এক্সপ্লোর

Cyrus Mistry Car Crash : গাড়ি দুর্ঘটনায় সাইরাস মিস্ত্রির মৃত্যুর পর বিবৃতি জারি মার্সিডিজ বেঞ্জের

Cyrus Mistry : মঙ্গলবার সাইরাস মিস্ত্রির শেষকৃত্য সম্পন্ন হয়। মধ্য মুম্বইয়ের ওরলিতে বৈদ্যুতিক চুল্লিতে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর

নয়া দিল্লি : গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির (Cyrus Mistry)। এই ঘটনার তদন্তে পুলিশ প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে তারা, এমনই বিবৃতি জারি করল বিলাসবহুল গাড়ি নির্মাতা মার্সিডিজ-বেঞ্জের (Mercedes-Benz) ভারতীয় কর্তৃপক্ষ।

গত রবিবার বিকেলে মহারাষ্ট্রের পালঘরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে Mercedes GLC 220d 4MATIC। রাস্তায় একটি ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এর জেরে মৃত্যু হয় সাইরাস মিস্ত্রি ও তাঁর বন্ধু জাহাঙ্গির পান্ডোলের। গাড়িতে থাকা আরও দুই জন আনাহিতা পান্ডোলে ও তাঁর স্বামী দরিয়স পান্ডোলে গুরুতর আঘাত পেয়ে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সাইরাস মিস্ত্রির শেষকৃত্য সম্পন্ন হয়। মধ্য মুম্বইয়ের ওরলিতে বৈদ্যুতিক চুল্লিতে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।

আরও পড়ুন ; ৯ মিনিটে পার ২০ কিমি, সিটবেল্ট পরেননি সাইরাস, ছিটকে পড়ে মাথা-হৃদযন্ত্রে আঘাত

মার্সিডিজ বেঞ্জের তরফে বিবৃতি জারি-

এই ঘটনায় মার্সিডিজ বেঞ্জের তরফে বিবৃতি জারি করে বলা হয়, দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে আমরা ক্রেতার প্রাইভেসিকে সম্মান জানাই। যেখানে যেখানে সম্ভব, আমাদের টিমের তরফে পুলিশ প্রশাসনকে সাহায্য করা হচ্ছে। প্রয়োজন মতো যে কোনও ব্যাখ্যা আমরা দেব। 

জার্মান এই গাড়ি নির্মাতা সংস্থার তরফে আরও বলা হয়েছে যে, দায়িত্বশীল গাড়ি নির্মাণকারী সংস্থা হিসেবে রাস্তার নিরাপত্তা নিয়ে তাদের যে প্রচেষ্টা তা জারি থাকবে। গাড়িতে আরও আধুনিক নিরাপত্তার ব্যবস্থা করা হবে। বিবৃতিতে সংস্থার তরফে আরও বলা হয়, পথ দুর্ঘটনায় সাইরাস মিস্ত্রি ও জাহাঙ্গির পান্ডোলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা জানতে পেরেছি, আনাহিতা পান্ডোলে ও দরিয়স পান্ডোলের সেরে উঠছেন। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।

প্রসঙ্গত, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ২০১৭-র মার্সিডিজ এসইউভি। তাতে সাতটি এয়ারব্যাগ ছিল। কিন্তু পিছনের আসনে শুধুমাত্র দু’পাশেই এয়ারব্যাগ ছিল। সামনের দিকে ছিল না একটিও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সিটবেল্ট পরে না থাকায়, পিছনের আসন থেকে সামনের দিকে ছিটকে পড়েন সাইরাস। তাতেই মৃত্যু হয় তাঁর।

দুর্ঘটনা নিয়ে কোনও মন্তব্য না করলেও, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ি গাডি়র পিছনের আসনে বসলেও সিটবেল্ট পরা জরুরি বলে মন্তব্য করেন সোমবার। তিনি বলেন, ‘‘অনেকে ভাবেন, পিছনে বসলে সিটবেল্ট পরার দরকার নেই। ওই দুর্ঘটনা নিয়ে কোও মন্তব্য করতে চাই না। তবে সিটবেল্ট পরার দায় সামনের লোকজনের বলেই মনে করা হয়। কিন্তু গাড়ির সকলেরই সিটবেল্ট পরা উচিত।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget