এক্সপ্লোর

Wedding Video Viral: ক্যামেরাম্যানকে থাপ্পড়, হেসে কুটিপাটি নববধূ ; তারপর...

বিয়ের আসরে বরের হাতে থাপ্পড় খেলেন ফটোগ্রাফার। এই দেখে হেসে খুন কনে...। ঠিক কী ঘটেছিল? জানুন

প্রতিদিন সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয় বিভিন্ন খবর। কিছু খবর চোখে পড়ে, কিছু খবর আমরা এড়িয়ে যাই। তবে সম্প্রতি নেট দুনিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটা দেখে কিন্তু আপনি অবশ্য়ই হোঁচট খাবেন। 

বিয়ের ফটোশুটের সময় এক দম্পতির উদ্ভট অভিজ্ঞতা হয়েছিল। ওই সময়ে ঠিক কী হয়েছিল, সেটাই ভিডিওতে রেকর্ড করা হয়। ভিডিওটি টুইটার ব্যবহারকারী রেণুকা মোহন  তার টাইমলাইনে শেয়ার করেছেন। আর শেয়ার করার পরই ভাইরাল এই ভিডিও। ক্লিপটিতে এখনও পর্যন্ত আট লক্ষেরও বেশি ভিউ।

ঠিক কী দেখা যাচ্ছে ভিডিওটিতে?

আলোচ্য় এই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, বিয়ের আসরে দম্পতিদের ছবি তুলে চলেছেন এক ক্য়ামেরাম্য়ান। বিশেষ মুহূর্তগুলি ক্যাপচার করার জন্য় স্টেজে উঠে পর পর ছবি তুলতে থাকেন সেই ফটোগ্রাফার। বরের ছবি ক্লিক করার পরে, ফটোগ্রাফার কনের দিকে এগিয়ে যায় এবং বিভিন্ন পোজে ছবি তোলার প্রচেষ্টা করে।

 সেইসময়, ফটোগ্রাফার কনের গাল ধরে পোজ ঠিক করে দেন, আর ঠিক সেই মুহূর্তেই ফটোগ্রাফারকে কষে এক থাপ্পড় মারেন বর বাবাজি। এখানেই শেষ নয়, ফটোগ্রাফারকে ধাক্কা মেরে কিছুটা দূরেও সরিয়ে দেন বর।

তবে এমন অবস্থায়  উচ্চস্বরে হেসে খুন কনে। হাসতে হাসতে স্টেজের ওপরই বসে পড়েন তিনি। এরপর আর ফটোগ্রাফারকে আর কনের ছবি তুলতে দেখা যায়নি অবশ্য়।
এই ভিডিও নিজের টুইটারে পোস্ট করে রেনুকা মোহন ক্যাপশন দিয়েছেন, "আমি ভীষণভাবে এই কনেকে ভালবেসে ফেলেছি।।"
এই ভিডিওতে নেট দুনিয়ায় কী প্রতিক্রিয়া?
ভিডিওটি 65,000 এরও বেশি পছন্দ এবং 15,000 টি রিটুইট নিয়ে পাগলের মত ভাইরাল হয়েছে। বেশ কয়েকজন  ক্লিপটি দেখে মজা করলেও, তাদের মধ্যে কেউ কেউ বরকে তার আচরণের জন্য সমালোচনা করেছেন।

"এই হিংসাত্মক ব্যক্তি একদিন বউকেও সন্দেহের কারণেও মারধর করবে," মত এক নেটিজেনের। আরেকটি মন্তব্যে লেখা হয়েছে, "দুর্দান্ত মুহূর্ত, আপনার হাসি মূল্যবান ঈশ্বর আপনাকে মঙ্গল করুন।"

ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে এর পেছনের গল্পটি সামনে এল। বাস্তবে, দেখা যাচ্ছে যে ক্লিপটি কোনও ছবির শুটিং থেকে। "ইয়ে মেরি মুভি শ্যুট কে টাইম কি ভিডিও হ্যায়" (এটি আমার সিনেমার শুটিংয়ের একটি ভিডিও)" ভাইরাল ভিডিও'টি নিজের টুইটার পেজে শেয়ার করে জবাব দিয়েছেন ছত্তিশগড়ের অভিনেত্রী অনিকৃতি চৌহান। পাশাপাশি ভিডিওটি দেখা ও শেয়ার করার জন্য় মানুষকে ধন্য়বাদও দিয়েছেন অনিকৃতি।

https://twitter.com/i/status/1357675009905291264

সেরা শিরোনাম

Rahul on PM Modi : 'এই ফোনেই সব প্রমাণ আছে', চাঞ্চল্যকর দাবি রাহুলের ; প্রধানমন্ত্রীকে নিয়ে যা বললেন...
'এই ফোনেই সব প্রমাণ আছে', চাঞ্চল্যকর দাবি রাহুলের ; প্রধানমন্ত্রীকে নিয়ে যা বললেন...
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...

ভিডিও

CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ
Bally Halt Fire | বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচের বন্ধ দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget