এক্সপ্লোর

Israel Palestine War: আধুনিক সরঞ্জাম, গভীর নেটওয়ার্ক! তবুও কি হামাস-হানার খবর পায়নি মোসাদ?

Israel Hamas War: হামাসকে ঠেকাতে, বা সীমান্তবর্তী পড়শি দেশগুলির আক্রমণ থেকে রক্ষা করার জন্য়ও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মোসাদ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: শত্রু শিবিরের মধ্য়ে চর ঢোকানো। কোনও গোপন অপারেশনে টার্গেট নিকেশ করা। পণবন্দিদের ছাড়িয়ে আনা। আগাম জঙ্গিহানার ছক ফাঁস- যে কোনও কাজেই সিদ্ধহস্ত মোসাদ। ইজরায়েলের এই গুপ্তচর সংস্থা দীর্ঘদিন ধরেই সমীহ আদায় করেছে। নানা সময় এই মোসাদকে নিয়ে নানা মিথ তৈরি হয়েছে। কৌতূহল বেড়েছে, এমনকি এই মোসাদকে ঘিরে তৈরি হয়েছে একাধিক তথ্যচিত্রও। 

ইজরায়েলের (Israel) নিরাপত্তা অনেকটাই নির্ভর করে মোসাদের (Mossad) উপর। হামাসকে ঠেকাতে, বা সীমান্তবর্তী পড়শি দেশগুলির আক্রমণ থেকে রক্ষা করার জন্য়ও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মোসাদ। কিন্তু এই মোসাদই কার্যত মুখ থুবড়ে পড়ল সেপ্টেম্বরে। তাদের আড়ালে রেখেই বিপুল পরিমাণ রকেট মজুত হয়েছে, মাটির তলায় টানেল তৈরি হয়েছে, সেই টানেল দিয় ইজরায়েলে এসে হামলা চালিয়েছে হামাসের বাহিনী। কিন্তু যাদের গোয়েন্দাদক্ষতা কার্যত মিথ হয়ে গেছে, তাদের কীভাবে ফাঁকি দিল হামলাকারীরা?

 খুব কঠিন 'আন্ডারকভার অপারেশন' বললে, প্রথমেই মনে আসে, 'অপারেশন র‍্যাথ অফ গড' এবং  'অপারেশন এন্তেবে'র কথা। বিশ্বখ্যাত এই দুই অপারেশনের বলুুপ্রিন্ট তৈরি থেকে শুরু করে হামলা পরিচালনার দায়িত্বে ছিল ইজরায়েলের গুপ্তচর সংস্থা 'মোসাদ'। 'অপারেশন র‍্যাথ অফ গডে'  ইজরায়েলের ১১ জন অ্যাথলিটকে অপহরণ করে নৃশংসভাবে হত্যার পাল্টা, ১০ বছর ধরে ১২ জন জঙ্গিকে খুঁজে খুঁজে মেরেছিল 'মোসাদ'। 'অপারেশন এন্তেবে'-তে অফ্রিকার উগান্ডায় অপারেশন চালিয়ে পণবন্দি বিমান যাত্রীদের উদ্ধার করেছিল তারা।

এরকম একাধিক অভিযানের নাম রয়েছে মোসাদের সঙ্গে। গোপন অভিযান থেকে শুরু করে সন্ত্রাস দমন বা পণবন্দি উদ্ধার এবং ইজরায়েলের (Israel Palestine War) জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করার মতো কাজে  গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই গুপ্তচর সংস্থা। কিন্তু তাদেরই এবার কার্যত বেকুব হতে দেখা দেল। গত শনিবার ইজরায়েলে অতর্কিতে হামলা চালায় জঙ্গি গোষ্ঠী হামাস।মাত্র কয়েক মিনিটে কয়েক হাজার রকেট হামলার পাশাপাশি... স্থল এবং জলপথেও হানা দেয় হামাস বাহিনী। মিসাইলের সংখ্যার দাপটে বসে পড়ে এয়ার ডিফেন্স ব্যবস্থা। 

">

নিরাপত্তা সুনিশ্চিত করতে উচ্চপ্পযুক্তির নানা ব্যবস্থা রয়েছে ইজরায়েলের। শক্তিশালী সামরিক বাহিনী, অত্যাধুনিক থার্মাল ইমেজিং এবং মোশন সেন্সর রয়েছে। এত কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে হামাস হামলা করল? তা নিয়েই প্রশ্ন উঠছে।  বিশেষজ্ঞরা মনে করছেন, সম্প্রতি, প্রতিবেশী রাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির দিকে বেশি মনোযোগ ছিল ইজরায়েলের। ফলে, গাজা সীমান্তের দিক থেকে সরে গেছিল নজর। আর, সেই সুযোগকেই কাজে লাগিয়েছে হামাস। এছাড়া, হামাসের অন্দরে হিউম্যান ইন্টেলিজেন্স জোগাড়ের মতো লোক ঢোকাতে ব্যর্থ হয়েছে ইজরায়েলের সেনা।

আরও পড়ুন: সুড়ঙ্গপথে হামাস হানা ইজরায়েলে! কেন হোঁচট খেল 'আয়রন ডোম'

সেরা শিরোনাম

Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget