেবী এবং প্রবাদপ্রতিম অভিনেতা দিলীপ কুমারের শেষকৃত্যও সম্পন্ন হয় রাষ্ট্রীয় মর্যাদায়। 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget