এক্সপ্লোর

TMC in Goa: ভবিষ্যৎ অন্ধকার তৃণমূলের! PK-কে দুষে পদত্যাগ গোয়ায় জোড়াফুল প্রধানের

Goa TMC Update:অতি সম্প্রতিই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করেন কিরণ।

পানাজি: ভোট মিটতেই দলে দলে প্রস্থান শুরু হয়েছে। এ বার আরও ধাক্কা খেল তৃণমূল (TMC in Goa)। সেখানে দলের প্রধান পদে এতদিন নিযুক্ত ছিলেন কিরণ কান্দোলকর (Kiran Kandolkar)। বুধবার পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছেন জোড়াফুলের সঙ্গে। নির্বাচনে তৃণমূলের ব্যর্থতার জন্য ভোটকুশলী প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) সরাসরি দুষেছেন তিনি। কিরণের কথায়, "গোয়ায় তৃণমূলের কোনও ভবিষ্যৎ নেই।"

মমতা-অভিষেকের উপর ক্ষুব্ধ নন কিরণ

দু'দিন আগেই গোয়ায় নতুন করে দলের ভিত গড়ার কথা ঘোষণা করেছিল তৃণমূল। কিন্তু এ বার দলের সভাপতিই কার্যত পিঠটান দিলেন সেখানে। মাপুসায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "গোয়ায় নির্বাচনের দায়িত্ব আইপ্যাক-কে দিয়েছিলেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনও অভিযোগ নেই আমার। প্রশান্ত কিশোর আইপ্যাকের মাথায় রয়েছেন। তাই ব্যর্থতার দায় যদি কারও উপর বর্তায়, তাহলে তাঁর উপরই বর্তায়। প্রার্থী হিসেবে আমরা ব্যর্থ হইনি। এখানে আইপ্যাক ঢাকঢোল পিটিয়েই এসেছিল। কিন্তু গোয়ায় কৌশল রচনায় ব্যর্থ হয়েছে তারা। প্রশান্ত কিশোরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আমার। গোয়ার জন্য বড় পরিকল্পনা রয়েছে ববে জানিয়েছিলেন। তিন্তু নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিলাম, ওঁর সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে।"

আরও পড়ুন: Kamal Nath Resigns: দায়িত্ব ছাড়লেন কমলনাথ, প্রশান্ত কিশোরের ওষুধেই কি রোগ সারানোর পথে কংগ্রেস!

এ বছর বিধানসভা নির্বাচনে উত্তর গোয়ার আলদোনা থেকে কিরণকে প্রার্থী করে তৃণমূল। গোয়া ফরোয়ার্ড পার্টি ছেড়ে গত বছর নভেম্বরে তৃণমূলে যোগ দেন তিনি। এ বছর জানুয়ারির মাঝামাঝি সেখানে দলের সভাপতি নিযুক্ত হন। তবে ভবিষ্যতের জন্য তৃণমূলকে শুভেচ্ছা জানিয়েছেন কিরণ। তবে সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি তাঁর সমর্থকদের তৃণমূলের সঙ্গে আর কোনও সম্পর্ক নেই। 

প্রশান্ত কিশোরকে কাঠগড়ায় তুলেছেন কিরণ

অতি সম্প্রতিই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করেন কিরণ। কিন্তু তাঁর অভিযোগ, গোয়া নিয়ে স্পষ্ট কোনও লক্ষ্য রয়েছে বলে অভিষেকের বক্তব্যেও ধরা পড়েনি। তাই একরকম বাধ্য হয়েই তাঁকে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিতে হয়েছে। প্রশান্তর বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ তুলেছেন কিরণ। তাঁর দাবি, কংগ্রেসের সামনে নিজেকে সঠিক প্রমাণ করতে তৃণমূলকে ব্যবহার করেছেন প্রশান্ত। কংগ্রেসের ভোটব্যাঙ্কে ভাগ বসিয়ে,তাদের ব্ল্যাকমেইল করাই প্রশান্তর উদ্দেশ্য ছিল বলেও অভিযোগ করেন কিরণ,যাতে কংগ্রেস তাঁকে নিতে বাধ্য হয়। যদিও কিরণের এই দাবি নিয়ে প্রশ্ন উঠছে। কারণ প্রশান্ত নিজেই কংগ্রেেস যোগ দেওয়ার সিদ্ধান্ত ফিরিয়েছেন। 

তবে এই প্রথম নয়, নির্বাচনের পর থেকেই গোয়ায় তৃণমূলে লাগাতার ভাঙন চোখে পড়েছে। বুধবারই তারক আরোলকর, লিয়াও দিয়াজ, সন্দীপ ভাজরগর সেখানে তৃণমূল থেকে ইস্তফা দেন। দু'দিন আগেই কিরণের স্ত্রী কবিতা কান্দোলকর তৃণমূল ছাড়েন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget