এক্সপ্লোর

TMC in Tripura: করোনার কারণ দেখিয়ে অভিষেকের পদযাত্রাকে অনুমতি দিল না ত্রিপুরা সরকার

এই নিয়ে পরপর তিন বার...

অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও সৌভিক মজুমদার: এই নিয়ে পরপর তিন বার। করোনার কারণ দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি দিল না বিজেপি শাসিত ত্রিপুরা সরকার। আজ ত্রিপুরায় অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁকে ভর্তি করা হয়েছে আগরতলার হাসপাতালে।

বিজেপি শাসিত ত্রিপুরা সরকারের সঙ্গে তৃণমূলের তারিখ-যুদ্ধ অব্যাহত। বুধবারও ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা কর্মসূচির অনুমতি মিলল না। 

প্রথমে ১৫ তারিখ। তারপর ১৬ তারিখ। এখন এবার ২২ তারিখ। করোনার কারণ দেখিয়ে, অনুমতি দিল না ত্রিপুরা সরকার। সেইসঙ্গে, জানানো হয়েছে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ত্রিপুরায় সমস্ত বিক্ষোভ-সমাবেশ-মিছিল বন্ধ। 

এই নিয়ে ঘুরিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বঙ্গ-বিজেপিতে সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ত্রিপুরায় অভিষেককে স্বাগত। তিনি গোটা দেশে ঘুরুন। তাহলে দেখতে পারবেন বিরোধীদের সঙ্গে কীরকম আচরণ করতে হয়। 

পদযাত্রা কর্মসূচির অনুমতি নিয়ে পুলিশ-প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন টালবাহানা চলতে থাকায়, সোমবার ত্রিপুরা হাইকোর্টে আবেদন করে তৃণমূল। তারই প্রেক্ষিতে, বিচারপতি মঙ্গলবারের মধ্যে সরকারকে বক্তব্য জানানোর নির্দেশ দেন।

মঙ্গলবার ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়, ৪ নভেম্বর পর্যন্ত কোনও রাজনৈতিক কর্মসূচিতে অনুমতি দেওয়া যাবে না। কোভিডবিধি এবং পুজোর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পাশাপাশি, বিপর্যয় মোকাবিলা আইন-সহ ১৪৪ ধারা বলবত্‍ করা হয়েছে পশ্চিম ত্রিপুরায়। তৃণমূলের আইনজীবী এর বিরোধিতা করেন। কিন্তু, হাইকোর্ট জানিয়ে দেয়, এই মুহূর্তে সরকার বিপর্যয় মোকাবিলা আইন নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে আদালত হস্তক্ষেপ করার প্রয়োজন মনে করছে না। এরপরই তৃণমূলের আবেদন খারিজ হয়ে যায়। 

তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, বিজেপি সব সংস্থাকে গেরুয়াকরণ করেছে। বাংলার ওয়েট বেঙ্গল টাইগারকে বিপ্লব দেবের গুণ্ডাবাহিনী ভয় পাচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, রাজ্য সরকার অনুমতি না দিলে সেটা অন্যায়। আদালতে মানহানির মামলা করা উচিত।

এদিকে, মঙ্গলবার, ত্রিপুরার খোয়াই থানায় ডেকে পাঠানো হয়েছিল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। পরে তাঁকে, আগরতলার এনসিসি থানায় যেতে বলা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর অসুস্থ হয়ে পড়েন কুণাল ঘোষ। তাঁকে আগরতলার আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, কুণাল ঘোষের সুগার কমে গেছে এবং ব্লাড প্রেসার বেড়েছে।

আরও পড়ুন: ত্রিপুরায় মহিলা ভোটব্যাঙ্ক দখলই লক্ষ্য তৃণমূলের, জানালেন সুস্মিতা দেব

আরও পড়ুন: ত্রিপুরার হামলা নিয়ে রাষ্ট্রপতির কাছে সময় চেয়েও না পাওয়ার অভিযোগ, সুর চড়ালেন সীতারাম-মানিকরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget