এক্সপ্লোর

Bulli Bai Row: অনলাইন মুসলিম মহিলাদের নিলাম, কলেজ থেকে বহিষ্কৃত ইঞ্জিনিয়ারিং ছাত্র

Bulli Bai Row: এর আগে, গত বছর জুলাই মাসেও মুসলিম মহিলাদের নিয়ে ‘সুল্লি ডিলস’ (Sulli Deals) নামের একটি অ্যাপের হদিশ মিলেছিল। সে বার ৮৩ জন মহিলাকে নিলামে তোলা হয়।

ভোপাল: অনলাইন অ্যাপে মুসলিম মহিলাদের (Auction of muslim Women) নিলাম নিয়ে বিতর্ক চলছেই। ‘বুল্লি বাই’ কাণ্ডে (Bulli Bai Case) ধৃত নীরজ বিষ্ণোই (Niraj bishnoi) এ বার কলেজ থেকে বহিষ্কৃত। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, নীরজের জন্য প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হওয়ার মুখে। তাই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মধ্যপ্রদেশের ভোপালে ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি (Vellore Institute of Technology/VIT)-র সেহোর ক্যাম্পাসের দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্র ২১ বছরের নীরজ। সম্প্রতি ‘বুল্লি বাই’ বিতর্কে নাম উঠে আসে তাঁর। অনলাইন মাধ্যমে মুসলিম মহিলাদের নিলামে তোলা, তাঁদের সম্পর্কে অশ্লীল মন্তব্য পোস্ট করা, এ সব তাঁরই মস্তিষ্কপ্রসূত বলে জানিয়েছে পুলিশ।

‘বুল্লি বাই’ কাণ্ডে নীরজই মূল ষড়যন্ত্রকারী বলে ধারণা পুলিশের। বৃহস্পতিবার অসমের যোরহাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, নীরজ অত্যন্ত মেধাবী পড়ুয়া। কিন্তু সশরীরে কখনও ক্লাসে উপস্থিত থাকতে দেখা যায়নি তাঁকে।

কলেজ কর্তৃপক্ষের তরফে একটি লিখিত বিবৃতি জারি করে বলা হয়, ‘সংবাদমাধ্যম এবং সেহোর পুলিশের থেকে নীরজের গ্রেফতারির কথা জানতে পারি আমরা। সঙ্গে সঙ্গে ওঁকে বহিষ্কার করা হয়। তদন্তে যেমন তথ্য উঠে আসবে, সেই নিরিখে ওঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।’

আরও পড়ুন: J&K Adminsitration: জম্মু-কাশ্মীরের চার প্রাক্তন মুখ্যমন্ত্রীর এসএসজি নিরাপত্তা কমছে

তবে নীরজকে নিয়ে রাজনৈতিক টানাপড়েনও শুরু হয়েছে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের দাবি, আসলে রাজস্থানের বাসিন্দা নীরজ। তাঁর সঙ্গে সেহোরের সংযোগ খতিয়ে দেখা হচ্ছে। যোরহাট থেকে নীরজকে ইতিমধ্যেই দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জেরায় তিনি অভিযোগ স্বীকার করেছেন বলে দাবি দিল্লি পুলিশের।

নতুন বছরের প্রথম দিনেই ‘বুল্লি বাই’ কাণ্ড সামনে আসে। ‘বুল্লি বাই’ নামের অ্যাপে ১৬ থেকে ৭০ ছুঁইছুঁই শতাধিক মহিলার ছবি পোস্ট করে, তাঁদের নিলামে তোলা হয়। নিলামে ওঠা প্রত্যেকেই মুসলিম সম্প্রদায়ের, সামাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে খোলাখুলি মতামত জানিয়ে থাকেন।

এই ঘটনায় বেঙ্গালুরু থেকে ইঞ্জিনিয়ারিং ছাত্র, ২১ বছরের বিশাল কুমারকে আগেই গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।উত্তরাখণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে ১৮ বছরের শ্বেতা সিংহকে। মহিলাদের ছবি এবং তাঁদের সম্পর্কে অশালীন মন্তব্য পোস্ট করার জিম্মা তাঁদের উপরেই ছিল বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে ‘বুল্লি বাই’ অ্যাপটি ব্লক করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

তবে এর আগে, গত বছর জুলাই মাসেও মুসলিম মহিলাদের নিয়ে ‘সুল্লি ডিলস’ (Sulli Deals) নামের একটি অ্যাপের হদিশ মিলেছিল। সে বার ৮৩ জন মহিলাকে নিলামে তোলা হয়।‘বুল্লি বাই’ এবং ‘সুল্লি ডিলস’ দু’টি অ্যাপই তৈরি করা হয়েছে সফটওয়্যার প্ল্যাটফর্ম ‘গিটহাব’ থেকে। তাই দুই ঘটনার সংযোগ খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
CJP Delhi Protest: “কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
“কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget