এক্সপ্লোর

Delhi HC on coronavirus: অক্সিজেন সরবরাহকারী ও হাসপাতালগুলিকে হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠনের পরামর্শ দিল্লি হাইকোর্টের

দিল্লিতে অক্সিজেন অভাবের ভয়াবহতা বলতে গিয়ে শুনানির মাঝে এদিন কেঁদে ফেলেন বার কাউন্সিল অফ দিল্লির চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী রমেশ গুপ্তা

নয়াদিল্লি : স্বচ্ছতার প্রশ্নে বিশেষ পরামর্শ দিল্লি হাইকোর্টের। রাজধানীর যাবতীয় অক্সিজেন সরবরাহকারী ও হাসপাতালগুলিকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করার পরামর্শ দিল তাঁরা। অক্সিজেনের অভাব এখনও সামাল দিয়ে উঠতে পারেনি নয়াদিল্লির একাধিক হাসপাতাল। কীভাবে গোটা পরিস্থিতি সামলানো যায় ও বর্তমান অবস্থা নিয়েই দিল্লি হাইকোর্টে এক মামলার ভিত্তিতে এই পরামর্শ দেয় দিল্লি হাইকোর্ট।

করোনার দ্বিতীয় ঢেউয়ে এই মুহূর্তে গোটা দেশই লন্ডভন্ড। যে রাজ্যগুলির অবস্থা সবথেকে খারাপ, তাদের মধ্যে অন্যতম দিল্লি। যেখানে লকডাউন বাড়ানো হলেও সংক্রমণ থামার এখনও কোনও লক্ষ্মণ নেই। যার জেরে মৃত্যুহারও প্রচণ্ড বেশি। ভয়ঙ্কর অবস্থা হাসপাতালের বেড পাওয়ার ক্ষেত্রেও। বেশ অনেকগুলো হাসপাতালে ইতিমধ্যে অক্সিজেনের অভাবে মারাও গিয়েছেন অনেকেই।

দিল্লিতে অক্সিজেন অভাবের ভয়াবহতা বলতে গিয়ে শুনানির মাঝে এদিন কেঁদে ফেলেন বার কাউন্সিল অফ দিল্লির চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী রমেশ গুপ্তা। তিনি বলেন, অক্সিজেন, ওষুধ, হাসপাতালের বেড চেয়ে প্রত্যেকের কাছেই রোজ একাধিক ফোন আসছে। আইনজীবী সঙ্গীরা ফোনের অন্য প্রান্ত থেকে বলছেন, অক্সিজেন না পেলে হয়তো বাঁচবে না, বলার পরই চোখের জল আর সামলে রাখতে পারেননি তিনি।

দিল্লির বর্তমান আয়ত্ত্বের বাইরে যাওয়া পরিস্থিতি সামলানোর জন্য কেন সেনা নামানো হচ্ছে না সেই প্রশ্নও তোলেন তিনি। যার উত্তরে দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়, করোনার বিরুদ্ধে আর বিষয়টা লড়াইয়ে আটকে নেই, আমরা রীতিমতো যুদ্ধ করছি।

গোটা পরিস্থিতিতে অক্সিজেন সরবরাহকারীরাও সব জায়গায় অক্সিজেন সরবরাহ করতে পারছেন না বলে মেনে নেন। যার পরই সব পক্ষের মধ্যে যাতে যোগাযোগের অভাব বা স্বচ্ছতার অভাব না হয় তাই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির কথা বলে দিল্লি হাইকোর্ট।

কিছুদিন আগেই দিল্লির অক্সিজেনের কালোবাজারীর বেশ কিছু খবর সামনে আসতেই দিল্লি সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেছিল দিল্লি হাইকোর্ট। অক্সিজেন সরবরাহ নিরবচ্ছিন্ন ভাবে করতে যে কোনও কড়া পদক্ষেপ নিতে যেন দিল্লি সরকার পিছপা না হয় সেটাও মনে করিয়ে দিয়েছিল হাইকোর্ট।  

 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget