এক্সপ্লোর

Uttarakhand CM Resignation: উত্তরাখণ্ডে অস্বস্তিতে বিজেপি, ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী রাওয়াত

বাংলায় বিধানসভা নির্বাচন জিততে যখন পুরো দস্তুর ঝাঁপিয়েছে বিজেপি, তখন উত্তরাখণ্ডে বেশ অস্বস্তিতে পড়তে হল গেরুয়া শিবিরকে। পদত্যাগ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। মঙ্গলবার রাজভবনে গিয়ে রাজ্যেপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

নয়াদিল্লি: বাংলায় বিধানসভা নির্বাচন জিততে যখন পুরো দস্তুর ঝাঁপিয়েছে বিজেপি, তখন উত্তরাখণ্ডে বেশ অস্বস্তিতে পড়তে হল গেরুয়া শিবিরকে। পদত্যাগ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। মঙ্গলবার রাজভবনে গিয়ে রাজ্যেপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

বেশ কিছুদিন ধরেই রাওয়াতের ইস্তফা দেওয়া নিয়ে জল্পনা চলছিল। সোমবার দিল্লিতে জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেছিলেন রাওয়াত। তারপর থেকে তাঁর পদত্যাগের জল্পনা আরও জোরাল হয়। সূত্রের খবর, দলের অন্দরেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ জমা হচ্ছিল। তাঁর বিরুদ্ধে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগও জমা পড়েছিল বলে খবর।

মঙ্গলবার বিকেলে রাজ্যপাল বেরিরানি মৌর্যর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাওয়াত। সূত্রের খবর, আপাতত দায়িত্ব সামলাবেন রাওয়াতেরই মন্ত্রী ধন সিংহ রাওয়াত। গাড়োয়াল থেকে বিকেলেই রাজধানী দেহরাদূনে যাওয়ার কথা রয়েছে ধন সিংহের। আগামী বছর নির্বাচন উত্তরাখণ্ডে। তার আগেই বিজেপির কোন্দল প্রকাশ্যে চলে এল। সূত্রের খবর, ত্রিবেন্দ্রর ভূমিকায় অসন্তুষ্ট ছিলেন অনেক বিধায়ক। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জমা পড়েছিল। এরপরই নড়েচড়ে বসে বিজেপি নেতৃত্ব।

শনিবার দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক রমন সিংহ ও দুষ্মন্ত গৌতমকে উত্তরাখণ্ডে পাঠিয়েছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাঁরা সকল পক্ষের সঙ্গে কথা বলেন। জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও কথা বলেছিলেন রাওয়ত। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলার পরেই ইস্তফা দিলেন রাওয়াত।

আগামীকালই মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হবেন, তা ঠিক করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শোনা যাচ্ছে দৌড়ে এগিয়ে ত্রিবেন্দ্রর মন্ত্রিসভারই সদস্য ধন সিংহ রাওয়াত। তাঁকে ত্রিবেন্দ্রর জায়গায় বসানো হতে পারে বলে খবর। ১১ মার্চ সকাল ১১টায় উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন বলে বিজেপির বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গিয়েছে। ত্রিবেন্দ্রর বিরুদ্ধে একাধিক বিধায়কের অভিযোগের জেরেই এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে। উত্তরাখণ্ডের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা সেরেছেন জে পি নাড্ডা।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Parliament Monsoon Session: বিরোধী দলগুলিতে পর পর ভাঙন, শক্তি বেড়েছে NDA-র, বাদল অধিবেশনে কি সংবিধান সংশোধনী বিল পাস করাতে পারবে মোদি সরকার?
বিরোধী দলগুলিতে পর পর ভাঙন, শক্তি বেড়েছে NDA-র, বাদল অধিবেশনে কি সংবিধান সংশোধনী বিল পাস করাতে পারবে মোদি সরকার?
Narendra Modi Australia Visit: স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget