এক্সপ্লোর

Plane Accident News: যাত্রীসমেত নিখোঁজ বিমান, ব্যাপক তল্লাশি ইন্দোনেশিয়ায়, পাহাড়ের উপর ধ্বংসাবশেষ, বাড়ছে আশঙ্কা

Plane Missing in Indonesia: ইয়োগাকার্তা থেকে সেটি দক্ষিণ সুলাওয়েইসির রাজধানী মাকাসারা যাচ্ছিল।

নয়াদিল্লি: মাঝ আকাশে হঠাৎ নিখোঁজ ইন্দোনেশিয়ার বিমান। যাত্রীসমেতই বিমানটি নিখোঁজ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। অন্তর্দেশীয় বিমানটি ইয়োগাকার্তা থেকে মাকাসারা যাচ্ছিল। সেই সময় পার্বত্য অঞ্চলে বিমানটি নিখোঁজ হয়ে যায়। সেটির খোঁজ পেতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে পাহাড়ের উপর ধ্বংসাবশেষ চোখে পড়েছে বলে খবর। তাই বিমানটি সেখানে ভেঙে পডেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সরকারি ভাবে বিমান ভেঙে পড়ার খবর জানানো হয়নি এখনও পর্যন্ত। (Plane Missing in Indonesia)

ATR 42-500 টার্বোটপ বিমানটির পরিচালনা করে Indonesia Air Transport. ইয়োগাকার্তা থেকে সেটি দক্ষিণ সুলাওয়েইসির রাজধানী মাকাসারা যাচ্ছিল। দেশের পরিবহণ মন্ত্রকের মুখপাত্র Endah Purnama Sari জানিয়েছেন,  বিমানে সওয়ার ছিলেন ১১ জন যাত্রী। শনিবার দুপুর ১টা বেজে ১৭ মিনিটে শেষ বার মারোস জেলার উপর, বুলুসারাউং ন্যাশনাল পার্কের কাছে বিমানটির অবস্থান জানা গিয়েছিল। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, মাকাসারা বিমানবন্দরে নামার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে রুট নিয়ে নির্দেশিকাও যায় বিমানটির কাছে। তার পরই রেডার থেকে নিখোঁজ হয়ে যায় বিমানটি। (Plane Crash News)

Flightradar24 জানিয়েছে, ATR 42-500 বিমানটি ইন্দোনেশিয়া সরকারের সামুদ্রিক ও মৎস্যবিভাগই ব্যবহার করত। সাগরের উপর, বেশ নীচ দিয়েই উড়ে যাচ্ছিল বিমানটি। হঠাৎ পার্বত্য এলাকায় পৌঁছনোর পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও সামনে এসেছে, যেখানে পাহাড়ের উপর ধ্বংসাবশেষ দেখা গিয়েছে। তাই বিমানটি ভেঙে পড়েছে বলে আশঙ্কা। তেমনটি ঘটে থাকলে যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে। মাউন্ট বুলু শৃঙ্গের কাছে ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে বলে খবর।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, শেষ লোকেশন ধরে তল্লাশি অভিযান শুরু হয়। একাধিক টিম নামানো হয় ওই এলাকায়। 

গত কয়েক বছরে বার বার বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে ইন্দোনেশিয়া। গত বছর সেপ্টেম্বর মাসেই সেন্ট্রাল পাপুয়ায় একটি বিমান ভেঙে পড়ে। পরে মিমিকা রিজেন্সি থেকে উদ্ধার হয় ধ্বংসাবশেষ। 

সবিস্তার আসছে

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তোলা না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি', 'সেবাশ্রয়'- এর নামে 'তোলাবাজি'-র অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
'তোলা না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি', 'সেবাশ্রয়'- এর নামে 'তোলাবাজি'-র অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
Delhi Metro: যন্তর মন্তরে লাগাতার আন্দোলন, আজও বন্ধ দিল্লির ১৮টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন
যন্তর মন্তরে লাগাতার আন্দোলন, আজও বন্ধ দিল্লির ১৮টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget