এক্সপ্লোর

TMC Attacked in Tripura: হামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ত্রিপুরার ডিজিপি-কে চিঠি তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের

গত শুক্রবার পশ্চিম ত্রিপুরার আমতালি বাজারে তৃণমূলের প্রচার গাড়িতে হামলা হয়েছিল...

আগরতলা: ত্রিপুরায় তাঁর গাড়ির ওপর হামলায় যাঁরা অভিযুক্ত, তাঁদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানালেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব।

তৃণমূল সূত্রে খবর, দলের রাজ্যসভার সাংসদ ত্রিপুরার ডিজিপি-কে এই দাবি জানিয়ে চিঠি লিখেছেন। চিঠিতে তাঁর অভিযোগ, গত ২৩ অক্টোবর আমতলি বাজার এলাকায় যাঁরা তৃণমূলের কর্মী সমর্থকদের ওপর হামলা চালাল, তাঁদের নাম পুলিশকে জানানো সত্ত্বেও কেউ গ্রেফতার হয়নি।

২০২৩ -এর বিধানসভা ভোটের দু’বছর আগে থেকেই উত্তর-পূর্বের রাজ্যে সক্রিয়তা বাড়িয়েছে তৃণমূল। একাধিকবার ত্রিপুরায় গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।  যা নিয়ে ক্রমশ বাড়ছে তৃণমূল-বিজেপির সংঘাত। 

এই প্রেক্ষাপটে পুরভোটের মুখে গত শুক্রবার পশ্চিম ত্রিপুরার আমতালি বাজারে তৃণমূলের প্রচার গাড়িতে হামলা হয়। আহত হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।

আরও পড়ুন: ত্রিপুরায় তৃণমূলের প্রচার কর্মসূচিতে হামলা, সুস্মিতা দেবকে শারীরিক নিগ্রহের অভিযোগ, তীব্র আক্রমণ অভিষেকের

হামলার প্রতিবাদে শনিবার পথে নামে তৃণমূল। আগরতলার জিবি বাজারের সামনে প্রতিবাদ সভায় যোগ দেন সুস্মিতা দেব, শান্তনু সেন, মলয় ঘটক এবং ত্রিপুরা তৃণমূলের নেতারা। 

ত্রিপুরা স্টিয়ারিং কমিটির সদস্য সুস্মিতা বলেন, ভিডিওয় পরিষ্কার দেখা যাচ্ছে কারা জড়িত, এভাবে ত্রিপুরা পুলিশ প্রশাসন চললে কী হবে? দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। 

তৃণমূলের উপর পরপর হামলার নিন্দা করেছে বামেরা। ২৫ নভেম্বর পুরভোট হবে ত্রিপুরায়। বিধানসভা ভোটকে পাখির চোখ করে তৈরি কংগ্রেসও। ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভার সব আসনে প্রার্থী দেবে কংগ্রেস। একাই লড়বে তারা।

আরও পড়ুন: '' অচিরে চরম মূল্য দিতে হবে বিজেপিকে '', ত্রিপুরায় তৃণমূল আক্রান্ত হওয়ার পর হুঁশিয়ারি নেতার

এদিকে, শুক্রবার আমতলি বাজারে প্রহৃত হন যুব তৃণমূল নেতা মামুন খান। আক্রান্ত নেতাকে রবিবার কলকাতায় আনা হয়। সঙ্গে ছিলেন মন্ত্রী মলয় ঘটক ও সাংসদ শান্তনু সেন। 

চিকিৎসার জন্য মামুন খানকে ভর্তি করা হয়েছে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। শান্তনু সেনের দাবি, বিজেপি-শাসিত ত্রিপুরায় চিকিৎসার ব্যবস্থা না থাকায় আক্রান্ত যুব তৃণমূল নেতাকে কলকাতায় আনা হয়েছে। তৃণমূল সাংসদের দাবি, পুরভোট হচ্ছে সেমিফাইনাল। বিধানসভা ভোটে ত্রিপুরায় তাঁরাই সরকার গড়বেন। 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget