এক্সপ্লোর

আইএনএক্স মিডিয়া মামলা: কেন গ্রেফতার, উত্তর জানা নেই, ট্যুইট চিদম্বরমের

আইএনএক্স মিডিয়া মামলায় ছাড়পত্র দেওয়ায় দুর্নীতির অভিযোগে গত ২১ আগস্ট গ্রেফতার হন চিদম্বরম। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লির এক বিশেষ আদালতের নির্দেশে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন তিনি।

নয়াদিল্লি: কেন তাঁকে গ্রেফতার করা হল, কিন্তু আইএনএক্স মিডিয়া গোষ্ঠীকে ২০০৭ সালে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকা নেওয়ার জন্য বিদেশি বিনিয়োগ প্রমোশন বোর্ডের ছাড়পত্র দেওয়ার সুপারিশ করা অফিসারদের কাউকে ধরা হল না, সেটা তাঁর জানা নেই বলে দাবি করলেন আইএনএক্স মিডিয়া মামলায় তিহাড় জেলে থাকা পি চিদম্বরম। প্রথম সারির কংগ্রেস নেতা তথা ইউপিএ জমানার কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির লোকজন তাঁর সরকারি ট্যুইটার হ্যান্ডল থেকে তাঁর হয়ে ট্যুইট করেছেন। তাতেই একথা রয়েছে। ট্যুইটে বলা হয়েছে, লোকে আমার কাছে জানতে চেয়েছে, আইএনএক্স মিডিয়ার বিদেশি অর্থ গ্রহণ সংক্রান্ত এফআইপিবি ছাড়পত্র মঞ্জুরের বিষয়টি যাঁরা প্রসেস করে আপনাকে পাঠিয়েছিলেন, সেই ডজনখানেক অফিসার যদি গ্রেফতার না হয়ে থাকেন, তবে কেন আপনাকে করা হল! সে আপনি শেষ সইটা করেছিলেন বলে? আমার কাছে এর কোনও উত্তর নেই। চিদম্বরম আরও লিখেছেন, কোনও অফিসারই কিচ্ছু অন্যায় করেননি। কারও গ্রেফতারি চাই না আমি। আইএনএক্স মিডিয়া মামলায় ছাড়পত্র দেওয়ায় দুর্নীতির অভিযোগে গত ২১ আগস্ট গ্রেফতার হন চিদম্বরম। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লির এক বিশেষ আদালতের নির্দেশে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন তিনি। আইএনএক্স মিডিয়া মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দায়ের করা পৃথক বেআইনি অর্থ লেনদেনের মামলায় দিল্লি হাইকোর্টে চিদম্বরমের আগাম জামিনের আবেদন তার আগে খারিজ হয়ে গিয়েছিল। সেই রায়কে সুপ্রিম কোর্টে তিনি চ্যালেঞ্জ করেন। কিন্তু শীর্ষ আদালতও তাঁকে নিরাশ করে তাঁর পিটিশন নাকচ করে। এই অবস্থায় তাঁকে রেহাই দেওয়া হলে ‘তদন্ত মার খাবে’ বলে অভিমত জানায় সুপ্রিম কোর্টের বেঞ্চ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ অর্থনীতিতে,
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ অর্থনীতিতে, "প্রধানমন্ত্রী কেন চুপ?" প্রশ্ন তুলে সংসদ চত্বরে বিক্ষোভে বিরোধীরা
ভয়ঙ্কর গতিই হল কাল! মারাত্মক দুর্ঘটনায় জনপ্রিয় ইউটিউবার অনুরাগ, গুরুতর অবস্থা
ভয়ঙ্কর গতিই হল কাল! মারাত্মক দুর্ঘটনায় জনপ্রিয় ইউটিউবার অনুরাগ, গুরুতর অবস্থা
West Bengal Assembly Election 2026:কত দফায় ভোট চায় বিরোধীরা ? কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে জরুরি আলোচনা
কত দফায় ভোট চায় বিরোধীরা ? কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে জরুরি আলোচনা
TMC On Gyanesh Kumar : জ্ঞানেশকে তীব্র আক্রমণ তৃণমূলের প্রতিনিধি দলের,
জ্ঞানেশকে তীব্র আক্রমণ তৃণমূলের প্রতিনিধি দলের, "SIR-এ মহিলাদের টার্গেট করা হয়েছে.." !

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Shreya Ghoshal: গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
IND vs NZ Ahmedabad Final Live: যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
Best Stocks To Buy : সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
Stock market Update:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
 ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
Royal Enfield Guerrilla 450 : রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
Gold Price Prediction : রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
Stock Market Prediction : সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
Embed widget