এক্সপ্লোর

New Karnataka CM: কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বাসবরাজ বোম্মাই

কর্ণাটকের বিজেপি পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মঙ্গলবার সন্ধেয় যে ঘোষণা করেন

বেঙ্গালুরু : বিএস ইয়েদুরাপ্পার ছেড়ে যাওয়া আসনে বসছেন বাসবরাজ এস বোম্মাই। কর্ণাটকের বিজেপি পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মঙ্গলবার সন্ধেয় ঘোষণা করেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বাসবরাজ এস বোম্মাই। যে ঘোষণার সঙ্গে ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে ছিলেন বিজেপির কর্ণাটকের অপর পর্যবেক্ষক জি কিসান রেড্ডি। পরে রাতের দিকে জানানো হয় বুধবার সকাল ১১টায় রাজভবনে শপথ নেবেন তিনি।

লিঙ্গায়েত নেতা বাসবরাজ নিজে ইয়েদুরাপ্পা ঘনিষ্ঠ হিসেবেই কর্ণাটকের রাজনীতিতে পরিচিত। তাই যে খবর প্রকাশ পেতেই ট্যুইট করে শুভেচ্ছাবার্তা জানিয়ে ইয়েদুরাপ্পা লেখেন, 'কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য বিএস বোম্মাইকে অনেক অভিনন্দন। ভরসা রাখি তোমার যোগ্য নেতৃত্বে কর্ণাটক উন্নয়ন ও রাজ্যবাসীর প্রত্যাশা পূরণের পথে দারুণভাবে এগিয়ে যেতে পারবে।' বাসবরাজ বোম্মাইয়ের বাবা এসআর বোম্মাই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলেছেন। যিনি জনতা দল ইউনাইটেড ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। 

গতকাল হঠাৎই কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন বিএস ইয়েদুরাপ্পা। মধ্যাহ্নভোজের পর দুপুরেই রাজ্যপালের কাছে গিয়ে তাঁর হাতে পদত্যাগপত্র তুলে দেন কর্ণাটকের চারবারের মুখ্যমন্ত্রী। ২ বছরের মেয়াদ শেষে ইস্তফার সিদ্ধান্ত নেন তিনি। যদিও সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বনিবনার অভাবে গত ১০ জুলাইতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তাঁর ইস্তফাপত্র এক বিশ্বাসযোগ্য নেতার মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলেন তিনি।

২০২৩-এ কর্ণাটকে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হলেও সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কংগ্রেস ও জেডিএস মিলে জোট সরকার গঠন করেছিল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন কুমারস্বামী। কিন্তু দলবদলের জেরে কংগ্রেস-জেডিএস সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায়। সরকার গঠন করে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিএস ইয়েদুরাপ্পা।

বিগত কয়েকটি উপনির্বাচনে কর্ণাটকে বিজেপির ফল ভালো হয়নি। ইয়েদুরাপ্পার জনপ্রিয়তার ভাঁটার টানও কয়েকটি সমীক্ষায় উঠে এসেছিল বলে সূত্রের খবর। এ জন্য কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যে সিদ্ধান্ত বর্ষীয়ান বিজেপি নেতাকে যে বেশ আবেগপ্রবণ করেছিল, সেটাও সামনে উঠে আসে।

 

 

 

সেরা শিরোনাম

US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Sonam Wangchuk News: সোনম ওয়াংচুককে গৃহবন্দি করা হল, আপাতত ৬০ দিনের হাউজ় অ্যারেস্টে, কী পরিস্থিতি লাদাখে?
সোনম ওয়াংচুককে গৃহবন্দি করা হল, আপাতত ৬০ দিনের হাউজ় অ্যারেস্টে, কী পরিস্থিতি লাদাখে?
India-Pakistan Relations : বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget