এক্সপ্লোর

Israel Palestine War: ড্রোন হামলায় নিকেশ হামাস শীর্ষ কমান্ডার, দাবি ইজরায়েলের, রক্তপাত এখনও অব্যাহত

Israel Palestine Conflict:সোশ্যাল মিডিয়ায় আলির মৃত্যুর কথা জানিয়েছে ইজরায়েলি বায়ুসেনা।

নয়াদিল্লি: যুদ্ধের অষ্টম দিনেও রক্তক্ষয় অব্যাহত। সেই আবহেই বড় ঘোষণা ইজরায়েলের। তাদের দাবি, ড্রোন হামলায় হামাসের শীর্ষ কমান্ডার আলি কাদির মৃত্যু হয়েছে। হামাসের নুখবা ইউনিটের কমান্ডার আলি। ইজরায়েলের দক্ষিণে তিনি যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন বলে খবর। শনিবার ইজরায়েলি ড্রোনের হামলা তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। (Israel Palestine War)

সোশ্যাল মিডিয়ায় আলির মৃত্যুর কথা জানিয়েছে ইজরায়েলি বায়ুসেনা। লিখিত বিবৃতিতে বলা হয়, 'সেনাবাহিনী এবং গোয়েন্দাদের তৎপরতায়, বায়ুসেনার আঘাতে আলি কাদির মৃত্যু হয়েছে। তিনি হামাসের নুখমা কম্যান্ডো ফোর্সের কমান্ডার ছিলেন। গত সপ্তাহে গাজা থেকে ইজরায়েলিদের উপর হামলায় নেতৃত্ব দিচ্ছিলেন আলি'। (Israel Palestine Conflict)

ইজরায়েলি বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ২০০৫ সালে আলিকে আটক করা হয়েছিল। ইজরায়েলি নাগরিকদের অপহরণ এবং হত্যার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। পর বন্দিমুক্তি চুক্তির আওতায় তাঁকে মুক্তি দেওয়া হয়। ইজরায়েলি সেনাও আলির মৃত্যুর খবরে সিলমোহর দিয়েছে। তাদের বক্তব্য, 'গত ৭ সেপ্টেম্বর আলি কাদি অমানবিক, বর্বর নরসংহারে নেতৃত্ব দেন আলি। ওঁকে নিকেশ করেছি আমরা। হামাসের সব জঙ্গির পরিণতি এমনই হবে'।

আরও পড়ুন: Joe Biden: যুদ্ধে শিশুদের শিরচ্ছেদ! ভুয়ো খবর ছড়ানোয় অভিযুক্ত খোদ বাইডেন, সাফাই দিল হোয়াইট হাউস

গত শনিবার ইজরায়েলে ঝাঁকে ঝাঁকে রকেট ছোড়ে প্যালেস্তাইনের হামাস সংগঠন। দীর্ঘ দিনের সংঘাত একদিনের মাথাতেই যুদ্ধের চেহারা নেয়। একদিকে ইজরায়েলের বিরুদ্ধে অত্যাচার, শোষণ এবং নিপীড়নের অভিযোগ এনেছে হামাস। অন্য দিকে হামাসের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ তুলেছে ইজরায়েল। সেই নিয়ে গত এক সপ্তাহ ধরে রক্তপাত ঘটে চলেছে। 

এই যুদ্ধে কার্যতই দ্বিধাবিভক্ত গোটা দুনিয়া। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মতো দেশ সরাসরি ইজরায়েলের সমর্থনে এগিয়ে এলেও, ইরান, সিরিয়া, লেবানন আবার প্যালেস্তাইনের পক্ষে। সৌদি আরব, রাশিয়া আবার নিরপেক্ষ অবস্থান নিচ্ছে। এখনও পর্যন্ত এই যুদ্ধে ১৩০০-র বেশি ইজরায়েলি নাগরিক মারা গিয়েছেন। গাজায় ১৫৩০ প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে। ইজরায়েলের দাবি, হামাসের ১৫০০ জঙ্গিকে নিকেশ করেছে তারা। আহতের সংখ্যাও কয়েক হাজার।

ইজরায়েলি সেনা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা কার্যত ফুঁড়ে ফেলেছে তারা। গাজাকে 'সন্ত্রাসমুক্ত' করতেই অভিযান চালায় তারা। তাদের দাবি, হামাস ১৫০ জন ইজরায়েলি নাগরিককে পণবন্দি করে রেখেছে। যদিও এই পরিসংখ্যান নিয়ে ধন্দ রয়েছে।

সেরা শিরোনাম

'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
India Poverty Rate: মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget