এক্সপ্লোর

Afghan E-visa: ই-ভিসা ছাড়া ভারতে প্রবেশাধিকার নেই আফগান নাগরিকদের

ভারতের নাগরিক ছাড়াও অনেক আফগান নাগরিকও ভারতে এসেছে। এই আবহে আফগানদের জন্য আপৎকালীন ই-ভিসা চালু করল নয়াদিল্লি।

নয়া দিল্লি: তালিবান আফগানিস্তান দখলের পর থেকেই দেশ ছাড়ার হিড়িক দেখা গিয়েছে। ভারতের নাগরিক ছাড়াও অনেক আফগান নাগরিকও ভারতে এসেছে। এই আবহে আফগানদের জন্য আপৎকালীন ই-ভিসা চালু করল নয়াদিল্লি। ই-ভিসা নিয়েই তাঁরা ভারতে আসতে পারবে, বুধবার এমনটাই জানাল স্বরাষ্ট্রমন্ত্রক।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে টুইট করে বলা হয়েছে, ‘আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে তাঁরা যাতে জরুরি ভিত্তিতে ভিসা পেতে পারেন সেই বন্দোবস্ত করা হয়েছে। এই ভিসার নাম e-Emergency X-Misc visa। এর মাধ্যমে আবেদন করলে দ্রুত ভিসা পেয়ে ভারতে আসা যাবে।’

মন্ত্রকের তরফে দ্রুত ভিসার অনুমোদন দেওয়া হবে, যাতে বর্তমান পরিস্থিতিতে বেশিদিন তাদের আফগানিস্তানে আটকে থাকতে না হয়, এমনটাই জানান হয়েছে। এদিকে, আফগানিস্তান থেকে ভারতে ফিরলে নিতে হবে পোলিও টিকা। বিমান বন্দরকে সতর্ক করল স্বাস্থ্য দফতর।

বিমান বন্দরে স্বাস্থ্য দফতরের দল থাকবে, তারাই টিকা দেওয়ার কাজ করবে। টিকা নিয়ে তবেই বিমানবন্দরেরবাইরে বেরানো যাবে। বিমানবন্দর অধিকর্তাকে চিঠি দিলেন উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আফগানিস্তানে পোলিও-র বাড়-বাড়ন্তের জন্যই এই ব্যবস্থা।

আফগানিস্তান থেকে ৭৮ জন যাত্রী নিয়ে দিল্লিতে আসছে বিমান। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুশানবে হয়ে বিমানটি দিল্লিতে আসবে।  বিমানের ৭৮ জন যাত্রীর মধ্যে ২৫ জন ভারতীয়। বায়ুসেনার বিমানে কাবুল বিমানবন্দর থেকে ওই ৭৮ জনকে আনা হচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সম্প্রতি জানিয়েছিলে, বর্তমান পরিস্থিতিতে কাবুলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ও ভারতীয় কর্মীদের দ্রুত ভারতে ফিরিয়ে আনা হবে। যদিও তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত।

এদিকে, তালিবানের বিরুদ্ধে কার্যত বিদ্রোহের ডাক দিলেন আফগানিস্তানের প্রথম মহিলা মেয়র জারিফা ঘাফারি। তালিবানের উদ্দেশ্যে জারিফার বার্তা, আফগানিস্তান আমাদের ছিল, আমাদেরই থাকবে। এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন জারিফা। আফগানিস্তানের প্রাক্তন মহিলা মেয়রের দাবি, সাধারণ মানুষ কখনও তালিবানের বিরুদ্ধে মুখ খোলেনি। এর জন্য দেশের নেতাদের পাশাপাশি দায়ী বিশ্বের রাজনৈতিক ব্যক্তিত্বরাও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget