এক্সপ্লোর

India Coronavirus Update : দেশে করোনায় কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃতের সংখ্যা

India Coronavirus Update:কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭,৮৮৬। দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৮৬ হাজার ৪১৫।

নয়াদিল্লি: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৪৭ জন। গতকাল ওই সংখ্যা ছিল ৭ হাজার ৯৭৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্য়ু হয়েছে ৩৯১ জনের।  গতকাল ওই সংখ্যা ছিল ৩৪৩।  

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৬ হাজার ৮৬৯ জনের। আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ২৬ হাজার ৪৯।   কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭,৮৮৬। দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৮৬ হাজার ৪১৫। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৪ কোটি, ৪১ লক্ষ ৬২ হাজার ৭৬৫। দেশজুড়ো টিকাকরণ অভিযানে এখনও পর্যন্ত ১৩৫ কোটি ৯৯ লক্ষ ৯৬ হাজার ২৬৭ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে ৫০ শতাংশ করোনার দুটি টিকার ডোজই পেয়েছেন।

India Coronavirus Update : দেশে করোনায় কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃতের সংখ্যা

দেশে অ্যাক্টিভ আক্রান্তর হার মোট আক্রান্তর ০.২৫ শতাংশ। যা ২০২০-র মার্চের পর সর্বনিম্ন। দেশে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুয়ায়ী, এই হার গত বছরের মার্চের পর সবচেয়ে বেশি। 

দৈনিক পজিটিভিটির হার বর্তমানে ০.৫৯ শতাংশ। গত ৭৪ দিনে এই হার ২ শতাংশের নিচেই রয়েছে। 

আক্রান্তের সংখ্যায় হ্রাস ও সুস্থতার এই হার করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন-উদ্বেগের মধ্যেও কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। তবে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধিও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে স্বস্তির কারণও নেই। কারণ, ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টার থেকে দ্রুতহারে ছড়ায় বলে বিশ্ব  স্বাস্থ্য সংগঠন সতর্ক করে দিয়েছে। 

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৮০ ছাড়িয়েছে। দিল্লিতে নতুন করে ১০ ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। দেশের ১৩টি রাজ্যে ইতিমধ্যেই ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। তবে এক্ষেত্রে গুরুতর কোনও অসুস্থতার খবর সামনে আসেনি। 

এখনও পর্যন্ত সারা বিশ্বের ৭৭ টি দেশে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। এরইমধ্যে ওমিক্রনে আক্রান্ত হয়ে ব্রিটেনে একজনের মৃত্যুও হয়েছে।

 

সেরা শিরোনাম

Road Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা, নিম গাছে সজোরে ধাক্কা যাত্রী বোঝাই গাড়ির, মৃত্যু ৮ জনের, গুরুতর আহত আরও ২ জন
ভয়াবহ পথ দুর্ঘটনা, নিম গাছে সজোরে ধাক্কা যাত্রী বোঝাই গাড়ির, মৃত্যু ৮ জনের, গুরুতর আহত আরও ২ জন
India-Russia Relations: ‘যত দেখি, ততই অবাক হই’, ভারতের বহুত্ববাদের ভূয়সী প্রশংসা করলেন পুতিন
‘যত দেখি, ততই অবাক হই’, ভারতের বহুত্ববাদের ভূয়সী প্রশংসা করলেন পুতিন
Rajasthan News: পঞ্চায়েত ভোটে বিজেপি হারতেই খুলে নেওয়া হল রাস্তার LED আলো? অন্ধকারে রাজস্থানের ৪টি গ্রাম, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
পঞ্চায়েত ভোটে বিজেপি হারতেই খুলে নেওয়া হল রাস্তার LED আলো? অন্ধকারে রাজস্থানের ৪টি গ্রাম, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
Narendra Modi: ‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget