এক্সপ্লোর

Indian Rupee Falls: সর্বকালীন পতন, ডলারের সঙ্গে দৌড়ে আরও পিছনে ভারতের টাকা !

Rupee vs Dollar: বিগত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার টাকার দামে পতন চোখে পড়ছে। পতনের নিরিখে তৈরি হয়েছে একের পর এক রেকর্ড।

নয়াদিল্লি : আরও নামল টাকার দাম। সর্বকালীন পতন। সোমবার টাকার দাম আমেরিকার ডলারের নিরিখে এসে দাঁড়াল ৮৬-তে। এই রিপোর্টে ইঙ্গিত মিলছে, আগামী দিনে টাকার উপর আরও চাপ বাড়তে চলেছে। গত শুক্রবার যেখানে টাকার মূল্য ছিল ৮৫.৯৬৫০, এদিন তা নেমে দাঁড়ায় ৮৬.২০৫০-তে। 

এক কারেন্সি ট্রেডার বলছেন, 'যেসব ফাটকাবাজ রুপির উপর বাজি ধরেছেন, মার্কিন চাকরির সংখ্যা তাঁদের ধরে রাখার আরও একটি কারণ জোগাচ্ছে। এটা বলে আমি বলতে চাই, আমার একটা নতুন স্তরে কাছাকাছি রয়েছি। যেখানে দাম (রুপির) অনেকগুলি নেতিবাচক দিক রয়েছে।  এছাড়াও, আমরা দীর্ঘদিন ধরে একটি মার্জিত সংশোধনের জন্য অপেক্ষা করছি।'

বিগত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার টাকার দামে পতন চোখে পড়ছে। পতনের নিরিখে তৈরি হয়েছে একের পর এক রেকর্ড। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি ডলারের সামনে ভারতীয় মুদ্রাকে ঠিক জায়গায় ধরে রাখতে পারছেন না বলে উঠছে অভিযোগ। 

আমেরিকার ডলার যেখানে লাগাতার শক্তিবৃদ্ধি করছে, সেখানে টাকার দামের এই পতনে অশনি সঙ্কেত দেখছেন অনেকেই। ভারতীয় বাজার থেকে বিদেশি বিনিয়োগ যেভাবে বেরিয়ে যাচ্ছে, তা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। গত ৯ জানুয়ারির হিসেব অনুযায়ী, ভারতের বাজার থেকে ৭১৭০.৮০ কোটি বিদেশই বিনিয়োগ বেরিয়ে গিয়েছে। 

CR Forex-এর এমডি অমিত পবারির মতে, ভারতের বাজার থেকে ৪২০ কোটি ডলার বেরিয়ে গিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামও বাড়ছে ক্রমশ। আবার আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অনিশ্চয়তার দরুণও বাজার টালমাটাল বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ট্রাম্পের বাণিজ্য নীতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। জানুয়ারি মাসে রিজার্ভ ব্যাঙ্কের ডোমেস্টিক লিকুইডিটি ডেফিসিট গড়ে ৮৭, ৯৮৫ কোটিতে এসে ঠেকেছে। তাই রিজার্ভ ব্যাঙ্কও কিছু করতে পারছে না বলে মনে করা হচ্ছে।

গত শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় থেকেই টাকার দরে সর্বকালীন পতন দেখা যায়। আজ সকালে তা আরও নীচে নেমে যায়। পাশাপাশি, শেয়ার বাজারের পতনও অব্যাহত রয়েছে। এমন চললে শীঘ্রই ডলার প্রতি টাকার দাম ৯০ থেকে ৯৫-এ নেমে যেতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। পরিসংখ্যান তুলে ধরে এই সম্ভাবনার কথা জানিয়েছে Gavekal Research. (Rupee vs Dollar)

 

সেরা শিরোনাম

Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Hindu Inheritance Law: জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget