এক্সপ্লোর

Holi 2022 : কেন খেলা হয় হোলি ?

Holi 2022 : হিরণ্যকাশ্যপ তাঁর ছেলে প্রহ্লাদকে হত্যার পরিকল্পনা করেছিলেন। কিন্তু, ভগবান বিষ্ণু প্রতিবার তাঁকে রক্ষা করে গেছেন...

কলকাতা : রঙের অনন্য উৎসব (Festival of Colours)। প্রাচীন উৎসবগুলির মধ্যেও অন্যতম। কিন্তু, এই উৎসবের উৎস কী ? কীভাবে শুরু হল ? এসব নিয়ে রয়েছে একাধিক কিংবদন্তি। দেখে নেওয়া যাক সেসব ...

হোলি নামের উৎস (Origin of Holi)-

হিরণ্যকাশ্যপ নামে এক রাক্ষস রাজা ছিলেন। যিনি পৃথিবী-জয় করেছিলেন। হিরণ্যকাশ্যপ এতটাই অহঙ্কারী হয়ে উঠেছিলেন যে, রাজ্যের সকলকে কেবল তাঁরই উপাসনা করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তাঁর ছেলে প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর প্রবল ভক্ত। তিনি বাবার উপাসনা করতে অস্বীকার করেন।

আরও পড়ুন ; রঙের উৎসব, ভারতে কতরকম ভাবে খেলা হয় হোলি ?

সেই কারণে হিরণ্যকাশ্যপ তাঁর ছেলে প্রহ্লাদকে হত্যার বিভিন্ন পরিকল্পনা করতে থাকেন। কিন্তু, ভগবান বিষ্ণু প্রতিবার তাঁকে রক্ষা করে গেছেন। অবশেষে, হিরণ্যকাশ্যপ তাঁর বোন হোলিকাকে প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত আগুনে প্রবেশ করতে বলেন। হিরণ্যকশ্যপ জানতেন যে হোলিকার একটি বর আছে। যার জেরে, সে অবাধে আগুনে প্রবেশ করতে পারবে।

বিশ্বাসঘাতকতা করে, হোলিকা প্রহ্লাদকে তার কোলে বসতে প্ররোচিত করেছিল এবং সে নিজেই জ্বলন্ত আগুনে আসন গ্রহণ করে। কিংবদন্তি অনুযায়ী, হোলিকাকে তার অশুভ ইচ্ছার মূল্য দিতে হয়েছিল জীবন দিয়ে। হোলিকা জানত না যে সে একা আগুনে প্রবেশ করলে তবেই বর কাজ করবে।

প্রহ্লাদ, এই গোটা সময়টায় ভগবান বিষ্ণুর নাম জপ করে যান। আর তার জেরেই অক্ষত অবস্থায় আগুন থেকে বেরিয়ে আসেন। কারণ চরম ভক্তির জন্য ভগবান বিষ্ণু প্রহ্লাদকে আশীর্বাদ করেছিলেন। এইভাবে, হোলি নামটি হোলিকা থেকে এসেছে। মন্দের উপর ভালোর জয়ের উৎসব।

হোলি এক ভক্তের জয় হিসাবেও পালিত হয়। কিংবদন্তিতে দেখানো হয়েছে যে কেউ যত শক্তিশালীই হোক না কেন, একজন প্রকৃত ভক্তের ক্ষতি করতে পারে না। এছাড়া যারা ভগবান-ভক্তকে নির্যাতন করার সাহস দেখায় তারা ছাই হয়ে যায়।

রয়েছে আরও এক কিংবদন্তি-

হোলির উৎস সম্পর্কে আরও একটি গল্প রয়েছে যা ভগবান কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত। কিংবদন্তি আছে যে, ভগবান কৃষ্ণ শিশু থাকাকালীন পুতানার বুকের দুধে বিষাক্ত হয়ে উঠেছিলেন। তাই তাঁর চামড়া নীল রঙের। কৃষ্ণ চিন্তায় ছিলেন যে, ফর্সা চামড়ার রাধা এবং অন্যান্য মেয়েরা এটা পছন্দ করবে কি না। যদিও রাধা এসে তাঁর মুখ কিছু রঙে রাঙিয়ে দিয়েছিলেন। নীল চামড়া হওয়া সত্ত্বেও, রাধা কৃষ্ণকে গ্রহণ করেছিলেন এবং সেই দিন থেকে হোলি উৎসব পালিত হচ্ছে। যাইহোক, এটি হোলি সম্পর্কে একটি কম পরিচিত ঘটনা এবং হোলির উৎসের কম স্বীকৃত সংস্করণ।

এই বিশেষ দিনের অর্থ :

হোলি "ফাল্গুন" মাসে পূর্ণিমার পরে উদযাপিত হয়, যা সাধারণত ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে পড়ে। এটি প্রচণ্ড ঠান্ডার মরসুম শেষে উষ্ণ দিনের দিকে এগিয়ে যাওয়াকে চিহ্নিত করে। উৎসবটি বসন্তের আগমন, শীতের সমাপ্তি, ভালবাসার ফুটে ওঠা, অন্যদের সাথে দেখা করার, ভাঙা সম্পর্কগুলিকে সংশোধন করার দিন হিসেবে উদযাপিত হয়। 

 

সেরা শিরোনাম

Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন যাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন যাত্রী? মারাত্মক অভিযোগ
Supreme Court: কাউন্টার থেকে টিকিট কিনলে বিমা বাধ্যতামূলক, রেলকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, যাত্রীসুরক্ষায় জোর দিতে বলা হল
কাউন্টার থেকে টিকিট কিনলে বিমা বাধ্যতামূলক, রেলকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, যাত্রীসুরক্ষায় জোর দিতে বলা হল
Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Cockroach Janta Party: সৌরভ-আশুতোষের গ্রেফতারিতে মোদিকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের, বললেন, ‘প্রধানমন্ত্রী পদের যোগ্যই নন’
সৌরভ-আশুতোষের গ্রেফতারিতে মোদিকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের, বললেন, ‘প্রধানমন্ত্রী পদের যোগ্যই নন’

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget