এক্সপ্লোর

Yogini Missing Deity: উত্তরপ্রদেশ থেকে চুরি যাওয়া দুর্মূল্য মূর্তি ইংল্যান্ডের বাগানে, ৪০ বছর পর ফিরছে ভারতে

Yogini Missing Deity: ১৯৮৮ সালের ১৪ নভেম্বর ব্রিটেনে প্রতিষ্ঠিত আমেরিকার একটি সংস্থার নিলামের বিজ্ঞাপনে আচমকাই মূর্তিটির দেখা মেলে।সেই সময় দাম রাখা হয়েছিল ১৫ লক্ষ টাকার বেশি।

নয়া দিল্লি : প্রজন্মের পর প্রজন্ম ধরে যোগিনীর (Yogini) পায়ে মাথা ঠুকতেন গ্রামবাসী। কিন্তু রাতের অন্ধকারে মন্দির থেকে চুরি যায় দেবীরূপে পূজিত মূর্তি (Ancient Deity Idol)। তার পর থেকে চার দশক ধরে হা-হুতাশ করেই দিন কেটেছে সকলের। কিন্তু এ বার তাঁদের অপেক্ষার অবসান হতে চলেছে। বিদেশ-বিভুঁইয়ে তল্লাশি চালিয়ে ফিরিয়ে আনা হচ্ছে প্রাচীন মূর্তিটি।

আধুনিকতার জৌলুসে কতশত কাহিনি চাপা পড়ে গিয়েছে আগেই। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বান্দা জেলার লোখারি গ্রামের মন্দির থেকে চুরি যাওয়া মূর্তির কথাও চাপা পড়ে যেতে বসেছিল। যদি না দু’দশক আগে চুরি করা মূর্তি মোটা টাকায় নিলামে তোলার তোড়জোড় শুরু হত লন্ডনে। সেই থেকে নিরলস চেষ্টা চলছিল মূর্তিটি ফিরিয়ে আনার। এত দিনে তা সম্ভব হতে চলেছে।

১৯৭৯ থেকে ১৯৮২-র মধ্যে উত্তরপ্রদেশের মন্দির থেকে চুরি যায় মূর্তিটি (Ancient Deity Idol Stolen from India)। সেটি ৮ শতকের আশেপাশে তৈরি হয়েছিল বলে ধারণা গবেষকদের। নারীশরীরের আদলে মূর্তির গড়ন হলেও, মাথাটি ছাগলের (Goat Headed Deity Idol) মত। সেই নিয়ে বিস্তর লেখালেখি হলেও, মূর্তির কোনও হদিশ মেলেনি।

কিন্তু, ১৯৮৮ সালের ১৪ নভেম্বর ব্রিটেনে প্রতিষ্ঠিত আমেরিকার একটি সংস্থার নিলামের বিজ্ঞাপনে আচমকাই মূর্তিটির দেখা মেলে। ৯২টি প্রাচীন মূর্তির মধ্যে শামিল ছিল সেটি। সেই সময় দাম রাখা হয়েছিল ১৫ লক্ষ টাকার বেশি। তাতেই টনক নড়ে গবেষক এবং মূর্তির খোঁজে হন্যে হয়ে ঘোরা একটি সংস্থার। 

বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে, ইংল্যান্ডের প্রত্যন্ত একটি গ্রামের বাড়ির বাগানে মূর্তিটির হদিশ মেলে। বাড়ির মালিক জানান, ১৫ বছর আগে বাড়িটি কেনার সময়ই মূর্তিটি বাগানে পান তিনি। ছদ্মবেশে পাচারকারীদের কাছেও পৌঁছে যান তদন্তকারীরা। তাতে জানা যায়, ভারত থেকে বাক্সভর্তি এমন বহু দুষ্প্রাপ্য মূর্তি ওই নিলামকারী সংস্থাকে বিক্রি করেছে তারা।

তার পর ওই নিলামকারী সংস্থার সঙ্গে আইনি টানাপোড়েন শুরু হয়। এত দিনে মূর্তিটি ভারতে ফেরত আসতে চলেছে। দেশের বাণিজ্য এবং অর্থনীতি বিভাগের সচিব জসপ্রীত সিংহ সুখিজা জানিয়েছেন, লন্ডনে ভারতের হাই কমিশনের তরফে যোগিনীকে ফিরিয়ে আনার তোড়জোড় শুরু হয়েছে। চূড়ান্ত পর্যায়ের সইসাবুদ চলছে। আর কয়েক মাসের মধ্যেই সেটি ফেরত আসবে দেশে। 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget