এক্সপ্লোর

Bangladesh Election 2026 : 'হাসিনার সঙ্গে ধীরে ধীরে সমঝোতায় আসবেন তারেক রহমান', মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ

Bangladesh Election 2026 : বাংলাদেশের ভোটগণনায় জামাতকে বহু পিছনে ফেলে দিয়েছে BNP জোট। ২৯৯ আসনের মধ্যে ২০১টিতে জয়ী BNP জোট , প্রথম আলো সূত্রে খবর।

ঢাকা : 'আওয়ামি লিগও আগামী নির্বাচনে লড়তে পারবে। শেখ হাসিনা এবং তাঁর দলের সঙ্গে তারেক রহমান ধীরে ধীরে একটা সমঝোতায় আসবে, এটা মনে করা হচ্ছে।' বাংলাদেশে ভোটের ফল ধীরে ধীরে স্পষ্ট হতেই এমন মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমনকল্যাণ লাহিড়ি। তাঁর মতে, "এটা দরকার ছিল। বাংলাদেশের যে সংস্কৃতি...বাংলাদেশ যে আদর্শ নিয়ে গঠিত হয়েছিল, বাংলাদেশের যে স্থিতাবস্থা প্রয়োজন ছিল তা আজ বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিলেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে মহিলাদের ওপর যে অত্যাচার করেছিল এই জামাত গোষ্ঠী, এই উগ্রপন্থী মানুষরা, সেটাও বুঝিয়ে দিলেন মহিলারা আজ বিএনপিকে ভোট দিয়ে। আওয়ামি লিগের মানুষ আজ বিএনপিকে ভোট দিচ্ছেন বোঝাই যাচ্ছে। সুতরাং, বাংলাদেশ স্থিতাবস্থা ফিরে পাচ্ছে এবং পূর্ণাঙ্গ গণতন্ত্র বাংলাদেশ গড়ে তুলবে।" Bangladesh Election 2026

বিএনপির জয় (সম্ভাব্য) ভারতের পক্ষে কতটা আশার ? এর উত্তরে ইমনকল্যাণ লাহিড়ি বলেন, "বাংলাদেশের মানুষকে প্রথমেই স্বাগত। তাঁরা অন্তত জামাতদের পাল্লায় পড়ে অস্থির বাংলাদেশকে এই নির্বাচনের পর আরও অস্থির করে তুলতে সাহায্য করেননি। বাংলাদেশে স্থিতাবস্থা এবার ফিরে আসবে। তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের মানুষ যে আছেন এবং ভারত যে আছে...আমরা জানি...আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তাঁর মাতৃবিয়োগের সময় তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং ভারত ধৈর্য ধরেছে যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পর সরকার গঠনের পর গণতন্ত্র ফিরে আসবে। আশা করা যাবে, বিএনপি...অতীতে যে ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল প্রাথমিক পর্যায়ে...পরবর্তীকালে হয়ত কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল। কিন্তু, তা সত্ত্বেও বিরোধী নেত্রী হিসাবে খালেদা জিয়া বারবার ভারতে এসেছেন। ভারত কিন্তু বিরোধী নেতা হিসাবে এবং প্রধানমন্ত্রী হিসাবে দুটোভাবেই বারবার সম্মান জানিয়েছেন। বিএনপি একটি মেজর রাজনৈতিক দল গণতান্ত্রিক পরিকাঠামোয় জয়লাভ করেছে। ভারতের মানুষ এটাকে সমর্থন করেন। ভারতে অনেক ধৈর্য দেখিয়েছে। এই ক'দিন যে হত্যালীলা, অস্থিরতা বাংলাদেশে চলেছিল, তা সত্ত্বেও বাংলাদেশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে এটাকে সামলেছে। আগামীদিনে সরকার গঠনের পর বাংলাদেশ আস্তে আস্তে স্থিতাবস্থা ফিরে পাবে।"

বাংলাদেশের ভোটগণনায় জামাতকে বহু পিছনে ফেলে দিয়েছে BNP জোট। ২৯৯ আসনের মধ্যে ২০১টিতে জয়ী BNP জোট , প্রথম আলো সূত্রে খবর। বাংলাদেশে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা পেয়েছে BNP। ঢাকা ৩ আসনে জয়ী BNP প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীর চেয়ে গয়েশ্বর চন্দ্রের ভোটের ব্যবধান ১৬ হাজারের বেশি। নির্বাচনে জয়ী ৭ মহিলা প্রার্থী। ৬৯টি আসনে জয়ী জামাত জোট, খবর প্রথম আলো সূত্। শেখ হাসিনার টানা ১৫ বছর শাসন শেষের প্রায় দেড় বছর পর কুর্সির পথে BNP। খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬, ২টি আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন। জামাতের সঙ্গে জোট বেঁধে লড়েও দাগ কাটতে পারেনি ন্যাশনাল সিটিজেন পার্টি বা NCP।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India-Pakistan Independence Day : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
School Boy Death: স্কুল ক্যান্টিনে খাওয়ার পরই হঠাৎ অসুস্থ, দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যুর অভিযোগ, পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্য
স্কুল ক্যান্টিনে খাওয়ার পরই হঠাৎ অসুস্থ, দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যুর অভিযোগ, পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্য

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget