এক্সপ্লোর

Vice President Election: মার্গারেট আলভা সম্পর্কে দু-চার কথা

On Margaret Alva: আগামী ৬ অগস্টের নির্বাচনে তাঁর মুখোমুখি এনডিএ-র প্রার্থী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজনৈতিক মহলের হিসেব, খুব কিছু হেরফের না হলে উপরাষ্ট্রপতি পদে এবার ধনকড়ের জয়ে তেমন কোনও বাধা নেই। তাতে অবশ্য মার্গারেট আলভার আত্মবিশ্বাস একচুলও টাল খেল না। বরং বিরোধী শিবির যে তাঁকে সর্বসম্মত ভাবে উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে প্রার্থী করেছে, তাকে ইতিবাচক মনোভাবেই গ্রহণ করলেন অশীতিপর প্রাক্তন রাজনীতিবিদ।

নয়াদিল্লি: আগামী ৬ অগস্টের নির্বাচনে তাঁর মুখোমুখি এনডিএ-র (nda) প্রার্থী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় (jagdeep dhankar)। রাজনৈতিক মহলের হিসেব, খুব কিছু হেরফের না হলে উপরাষ্ট্রপতি (vice president) পদে এবার ধনকড়ের জয়ে তেমন কোনও বাধা নেই। তাতে অবশ্য মার্গারেট আলভার (margaret alva) আত্মবিশ্বাস একচুলও টাল খেল না। বরং বিরোধী শিবির (joint opposition) যে তাঁকে সর্বসম্মত ভাবে উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে প্রার্থী করেছে, তাকে ইতিবাচক মনোভাবেই গ্রহণ করলেন অশীতিপর প্রাক্তন রাজনীতিবিদ। কিন্তু কে তিনি? একনজরে তারই ঝলক।

টুকিটাকি.. 

১৯৪২ সালের ১৪ এপ্রিল ম্যাঙ্গালুরু শহরে জন্ম মার্গারেট আলভার। পরে বেঙ্গালুরুর মাউন্ট কারমেল এবং সরকারি আইন কলেজ থেকে বিএ এলএলবি করেন। ১৯৬৪ সালে বিয়ে করেন নিরঞ্জন আলভাকে। দম্পতির এক মেয়ে ও তিন ছেলে রয়েছে। তবে ২০১৮ সালে মারা যান নিরঞ্জন আলভা। রাজনৈতিক মহলেও অত্যন্ত পরিচিত তিনি। রাজ্যসভায় চার বার নির্বাচিত হয়েছেন। ১৯৯৯ সালে উত্তর কন্নড় আসন থেকে লোকসভায় জিতে আসেন। পরে ৪২ বছর বয়সে কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন মার্গারেট আলভা। কাজ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী এবং পি ভি নরসিমা রাওয়ের অধীনে। গোয়া, রাজস্থান, গুজরাত এবং উত্তরাখণ্ড, চার রাজ্য়ের রাজ্যপালেরও দায়িত্ব সামলেছেন। তবে পরে, ২০০৮ সালে একটি বিতর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ, কর্নাটক নির্বাচনের টিকিট 'বিক্রি' হচ্ছে বলে দাবি করেছিলেন তিনি। এদিন তাঁকেই সর্বসম্মত ভাবে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করে ১৭টি বিরোধী দল। 

আলভার উত্তর...

এদিনের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন আশি বছরের প্রাক্তন রাজনীতিবিদ। লিখেছেন, 'উপরাষ্ট্রপতি পদে বিরোধী শিবিরের সর্বসম্মত প্রার্থী হওয়ার সিদ্ধান্তে আমি অত্যন্ত সম্মানিত অনুভব করছি। সবিনয়ে এই মনোনয়ন গ্রহণ করলাম। বিরোধী শিবিরের নেতারা যে আমার উপর ভরসা রেখেছেন, সে জন্য আন্তরিক ধন্যবাদ।' রাজনৈতিক মহলের মতে, এনডিএ এবং বিরোধী শিবির, দু তরফের প্রার্থীর মধ্যেই বেশ কিছু মিল রয়েছে। দুজনেই আইনজ্ঞ। জনপ্রতিনিধির দায়িত্বও সামলেছেন।

এবার লড়াই দেশের উপরাষ্ট্রপতি পদের।

আরও পড়ুন:পন্থ-পাণ্ড্যর ব্যাটে ভর করে সিরিজ পকেটে পুরল ভারত

 

সেরা শিরোনাম

Road Accident : ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Madhya Pradesh News : ৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget