এক্সপ্লোর

Plane Incident: আবারও আমদাবাদ, ফের বিমানে যান্ত্রিক ত্রুটি, ওড়ার মুহূর্তেই বাতিল হল উড়ান

Ahmedabad Indigo Flight: জানা গিয়েছে, ইন্ডিগোর ওই বিমান উড়ানের মুহূর্তেই ককপিটে আসে ইঞ্জিন ফায়ার অ্যালার্ট। অর্থাৎ বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার সতর্কবার্তা। স্বভাবতই শুরু হয় আতঙ্ক।

Indigo Flight: আবার আমদাবাদ, ফের বিমানে যান্ত্রিক ত্রুটি। আমদাবাদ থেকে দিউ উড়ানের ঠিক আগে বিমানে যান্ত্রিক ত্রুটি। সঙ্গে সঙ্গে ATC-তে বার্তা, রানওয়েতে ফিরল ইন্ডিগোর বিমান। উড়ানের ঠিক আগে ইন্ডিগোর 6E7966 বিমানে যান্ত্রিক ত্রুটি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ। ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের যাত্রীদের পরবর্তী বিমানে যাত্রার ব্যবস্থা করে দেওয়া হবে। অথবা পুরো টাকা ফেরত দেওয়া হবে। 

জানা গিয়েছে, ইন্ডিগোর ওই বিমান উড়ানের মুহূর্তেই ককপিটে আসে ইঞ্জিন ফায়ার অ্যালার্ট। অর্থাৎ বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার সতর্কবার্তা। স্বভাবতই শুরু হয় আতঙ্ক। কারণ মাত্র একমাস আগেই এয়ার ইন্ডিয়ার বিমানের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এই আমদাবাদের। ইন্ডিগোর 6E-7966 - এই বিমানের উড়ান একপ্রকার বাধ্য হয়েই বাতিল করা হয়েছে। কারণ আমদাবাদ থেকে দিউ- এর উদ্দেশে উড়ানের প্রস্তুতি নেওয়ার সময়েই বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার সতর্কবার্তা পান পাইলটরা। 

সতর্কবার্তা পাওয়ার পরই দ্রুত সিদ্ধান্ত নেন পাইলটরা। এটিসি- তে বার্তা পাঠান তাঁরা। বিমানের উড়ান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপদেই থামানো সম্ভব হয়েছে ইন্ডিগোর ওই বিমান। জানা গিয়েছে, বিমানে থাকা ৭০ জন যাত্রী এবং বাকি ক্রু-মেম্বারদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। কেউ কোনও চোট-আঘাত পাননি। আপাতত ওই বিমানটির পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। খুঁটিয়ে দেখা হচ্ছে কী ধরনের যান্ত্রিক ত্রুটি ঘটেছে। এর পাশাপাশি Directorate General of Civil Aviation (DGCA) একটি তদন্ত শুরু করেছে এই ঘটনার। কেন ওই ফায়ার অ্যালার্ট পৌঁছেছিল ককপিটে, তা খতিয়ে দেখা হচ্ছে এই তদন্তের মাধ্যমে। প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন সূত্রে আবার এও শোনা গিয়েছে যে ইন্ডিগোর ওই বিমানের একটি ইঞ্জিনে নাকি আগুন ধরে গিয়েছিল। যদিও এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কোনও তরফ থেকে বিবৃতি দেওয়া হয়নি। 

ইন্ডিগোর এক মুখপাত্র এই ঘটনা প্রসঙ্গে বলেছেন, 'ইন্ডিগোর 6E7966 বিমান আমদাবাদ থেকে দিউ উড়ে যাওয়ার মুহূর্তেই একটি যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করা গিয়েছে। পাইলটরা কর্তৃপক্ষকে ঘটনাটি জানায় এবং বিমান ফিরিয়ে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে ওই বিমানটির।' অন্যদিকে আমদাবাদ বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, 'রানওয়ের দিকেই এগোচ্ছিল বিমানটি। তখনই পাইলটরা যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন। এর ফলে বিমানটি আর ওড়েনি এবং bay area- তে ফিরিয়ে আনা হয়। প্রায় ৫০ জন যাত্রী এবং ৪ জন ক্রু মেম্বার ছিলেন ওই বিমানে। তাঁরা নিরাপদে রয়েছে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget