এক্সপ্লোর

PM Modi : রাত ১০টায় সভায়, ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী !

Rajasthan Rally : ফের শিরোহিতে আসার আশ্বাস দেন প্রধানমন্ত্রী...

জয়পুর : সভাস্থলে তখন ৪০টি বিধানসভা কেন্দ্রের কর্মী-সমর্থকরা। ভিড়ে ঠাসা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বক্তব্য রাখবেন বলে কথা। তিনি এলেন। ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা। কিন্তু, তিনি বক্তব্য রাখলেন না । উপরন্তু, ক্ষমা চেয়ে নিলেন। হ্যাঁ, দেরিতে আসায় রাজস্থানের (Rajasthan) শিরোহি এলাকায় আবু রোডে নির্ধারিত সভামঞ্চে কোনও বক্তব্য পেশ করলেন না মোদি। তবে, ফের শিরোহিতে আসার আশ্বাস দেন তিনি।

কী বললেন প্রধানমন্ত্রী ?

কোনও মাইক না নিয়েই তিনি বলেন, "আমার আসতে দেরি হয়ে গেছে। এখন রাত ১০টা বাজে। আমার বিবেক বলছে, নিয়ম-কানুন মানা উচিত। তাই, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আপনাদের কথা দিচ্ছি, আবার আসব এবং আপনারা যে ভালবাসা ও স্নেহ দিয়েছেন তা সুদ সমেত ফেরত দেব।"

এরপরই "ভারত মাতা কি জয়" স্লোগান তোলেন প্রধানমন্ত্রী। মুখরিত হয়ে ওঠে গোটা সভাস্থল। 

সভাস্থলে প্রধামন্ত্রীকে স্বাগত জানান- বিজেপির রাজ্য সভাপতি সতীশ পুনিয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, কেন্দ্রীয়মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রাজস্থান বিধানসভার বিরোধী দলনেত গুলবা চন্দ কাটারিয়া ও তাঁর ডেপুটি রাজেন্দ্র রাঠৌর। মোদির সভায় যোগ দিতে আসেন শিরোহি, দুঙ্গারপুর, বাঁশওয়াড়া, চিতোরগড়, প্রতাপগড়, পালি, উদয়পুর ও নিকটবর্তী এলাকা থেকে ...সব মিলিয়ে প্রায় ৪০টি বিধানসভা কেন্দ্রের কর্মী-সমর্থকরা। এমনই খবর দলীয় সূত্রের।

এই সভা থেকেই দক্ষিণ রাজস্থানের বিজেপি কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার পরিকল্পনা করেছিল বিজেপি। তাই প্রধানমন্ত্রীর বিশাল সভার আয়োজন করা হয়। ভোটমুখী গুজরাতের পাশেই রয়েছে এই মরুরাজ্যটি। কংগ্রেস-শাসিত রাজস্থানে পরের বছর বিধানসভা নির্বাচন। গুজরাতের বনসকথা জেলার আম্বাজি মন্দিরে পুজো দেওয়ার পর আবু রোডে পৌঁছন মোদি। শহরে একটি সভায় বক্তব্য রাখার পর তিনি মন্দির দর্শনে যান।

প্রসঙ্গত, সম্প্রতি মরুরাজ্যে সঙ্কট দেখা যায় ক্ষমতাসীন কংগ্রেস শিবিরে। কংগ্রেসের প্রেসিডেন্ট পদে লড়তে অশোক গহলৌত পা বাড়ানোর পর রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দড়ি টানাটানি শুরু হয় মরুরাজ্যে। অশোক গহলৌত- সচিন পাইলট শিবিরের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। দলের মধ্যে এই বিভেদ মেটাতে উদ্যোগ নেয় হাইকম্যান্ড। কিন্তু, প্রাথমিকভাবে সেই উদ্যোগ বিফলে যায়। মল্লিকার্জুন খাড়গে, অজয় মাকেনের রিপোর্টের ভিত্তিতে গহলৌত ঘনিষ্ঠ তিন নেতাকে শোকজ করে এআইসিসি। দিল্লির কংগ্রেস শিবিরের একাধিক নেতার দাবি, গহলৌত শিবিরের পক্ষ থেকে কংগ্রেসের গরিমা নষ্ট করা হয়েছে।

আরও পড়ুন ; মহারাষ্ট্র মডেলে সরকার ফেলার চেষ্টা! গহলৌতের তোপ, বিদ্রোহে ঘনিষ্ঠদের শোকজ

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
Cyclone Akvan : কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD
কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget