এক্সপ্লোর

Building Collapses in Bandra: মুম্বইয়ে পুরনো বাড়ির একাংশ ভেঙে নিহত ১, আহত ৪

ধ্বংসস্তূপ থেকে ১৭ জনকে উদ্ধার হয়েছে

মুম্বই: গভীর রাতে মুম্বইয়ের বান্দ্রায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। একজনের মৃত্যু হয়েছে। আহত ৪ জন। 

গতকাল রাত পৌনে ২টো নাগাদ একটি বাড়ির দেওয়াল ভেঙে পাশের একটি বাড়ির ওপর পড়ে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। ধ্বংসস্তূপ থেকে ১৭ জনকে উদ্ধার হয়েছে। 

পূর্ব বান্দ্রা অঞ্চলে খেরওয়াড়ি রোডে অবস্থিত রাজ্জাক চৌলের একাংশ গতকাল গভীর রাতে ভেঙে পড়ে। দুতলা ওই বাড়ির একাংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। 

বিকট শব্দে ও চিৎকারে সকলের ঘুম ভেঙে যায়। স্থানীয়রা বেরিয়ে এসে উদ্ধারকার্যে হাত লাগান। তাঁরা ধ্বংসস্তূপ থেকে ৬ জনকে উদ্ধার করেন। পরে, দমকল এসে আরও ১১ জনকে উদ্ধার করে। 

এই ঘটনায় একজন মারা গেছেন। রিয়াজ আহমেদ নামে ২৮ বছরের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 
 
আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা সহ ৪ জন। এঁরা হলেন সলমন খান, রাহুল খোট, রোহন খোট ও লতা খোট। সকলের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। 

এদিকে, ঘটনাকে বৃহন্মুম্বই পুরসভা গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেন স্থানীয় বিধায়ক জীশান সিদ্দিকি। তিনি বলেন, স্থানীয় মানুষ ও দমকল উদ্ধারকার্য চালাচ্ছে। কিন্তু, পুরসভার মাত্র ২ জন শ্রমিককে পাঠিয়েছে। 

গত সপ্তাহে, উত্তরপ্রদেশের গোন্ডায়  বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয় ৮ জনের। পুলিশের প্রাথমিক অনুমান, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের কারণে ওই ঘটনা ঘটেছে।  

স্থানীয় সূত্রে খবর,  গোন্ডার ওয়াজিরগঞ্জ থানার টিকরি গ্রামে গতকাল রাতে বিস্ফোরণে একটি বাড়ি ভেঙে পড়লে ১৫ জন নীচে চাপা পড়ে যান।  তাঁদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। ৭ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে।  

এর আগে, ২৮ মে, মহারাষ্ট্রের ঠানেতে আবাসনের একাংশ ভেঙে পড়ায় ৭ জনের মৃত্যু হয়। ঠাণের উল্লাসনগরে ওই আবাসনের একাংশ ভেঙে পড়ে। এ পর্যন্ত ৭ জনের দেহ উদ্ধার হয়। 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
Cyclone Akvan : কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD
কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget