এক্সপ্লোর

Rahul on Agnipath : 'কালো কৃষি আইন'-এর মতোই 'অগ্নিপথও' প্রত্যাহার করতে হবে, মোদি-সরকারকে খোঁচা রাহুলের

'Agnipath' Row : অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিহার ছাড়াও উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলঙ্গানা, দিল্লি-সহ দেশের ১৩টি রাজ্যে হিংসা ছড়িয়েছে

নয়া দিল্লি : কৃষি আইন প্রত্যাহারের প্রসঙ্গ তুলে এবার অগ্নিপথ বিতর্কেও মোদি সরকারকে (Modi Government) বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)। ৮ বছর ধরে বিজেপি সরকার ‘জয় জওয়ান জয় কিষাণ’-কে অপমান করেছে বলে অভিযোগ জানান তিনি। ট্যুইটারে লেখেন, আমি আগেই বলেছিলাম যে প্রধানমন্ত্রীকে কালো কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ঠিক একইভাবে বীর ক্ষমাপ্রার্থী হয়ে ওঁকে যুবসম্প্রদায়ের কথা মেনে অগ্নিপথও প্রত্যাহার করতে হবে।

অগ্নিপথে উত্তাল দেশ-

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিহার ছাড়াও উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলঙ্গানা, দিল্লি-সহ দেশের ১৩টি রাজ্যে হিংসা ছড়িয়েছে। উত্তরপ্রদেশের জৌনপুরে যাত্রী নামিয়ে বাসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। আগুন লাগানো হয় পুলিশের গাড়িতেও। শিকরারা থানা এলাকার লালাবাজারে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা। কুশীনগরের পডরোনা স্টেশনে রেল অবরোধ করে তারা। আটকে পড়ে গোমতীনগর-ছাপরা এক্সপ্রেস। দুর্ভোগে যাত্রীরা। বিক্ষোভ-অশান্তির জেরে উত্তরপ্রদেশের ৪ জেলায় ৬টি এফআইআর দায়ের হয়েছে। এ পর্যন্ত ২৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন ; সেকেন্দ্রাবাদে বিক্ষোভকারীর মৃত্যুতে কেন্দ্রকে দুষলেন কেসিআর, আর্থিক ক্ষতিপূরণ-চাকরির ঘোষণা

এদিকে অগ্নিপথ-বিক্ষোভে গতকালই সেকেন্দ্রাবাদ স্টেশনে পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরও একজন। ঘটনায় গ্রেফতার এক। হায়দরাবাদ পুলিশের দাবি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেকেন্দ্রাবাদ স্টেশনে বিক্ষোভ সংগঠিত করা হয়। ধৃত ব্যক্তি মূল ষড়যন্ত্রী বলে পুলিশের দাবি। গতকালের ঘটনায় নিহতের পরিবারের একজনকে সরকারি চাকরি ও পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

এই পরিস্থিতিতে অগ্নিবীরদের জন্য নতুন ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে উদ্ধৃত করে ট্যুইটে জানানো হয়েছে, ৪ বছরের মেয়াদ শেষে সেনাবাহিনীতে চাকরি না থাকলেও  অগ্নিবীর হিসেবে আজীবন পরিচয় দিতে পারবেন প্রশিক্ষিতরা। সমস্ত সরকারি চাকরিতে তাঁরা অগ্রাধিকার পাবেন। চাকরি ছাড়া অন্য কোনও জীবিকা বেছে নিলে অগ্নিবীররা তুলনামূলক কম সুদে ঋণ পাবেন। অগ্নিবীরদের প্রশিক্ষণের মেয়াদ ৬ মাসের হলেও, প্রশিক্ষণের মানের সঙ্গে সমঝোতা করা হবে না। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget