এক্সপ্লোর

IAF Jet Crash: রাজস্থানের গ্রামে ভেঙে পড়ল বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান, কিছুই অবশিষ্ট নেই, আগুনে ঝলসে মৃত্যু পাইলটের

IAF Jaguar fighter jet crash: বুধবার রাজস্থানের চুরু জেলার ভান্ডুয়া গ্রামে ভেঙে পড়ে বায়ুসেনার জাগুয়ার বিমানটি।

জয়পুর: রাজস্থানে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। গ্রামের মধ্যে ভেঙে পড়ে সেটি। ভেঙে পড়ার পর তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ঢেকে যায় চারিদিক। সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য পোস্ট করেছেন অনেকেই। সেই আগুনেই ঝলসে যান বিমানের পাইলট। জীবিত বিমান থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি। বিমানে আর কেউ ছিলেন বলে জানা যায়নি। নিহত পাইলটকে শনাক্ত করার কাজ শুরু হয়েছে। (IAF Jet Crash)

বুধবার রাজস্থানের চুরু জেলার ভান্ডুয়া গ্রামে ভেঙে পড়ে বায়ুসেনার জাগুয়ার বিমানটি। সবুজ গাছগাছালির মধ্যে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পর আগুন ও কালো ধোঁয়ায় ঢেকে যায় ওই জায়গা। গ্রামবাসীদের অনেকেই ছুটে যান দুর্ঘটনাস্থলে। যুদ্ধবিমানটির কিছুই আর বেঁচে নেই। কিছু পোড়া অংশ পড়ে থাকতে দেখা গিয়েছে শুধু। সেই ধ্বংসাবশেষের মধ্যে থেকেই পাইলটের দেহ বের করা হয়। (IAF Jaguar fighter jet crash)

যুদ্ধবিমান ভেঙে পড়ার খবরে এদিন উত্তেজনা ছড়ায় এলাকায়। জেলাশসক  অভিষেক সুরানা, পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। গ্রামবাসীরা জানিয়েছেন, জমির উপর ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। তীব্র শব্দে বিস্ফোরণের পর আগুনে ঢেকে যায়। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু বেশ বেগ পেতে হয় তাঁদের। কী করে এই দুর্ঘটনা ঘটল, এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে জানা যায়নি। ভারতীয় বায়ুসেনার তরফেই এ নিয়ে কিছু বলা সম্ভব বলে মত স্থানীয় প্রশাসনের।

এদিন দুপুর ১টা বেজে ২৫ মিনিটে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। থানার ভারপ্রাপ্ত আধিকারিক কমলেশ জানান, দুর্ঘটনাস্থলে দেহের অবশিষ্টাংশ মিলেছে। অর্থাৎ মৃত্যুর বিষয়টিতে সিলমোহর দেওয়া যায়। তবে এ নিয়ে বায়ুসেনার তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও পর্যন্ত।
 
চলতি বছরে এই নিয়ে দ্বিতীয় বার বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ল। এর আগে, এপ্রিল মাসে প্রশিক্ষণ চলাকালীন গুজরাতের জামনগরে ভেঙে পড়ে একটি জাগুয়ার যুদ্ধবিমান। সুভদ্রা গ্রামের কাছে, জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে খোলা মাঠে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। সেবার একজন পাইলট প্যারাশুটে ভর করে বেঁচে ফিরেছিলেন। কিন্তু একজনের মৃত্যু হয়। যুদ্ধবিমান ভেঙে পড়ার পর ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয় তাঁর দেহ।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget