এক্সপ্লোর

সফল তৃতীয় ‘লুনার-অর্বিট’ ম্যানুভারিং, চাঁদের আরও কাছে চন্দ্রযান ২

বেঙ্গালুরুর কাছে বায়ালুতে ইসরোর টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক (ইসট্রাক)-এর মিশন অপারেশন্স কমপ্লেক্স (এমওএক্স) থেকে মহাকাশযানকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

বেঙ্গালুরু:  অবতরণের আর মাত্র ১১ দিন বাকি। তার আগে, বুধবার চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করা চন্দ্রযান ২-এর তৃতীয় ম্যানুভারিং সম্পন্ন করল ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, মহাকাশযান একেবারে ঠিকঠাক পারফর্ম করছে। তাতে কোনও প্রকারের গোলযোগ নেই। চন্দ্রযান ২-এর ওপর প্রতিনিয়ত নজর রাখছেন ইসরোর বিজ্ঞানীরা। বেঙ্গালুরুর কাছে বায়ালুতে ইসরোর টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক (ইসট্রাক)-এর মিশন অপারেশন্স কমপ্লেক্স (এমওএক্স) থেকে মহাকাশযানকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

ইসরো জানিয়েছে, এদিন সকাল ৯টা ৪ মিনিট নাগাদ প্রায় ২০ মিনিট ধরে তৃতীয় ম্যানুভারিং সম্পন্ন হয়। অর্থাৎ, অনবোর্ড প্রোপালসন সিস্টেমের তরল ইঞ্জিনকে জ্বালিয়ে তার দিশা, দিক ও গতি নিয়ন্ত্রিত করা হয়। বর্তমানে চাঁদের ১৭৯ কিলোমিটার x ১৪১২ কিলোমিটার কক্ষপথে অবস্থান করছে চন্দ্রযান ২। পরের ম্যানুভারিং হবে আগামী ৩০ অগাস্ট। তারপর ২ সেপ্টেম্বর চাঁদের ১০০x৩০ কিলোমিটার কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান। সেই সময় অর্বিটারের থেকে পৃথক হয়ে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের দিকে এগিয়ে যাবে ল্যান্ডার। এর আগে, ২০ অগাস্ট সকাল সাড়ে ন’টা নাগাদ চাঁদের কক্ষপথে সফলভাবে ঢোকে চন্দ্রযান ২। বিজ্ঞানের পরিভাষায় যা বলা হয় লুনার অর্বিট ইনসার্শান (এলওআই)। আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে সফট ল্যান্ডিং করবে চন্দ্রযান ২। ওই মুহূর্ত ‘ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ’ হতে চলেছে বলে ব্যাখ্যা করেছে ইসরো প্রধান কে শিবন। কারণ, এর আগে, ইসরো ওই প্রক্রিয়া কখনও করেনি। ফলত, তা ভারতের মহাকাশ-শক্তির একটা পরীক্ষা হতে চলেছে। গত ২২ জুলাই, অর্বিটার, ল্যান্ডার(বিক্রম) ও রোভার(প্রজ্ঞান) নিয়ে জিএসএলভি মার্ক-৩ এম ১ রকেটে চড়ে পৃথিবীর মাটি ছেড়ে চাঁদের দিকে উড়ে যায় ৩,৮৪০ কেজির চন্দ্রযান ২। গত ১৪ অগাস্ট লুনার ট্রান্সফার অর্বিটে প্রবেশ করে মহাকাশযানটি। অর্বিটারের সময়কাল এক বছর। অন্যদিকে, ল্যান্ডার ও রোভারের সময়কাল এক চন্দ্রদিবস (অর্থাৎ, পৃথিবীর ১৪ দিন)।

সেরা শিরোনাম

Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget