এক্সপ্লোর

Fourth Covid Wave: করোনা সংক্রমণে ঊর্ধ্বগতি রুখতে পাঁচ দফা কৌশলে গুরুত্ব বজায় রাখতে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

Fourth Covid Wave:  কেন্দ্রের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ পরীক্ষা-চিহ্নিতকরণ-চিকিৎসা-টিকাকরণ ও কোভিড-বিধি মেনে চলা-এই পাঁচ ধাপের কৌশলের ওপর গুরুত্ব বজায় রেখেই এগোতে হবে। 

 


নয়াদিল্লি: দেশে  আগামীদিনগুলিতে করোনাভাইরাস সংক্রমণের  চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে বলে উদ্বেগ ছড়িয়েছে। এই পরিস্থিতি সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পাঁচ ধাপের কৌশলে মনোনিবেশ বজায় রাখার পরামর্শ দিয়েছে।  কেন্দ্রের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ পরীক্ষা-চিহ্নিতকরণ-চিকিৎসা-টিকাকরণ ও কোভিড-বিধি মেনে চলা-এই পাঁচ ধাপের কৌশলের ওপর গুরুত্ব বজায় রেখেই এগোতে হবে। 
ভূষণ বলেছেন, সেন্টিনেল সাইটগুলির মাধ্যমে  INSACOG নেটওয়ার্কে পর্যাপ্ত সংখ্যায় নমুনা জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা দরকার রাজ্যগুলির। INSACOG-র নোডাল এজেন্সি ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC)-র প্রোটোকল অনুযায়ী, এই বিষয়টি নিশ্চিত করা দরকার রাজ্যগুলির। আইসিএমআরের পরীক্ষা সংক্রান্ত প্রোটোকল অনুযায়ী পর্যাপ্ত পরীক্ষা বজায় রাখার সঙ্গে নতুন কোনও ভ্যারিয়েন্ট এলে সঠিক সময়ে চিহ্নিত করণের জন্য এই নুমনা জমা দেওয়ার প্রয়োজন। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অতিরিক্ত মুখ্যসচিব, মুখ্যসচিব, সচিব (স্বাস্থ্যে)-দের কাছে পাঠানো চিঠিতে এ কথা বলেছেন ভূষণ। 

কেন্দ্রের স্বাস্থ্য সচিব আরও বলেছেন, নতুন সংক্রমণের নতুন ক্লাস্টার থাকলে সেগুলির তদারকির মাধ্যমে কার্যকরী নজরদারি, নিয়ম অনুযায়ী পরীক্ষা ও আইএলআই ও সারি কেসের পর্যবেক্ষণ ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে, যাতে আগাম কোনও সতর্কতার সঙ্কেত নজর না এড়িয়ে যায় এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়। 

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব যাঁরা যোগ্যপ্রাপক, কিন্তু এখনও টিকা নেননি, তাঁদের টিকাকরণের জন্য উৎসাহিত করার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে রাজ্যগুলিকে।  তিনি বলেছেন, সচেতনতা বাড়াতে এবং মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা ও হাত ও শ্বাসপ্রশ্বাসজনিত স্বাস্থ্যবিধি মেনে চলার মতো কোভিড বিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে হবে রাজ্য সরকারগুলিকে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমস্ত দেশকে করোনাভাইরাস সম্পর্কে সতর্কতা বজায় রাখার আর্জি জানিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উদ্দেশে নির্দেশিকা জারি করল কেন্দ্র। 

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৩৯। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬০। 

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget