এক্সপ্লোর

Goa Congress: তৃণমূলের সঙ্গে কখনওই জোট নয়, সাফ জানাল গোয়া প্রদেশ কংগ্রেস

Goa Congress:এদিন গোয়ার প্রদেশ কংগ্রেস সভাপতি গিরীশ চোড়নকর বলেছেন,গোয়ায় তৃণমূলের সঙ্গে কখনই জোট নয়। আসন্ন বিধানসভা ভোটে যে তৃণমূলের সঙ্গে কংগ্রেস জোট করবে না তা বুঝিয়ে দিল গোয়া প্রদেশ কংগ্রেস।

আশাবুল হোসেন ও সন্দীপ সরকার, পানাজি: কংগ্রেসের ক্ষতি করতে গোয়ায় এসেছে তৃণমূল। তাই তাদের সঙ্গে কোনওভাবেই জোট নয়। জানিয়ে দিল গোয়া প্রদেশ কংগ্রেস। অন্যদিকে, বিজেপিকে বাঁচানোর জন্যই ওদের সঙ্গে কংগ্রেস বন্ধুত্ব করেছে বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর এই তরজার মধ্যেই আজ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার আলভিটো ডি’কুনহা।

গোয়ায় এদিনও  তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমিও কংগ্রেসে ছিলাম। কেন ছেড়ে দিলাম? আপনার সঙ্গে বন্ধুত্ব দেখে। আপনারা বিজেপির সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন, ওদেরকে বাঁচানোর জন্য। কিন্তু এখন আর সেটা হবে না।

এদিন গোয়ার প্রদেশ কংগ্রেস সভাপতি গিরীশ চোড়নকর বলেছেন,গোয়ায় তৃণমূলের সঙ্গে কখনই জোট নয়। আসন্ন বিধানসভা ভোটে যে তৃণমূলের সঙ্গে কংগ্রেস জোট করবে না তা বুঝিয়ে দিল গোয়া প্রদেশ কংগ্রেস।

গোয়ায় জমি তৈরির চেষ্টা করছে তৃণমূল। একসঙ্গে গোয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।বিজেপির পাশাপাশি গোয়ার মাটিতে দাঁড়িয়ে নিয়ম করে কংগ্রেসকেও লাগাতার আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন,  কোনও কোনও রাজনৈতিক দল নিজেদের জমিদার মনে করে, নিজেরাও করে না, কাউকে করতেও দেয় না। আমি এই জন্যই কংগ্রেস ছেড়ে দিয়েছি।

তবে আক্রমণের পাশাপাশি সোমবার কৌশলে কংগ্রেসের উদ্দেশ্যে জোট বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী। বুঝিয়ে দিয়েছিলেন, জোট করতে হলে তৃণমূলের নেতৃত্বে করতে হবে। কিন্তু, তা যে কোনওভাবেই সম্ভব নয়, তা জানিয়ে দিল কংগ্রেস।মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,  আমি কংগ্রেসের বিরুদ্ধে বলতে চাই না। যদি কংগ্রেস ভাবে বিজেপিকে হারানোর জন্য কাজ করবে, আমাদের কোনও আপত্তি নেই। আমরা তো গোয়ায় জোট করে ফেলেছি। MGP পার্টি, ফরওয়ার্ড পার্টিকে নিয়ে। NCP-র যিনি ছিলেন, ৪-৫টা দল নিয়ে জোট করে নিয়েছি। এটাই বিকল্প। আপনারা যদি যোগ দিতে চান, দিন।

গোয়ার  প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, তৃণমূল আমাদের ক্ষতি করতে এসেছে। তাই তৃণমূলের সঙ্গে কখনই জোট করবে না কংগ্রেস।

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন তারা ভোট ভাগ করতে গোয়া আসেননি। পাল্টা কংগ্রেসের দাবি, তৃণমূলের একটাই লক্ষ্য বিরোধী ভোগ কেটে বিজেপিকে ক্ষমতা ধরে রাখতে সাহায্য করা।

প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, বিজেপি বিরোধী ভোট ভাগ করার জন্য বিজেপিই তৃণমূলকে গোয়ায় এনেছে। চার্চিল আলেমাও বিজেপির কথাতেই তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপি সরকার চার্চিলের ক্লাবকে এক কোটি টাকা দিয়েছে।

আগামী বছর শুরুতেই গোয়া বিধানসভা নির্বাচন।

 

সেরা শিরোনাম

Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
Delhi Protest : কাল CJP-র প্রতিবাদ, নয়ডা-দিল্লি সীমান্তে বিশাল নিরাপত্তা ; মোতায়েন BSF-ও
কাল CJP-র প্রতিবাদ, নয়ডা-দিল্লি সীমান্তে বিশাল নিরাপত্তা ; মোতায়েন BSF-ও
Chirag Paswan : 'এদের থামানো অসম্ভব', ককরোচ জনতা পার্টির কর্মসূচির আগে বলছেন খোদ কেন্দ্রীয়মন্ত্রীই; 'কতগুলি ট্রেন থামানো সম্ভব ?'
'এদের থামানো অসম্ভব', ককরোচ জনতা পার্টির কর্মসূচির আগে বলছেন খোদ কেন্দ্রীয়মন্ত্রীই; 'কতগুলি ট্রেন থামানো সম্ভব ?'
Neha Bora : 'পিছিয়ে আসার কোনও পথ নেই', নেতাদের গ্রেফতার করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নেহা বোরার
'পিছিয়ে আসার কোনও পথ নেই', নেতাদের গ্রেফতার করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নেহা বোরার

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget