এক্সপ্লোর

ISIS: ছত্রাকের খোঁজে গিয়ে প্রাণ হারালেন ৩১ জন, রাখাল ছেলেদেরও নিস্তার নেই, সিরিয়ায় ফের সক্রিয় ISIS

Syria ISIS Attack:সিরিয়ায় মরু অঞ্চলে জন্মানো কন্দজাতীয় ছত্রাক মহার্ঘ।

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় কি ফের সক্রিয় হয়ে উঠছে জঙ্গি সংগঠন ISIS? পর পর কিছু ঘটনা এই প্রশ্নেরই উদ্রেক করছে আন্তর্জাতিক মহলে। কারণ রবিবার সিরিয়ায় তাদের হাতে কমপক্ষে ৩১ জন খুন হয়েছেন বলে খবর। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রান্নার স্বাদ বর্ধক ছত্রাক সংগ্রহে গিয়েছিলেন একদল মানুষ। ISIS জঙ্গিরা তাঁদের নৃশংস ভাবে খুন করেছে বলে খবর (Syria ISIS Attack)। 

গত কয়েক দিনে এমন একাধিক হত্যাকাণ্ড সামনে এসেছে

ব্রিটেনে সিরিয়ার উপর নজরদারি চালানো যে মানবিক অধিকার সংগঠন রয়েছে, তাদের দাবি, এই প্রথম নয়। বরং গত কয়েক দিনে এমন একাধিক হত্যাকাণ্ড সামনে এসেছে। সম্প্রতি চার রাখাল ছেলেকে খুন করে ISIS জঙ্গিরা। দু'জনকে অপহরণও করা হয়। রবিবার যে ৩১ জন খুন হয়েছেন, তাঁদের মধ্যে সরকারপন্থী ১২ জন যোদ্ধাও রয়েছেন (Syria)।

মধ্য সিরিয়ার পূর্বের মরু অঞ্চল হামায় ছত্রাক সংগ্রহে গিয়েছিলেন নিহতেরা। সেই সময়ই তাঁদের খুন করা হয়। প্রথমে জানা যায়, ২৬ জন খুন হয়েছেন। পরে মৃতের সংখ্যা বেড়ে হয় ৩১। সিরিয়ায় মরু অঞ্চলে জন্মানো কন্দজাতীয় ছত্রাক মহার্ঘ। গুণমান ভাল হলে ২ হাজার টাকা কেজি দরে বিকোয়। দীর্ঘ ১২ বছর ধরে যুদ্ধে বিধ্বস্ত সিরিয়া। অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। সেখানে দৈনিক মজুরিই ১৪০০ টাকার মতো। তাই দু'পয়সা রোজগার এবং পেটের জ্বালা মেটানোর আশায়, বিপদ উপেক্ষা করেই বেরিয়ে পড়েন কেউ কেউ। তারই চরম মূল্য চোকাতে হয় তাঁদের।

বারং বার এমন ঘটনা সামনে এসেছে। তাই সরকারের তরফে বার বার সতর্কও করা হয় নাগরিকদের। কিন্তু বিশেষ করে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে দরিদ্র সিরীয় নাগরিকরা বিপদ উপেক্ষা করে দলে দলে মরু অঞ্চল বাদিয়ায় পা রাখেন। মূলত সেখানেই আস্তানা গেড়ে থাকে ISIS জঙ্গিরা। বালুভূমিতে পাতা থাকে মাইন। তা থেকে কোনও রকমে রক্ষা পেলেও, জঙ্গিদের হাতে প্রাণ হারাতে হয় প্রায়শই।

আরও পড়ুন: Sudan Clashes: ক্ষমতার দখল ঘিরে উত্তপ্ত সুদান, মুখোমুখি সংঘর্ষে সেনা-আধাসেনা, প্রাণ গেল ভারতীয়ের

এ বছর ফেব্রুয়ারি মাসেই একসঙ্গে ৬৮ জনকে গুলি করে খুন করে ISIS. ছত্রাকের খোঁজে বেরিয়েছিলেন নিহতেরা। সেই সময় মোটর সাইকেলে চেপে চড়াও হয় জঙ্গিদের দল। এলোপাথাড়ি গুলি চালিয়ে সকলকে হত্যা করে।  দেই এজরে রীতিমতো স্বয়ংক্রিয় রাইফেল হাতে রাখাল ছেলেদের উপর চড়াও হয় ISIS. রাখালদের কাছ থেকে ভেড়া, গরু-বাছুর ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।

এ বছর ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত জঙ্গিদের হাতে ২৩০ জনের খুন হওয়ার খবর সামনে এসেছে, যাঁদের মধ্যে সিংহভাগই নিরীহ নাগরিক। ছত্রাকের খোঁজে গিয়ে বেঘোরে প্রাণ হারিয়েছেন নিরীহ সিরীয় নাগরিকরা। কখনও আবার পেতে রাখা মাইনে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে তাঁদের শরীর। ছত্রাকের খোঁজে বেরনো ১৫ জনকে গলা কেটে গত মাসেই হত্যা করে ISIS.

সিরিয়ার যুদ্ধে এখনও পর্যন্ত ৫ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন

২০১৯ সালের মার্চ মাসে সিরিয়ায় নিজেদের হাতে থাকা শেষ এলাকাও হাতছাড়া হয় ISIS-এর। আমেরিকার নেতৃত্বাধীন যৌথ বাহিনীর মোকাবিলা করতে গিয়ে পর্যুদস্ত হয় তারা। কিন্তু এখনও পুরোপুরি ভাবে নিঃশেষ করে দেওয়া সম্ভব হয়নি ISIS-কে। ঘাপটি মেরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা। মাঝে মধ্যেই প্রাণঘাতী হামলা চালায় তারা। সিরিয়ার পাশাপাশি ইরাকেও হামলা চালানো হয়। সিরিয়ার যুদ্ধে এখনও পর্যন্ত ৫ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। ২০১১ সালের মার্চ মাসে যুদ্ধ শুরুর পর থেকে ঘরছাড়া লক্ষ লক্ষ মানুষ। এখনও নিত্য দিন প্রাণহানি ঘটে চলেছে সেখানে। ল্যান্ডমাইন এবং বিস্ফোরক থেকে বর্তমানে সিরিয়ায় নিত্যদিন কমপক্ষে পাঁচ জন প্রাণ হারাচ্ছেন হয় এবং পাঁচ জন আহত হয়ে চলেছেন বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

 

সেরা শিরোনাম

Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, ইথানল ব্লেন্ডিংয়ে বেশি মুনাফার দরুণই কি?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, ইথানল ব্লেন্ডিংয়ে বেশি মুনাফার দরুণই কি?
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget